World of Trains

  • Home
  • World of Trains

World of Trains Wanna get information about the railway system of Bangladesh and aboard!You are in the right place

26/05/2025

B নেগেটিভ রক্তের অভাবে চেহারাটাই বিকৃত হয়ে গেছে আম্মারের। ডাক্তার বলেছে লাগাতার কিছুদিন ব্লাড (প্লাজমা) দিতে পারলে শরীরের পানিটা নেমে যেতো। চোখ মেলে তাকাতে পারতো। কিন্তু ১৫ দিন হলো কোনো ব্লাড দিতে পারি নি। অফলাইনে অনেক চেষ্টা করেও সম্ভব হয় নি। লাগাতার কয়েকদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর ‘বাঁধন’ নে গিয়েছি। শহরের বড় বড় অনেক মাদরাসায় ঘুরেছি। কোথাও পাই নি। শাহবাগ কিংবা এর আশপাশে কোথাও কোন সভা সমাবেশ হলে ছুটে যেতাম এবং ঘোষণা দেয়াতাম কিন্তু কোন কাজ হয় নি। বি নেগেটিভ খুব রেয়ার তাই। বাধ্য হয়ে ফেসবুকের কয়েকজন সেলেব্রেটির ইনবক্সে অনেক অনুরোধ করেছিলাম একটা পোস্ট করার জন্য। কিন্তু আমি ফেমাস কেউ না বলে তারা এগিয়ে আসলেন না! ব্লাডের বিকল্প একটা ইনজেকশন ( নাম, Albumin) অবশ্য আছে। কিন্তু সেটার দাম ধরাছোঁয়ার বাইরে। ভালোটা ৯ হাজার আর নরমালটা ৫ হাজার। এমনিতেই এই চিকিৎসা অত্যধিক ব্যয়বহুল তবুও এ পর্যন্ত দশটা দেয়া হয়েছে ব্লাড না পেয়ে। এখন হয়তো প্রতিদিন একটা করে ব্লাড দিতে হবে নয়তো ওই ইনজেকশন।ফ্রেশ ব্লাড পাইলে এটা যেমন সাশ্রয়ী তেমন উপকারীও বটে।

একটি মানবিক আবেদন—
🩸জরুরি রক্তের প্রয়োজন🩸
💁রোগীর সমস্যা: নিফ্রোটিক সিনড্রোম/ কিডনি প্রবলেম
🔴রক্তের গ্রুপ: B- (বি নেগেটিভ)
💉রক্তের পরিমাণ:- আনুমানিক ১০ ব্যাগ
📆রক্তদানের তারিখ:- আজ
🏥রক্তদানের স্থান:- ‌ পিজি হসপিটাল শাহবাগ।
☎যোগাযোগ: 01781939198

23/05/2025

মুষল্ধারে বৃষ্টির মধ্যে মহানগর প্রভাতী এক্সপ্রেস এর ছুটে চলা । Mohanagar provati Express passing through heavy rainfall
For better Quality 👇👇👇
https://youtu.be/9pey1hEBSis?si=GNbFAXCrFYrjwJOE

দেশ ও বিদেশের রেল রিলেটেড বিভিন্ন তথ্য জানতে পেজটিতে ফলো দিয়ে রাখুন 👇👇
https://www.facebook.com/wot541/

Follow our Instagram 👇👇
https://instagram.com/worldoftrains1?igshid=NDRkN2NkYzU=

Subscribe our you tube channel to watch train videos of home and abroad 👇👇
https://youtube.com/c/WorldofTrains541

#বাংলাদেশ_রেলওয়ে

পানির উপর দিয়ে চলে যে গাড়ি তার নাম রেল গাড়ি 😉
23/05/2025

পানির উপর দিয়ে চলে যে গাড়ি তার নাম রেল গাড়ি 😉

23/05/2025

স্লো করতে করতে মহানগর এক্সপ্রেস এর তেজগাঁও প্রস্থান 😴

#বাংলাদেশ_রেলওয়ে

20/05/2025

যমুনার বুকে নতুন ভাবে গড়ে ওঠা যমুনা রেল সেতুর উপর দিয়ে বুড়িমারী এক্সপ্রেস যখন ছুটে চলে||Burimari Express passing Through New Jamuna Railway Bridge over Jamuna River

For better Quality 👇👇👇
https://youtu.be/JbTgl7ecjMM?si=ripQ_McMHzds_TR1

দেশ ও বিদেশের রেল রিলেটেড বিভিন্ন তথ্য জানতে পেজটিতে ফলো দিয়ে রাখুন 👇👇
https://www.facebook.com/wot541/

Follow our Instagram 👇👇
https://instagram.com/worldoftrains1?igshid=NDRkN2NkYzU=

Subscribe our you tube channel to watch train videos of home and abroad 👇👇
https://youtube.com/c/WorldofTrains541 #বাংলাদেশ_রেলওয়ে

ভাই মানুষ! রোবট না যে মুত হাগা আটকায় রাইখা ট্রেন চালাবে 🙄
19/05/2025

ভাই মানুষ!
রোবট না যে মুত হাগা আটকায় রাইখা ট্রেন চালাবে 🙄

19/05/2025
সরকার পতনের খুশির ঠেলায় পেজের এডমিন ভুলে গেছিলো যে তার একটা ঠরমরা পেজ আছে 🙄আবার নিয়মিত পোস্ট ছবি ভিডিও সব পাবেন ইন শা আল...
19/05/2025

সরকার পতনের খুশির ঠেলায় পেজের এডমিন ভুলে গেছিলো যে তার একটা ঠরমরা পেজ আছে 🙄
আবার নিয়মিত পোস্ট ছবি ভিডিও সব পাবেন ইন শা আল্লাহ

অবশ্য পোস্ট করলেও রিচ নাইক্কা কেউ দেখে না 😑

শেয়ার করে রিচ বাড়ায় একটু ডলার কামানির ব্যবস্থা করে দেন 💔🙃

19/05/2025

মোহনগঞ্জ গামী ৭৮৯/আপ মোহনগঞ্জ এক্সপ্রেস কে বসিয়ে বিজয় এক্সপ্রেস শ্যামগঞ্জ অতিক্রম করার সময়



#বাংলাদেশ_রেলওয়ে

13/05/2025

সুবর্ণ এক্সপ্রেস তেজগাঁও রেল স্টেশন অতিক্রম করার সময়

আন্তঃনগর বাঁচান!পর্ব-২ । সমাধান কী?[শর্ট-টার্ম][১ম পর্বটি না পড়ে আসলে পড়ে আসার অনুরোধ থাকবে।]আন্তঃনগর এর আসল মর্যাদা ফির...
14/09/2024

আন্তঃনগর বাঁচান!
পর্ব-২ । সমাধান কী?[শর্ট-টার্ম]

[১ম পর্বটি না পড়ে আসলে পড়ে আসার অনুরোধ থাকবে।]

আন্তঃনগর এর আসল মর্যাদা ফিরিয়ে আনতে বেশ কিছু করণীয় রয়েছে রেলের।

চাইলেই বলা যায় এই স্টপেজ ওই স্টপেজ উঠিয়ে দাও।তাইলেই কেল্লাফতে।
কিন্তু এটা হবে মাথা ব্যথার চিকিৎসা না করে মাথাই কেটে ফেলা!

রেলকে কতিপয় কালোবিড়ালেরা এমন অবস্থায় এনে রেখেছে,এখান থেকে উঠে আসা সহজসাধ্য না।কাজেই কালকেই আন্তঃনগর তার যৌবন ফিরে পাবে আমরা সেটা আশাও করি না।

বর্তমানে আন্তঃনগরেরই লোকো ক্রাইসিস চলছে,৩০০০ সিরিজের লোকোমোটিভ আসার পরেও রেল ধুকছে লোকো সাপ্লাই দিতে।
৩০০০ এর অর্ধেক ফ্লিট বসা।২৯** গুলো জিওএইচ এর নামে এমন অবস্থা করা হয়েছে যে লোকালও টানতে পারেনা!
২৬০০,২৭০০ এদেরকে মে*রেই ফেলা হইল রীতিমত।দাদুভাইরাও আজ কবরে।

সবচেয়ে অবাক লাগে এত এত কোচ উন্মুক্ত হলো সেগুলো কই?এত ভ্যাকুয়াম কোচ কোথায় হারায়ে গেল?
-
-
এসব সমস্যাকে আমলে নিয়ে এ মুহুর্তে রেল যা করতে পারে-

✶ উন্নত পার্টস দিয়ে টেকসইভাবে লোকোগুলোর ওভারহলিং করা।বসে থাকা লোকোগুলো ট্র্যাকে ফিরানো।

✶ অবিলম্বে রিসেন্ট সময়ে বন্ধ হয়ে যাওয়া লোকালগুলো চালু করা।এক্ষেত্রে আন্তনগরের অবমুক্ত ভ্যাকুয়াম কোচগুলো দিয়েই চালানো হোক না! সিট ত একই।এত এত কোচ কোথায়?ইনকা আসার পর কতগুলো ভ্যাকুয়াম অবমুক্ত হলো সেগুলো কই?এই ব্যাপারেও প্রশ্ন তোলা উচিত!

গত ৫ বছর আগেও রেলে লোকাল কমিউটারের বেশ ভালো একটা সার্ভিস ছিল।তখনো ত এত ট্রেন চলতো,তখন কিভাবে সামলাতো রেল?

বিগত কয়েক বছরে বন্ধ হয়ে যাওয়া লোকালের লিস্ট-
১)০৭/০৮ উত্তরবঙ্গ মেইল

২)৩৯/৪০ ঈশাখান এক্সপ্রেস

৩)কালিয়াকৈর কমিউটার(ডেমু)

৪)কুমিল্লা কমিউটার(ডেমু)

৫)জয়দেবপুর-ময়মনসিংহ ডেমু

৬)পার্বতীপুর ডেমু
[ডেমু বর্তমানে সবগুলোই অকেজো।বিকল্প উপায়ে লোকাল কোচ দিয়েও অন্তত চালানো যেতে পারে]

৭)১৩/১৪ জালালাবাদ এক্সপ্রেস

৮)১৫/১৬ কুশিয়ারা এক্সপ্রেস

৯)২৪১/২৪২/২৪৩/২৪৪ ভৈরব/ময়মনসিংহ লোকাল

১০)৩১/৩২ উত্তরা মেইল

১১)২৫১/২৫২ দেওয়ানগঞ্জ লোকাল

১২)৭৫/৭৬ ধলেশ্বরী এক্সপ্রেস

১৩)৯/১০ সুরমা মেইল ও ১১/১২ নোয়াখালী এক্সপ্রেস উভয়েই ২ রেকের পরিবর্তে এক রেক দিতে চলছে।কোন নির্ধারিত শিডিউল নেই,যেদিন মন চায় চালাচ্ছে।যাত্রীদের জন্য এই ট্রেন দূটি কার্যত বন্ধই!শুধু মালের জন্য চালানো হয়।

১৪)ঢাকা-জয়দেবপুরের মাঝে চলাচলকারী তুরাগ এক্সপ্রেসের বর্তমানে এক ট্রিপ কমিয়ে দেওয়া হয়েছে।পূর্বে ৩বার যাতায়াত করতো ট্রেনটি!

* আরো থাকতে পারে।

একবার ভাবুন এতগুলো ট্রেন বন্ধ।বন্ধ হলেই কি এদের যাত্রীরা হারিয়ে গিয়েছে!তাদের ত বিকল্প হিসেবে আন্তঃনগর ব্যতিত কিছুই নেই।
বন্ধ হয়ে যাওয়া লোকালগুলো ফিরিয়ে আনলেও আন্তনগরের উপর থেকে বিশাল একটা চাপ কমে যায়।

✶ প্লিজ,লোকালেও মানুষই যাতায়াত করে।লোকালগুলোকে সময়মত চালানো হোক।মানুষ লোকাল থেকে আন্তঃনগরমুখী হওয়ার একটা বড় কারণ হলো রেল লোকালকে দামই দেয় না।ঘন্টার পর ঘন্টা ফালায়ে রাখা হয় লোকালগুলো।যাত্রীরা কখন গন্তব্যে পৌছাবে এর নিশ্চয়তাই যদি না থাকে তাহলে কিভাবেই বা তারা লোকালে উঠতে উৎসাহ পাবে আন্তঃনগর রেখে?

ঢাকাগামী কর্ণফুলী কমিউটার কে একেকদিন একেক স্টেশনে বসিয়ে ৫-৬টি পিআরসি খাওয়ানো হয়।যাত্রীদের কোন এনাউন্সমেন্ট ও দেওয়া হয়না।তো নরসিংদী,ভৈরবের যাত্রীরা কেনই বা এটায় উঠবে?তারা আন্তঃনগরমুখী হতে বাধ্য!
রেল এক্ষেত্রে অনেক দায়সাড়া ভূমিকা পালন করে,মানে ট্রেন গেলেই হইল কখন যাবে তা নিয়া চিন্তা নাই!
এরূপ মনোভাব লোকাল/কমিউটার কে গলাটিপে হ ত্যা করার সমান।

✶স্বৈরাচার আমলে রাজনৈতিকভাবে বেশ কয়েকটা স্টপেজ দেওয়া হয়েছে,ইউনিয়ন পর্যায়ে প্রদত্ত এসব স্টপেজে মাসে ১০০০ মানুষও উঠে কি না সন্দেহ!রাজস্বের হিসাব দেখে এসকল স্টপেজ চিহ্নিত করে বাতিল করা হোক!
পাশাপাশি * সকল লোকাল/কমিউটার ফিরিয়ে * এনে যতগুলো স্টেশনে পর্যাপ্ত ট্রেনের ব্যবস্থা হয় সেগুলো থেকে আন্তঃনগর যাত্রাবিরতি উঠিয়ে নেওয়া হোক।
-
-
আসলে দূরবর্তী যাত্রার আন্তঃনগর এর মর্যাদা ফিরাতে নিকটবর্তী যাত্রীদের লোকাল ও কমিউটার সার্ভিসের ব্যবস্থা করার বিকল্প হয়না!যত কিছুই হোক,রেলই এমন অবস্থা করেছে যে স্বল্প দূরত্বের যাত্রীদেরও আন্তঃনগরের বিকল্প নাই!এই অবস্থা থেকে ফেরত আসার অন্য কোন বিকল্প নাই।

তবে,একটা সমাধান কিছু কিছু ট্রেনের ক্ষেত্রে প্রয়োগ করা যায়।

✶ সেম রুটের একাধিক ট্রেন থাকলে এদের মাঝে স্টপেজ সমন্বয় করা হোক!এটা যদিও সকল ক্ষেত্রে সম্ভব না।তবুও কিছুটা সমাধান হয় ঠিকই।
একই স্টপেজে ২ গাড়ি দাড়ানোর চেয়ে ২ গাড়ি দুটো ভিন্ন স্টপেজে দাড়ালে উভয় স্টপেজেই কিন্তু যাত্রীরা ২স্টপেজের আসন এক স্টপেজেই পেতে পারে।
এক্ষেত্রে সময় একটা ব্যাপার হতে পারে।কাঙ্খিত সময়ে হয়ত চলা যাবেনা।
কিন্তু রেল ত সবাইকে সমান সুবিধা দিতে পারেনা।ট্রেনকে তো তার সময় মতোই চলতে হবে!
-
-
শর্ট-টার্মে এর চাইতে বেশি কিছু আসলে করা সম্ভব না।তবে দীর্ঘমেয়াদে সঠিক পরিকল্পনা বাংলাদেশের রেলসেবাকে ভিন্ন এক উচ্চতায় নিয়ে যেতে পারে!

শেষ পর্বে লেখব লং টার্মে রেলের করণীয় কি কি হতে পারে তা নিয়ে কিছু প্রস্তাবনা।

আন্তঃনগর বাঁচান!পর্ব-১ । সমস্যা সমাচার!আচ্ছা,আন্তনগর ট্রেন সার্ভিস বলতে মূলত কি বোঝায়?-𝗜𝗻𝘁𝗲𝗿-𝗰𝗶𝘁𝘆 𝗿𝗮𝗶𝗹 𝘀𝗲𝗿𝘃𝗶𝗰𝗲𝘀 𝗮𝗿𝗲 𝗲𝘅𝗽𝗿...
13/09/2024

আন্তঃনগর বাঁচান!
পর্ব-১ । সমস্যা সমাচার!

আচ্ছা,আন্তনগর ট্রেন সার্ভিস বলতে মূলত কি বোঝায়?
-
𝗜𝗻𝘁𝗲𝗿-𝗰𝗶𝘁𝘆 𝗿𝗮𝗶𝗹 𝘀𝗲𝗿𝘃𝗶𝗰𝗲𝘀 𝗮𝗿𝗲 𝗲𝘅𝗽𝗿𝗲𝘀𝘀 𝘁𝗿𝗮𝗶𝗻𝘀 𝘁𝗵𝗮𝘁 𝗿𝘂𝗻 𝘀𝗲𝗿𝘃𝗶𝗰𝗲𝘀 𝘁𝗵𝗮𝘁 𝗰𝗼𝗻𝗻𝗲𝗰𝘁 𝗰𝗶𝘁𝗶𝗲𝘀 𝗼𝘃𝗲𝗿 𝗹𝗼𝗻𝗴𝗲𝗿 𝗱𝗶𝘀𝘁𝗮𝗻𝗰𝗲𝘀 𝘁𝗵𝗮𝗻 𝗰𝗼𝗺𝗺𝘂𝘁𝗲𝗿 𝗼𝗿 𝗿𝗲𝗴𝗶𝗼𝗻𝗮𝗹 𝘁𝗿𝗮𝗶𝗻𝘀. 𝗧𝗵𝗲𝘆 𝗶𝗻𝗰𝗹𝘂𝗱𝗲 𝗿𝗮𝗶𝗹 𝘀𝗲𝗿𝘃𝗶𝗰𝗲𝘀 𝘁𝗵𝗮𝘁 𝗮𝗿𝗲 𝗻𝗲𝗶𝘁𝗵𝗲𝗿 𝘀𝗵𝗼𝗿𝘁-𝗱𝗶𝘀𝘁𝗮𝗻𝗰𝗲 𝗰𝗼𝗺𝗺𝘂𝘁𝗲𝗿 𝗿𝗮𝗶𝗹 𝘁𝗿𝗮𝗶𝗻𝘀 𝘄𝗶𝘁𝗵𝗶𝗻 𝗼𝗻𝗲 𝗰𝗶𝘁𝘆 𝗮𝗿𝗲𝗮 𝗻𝗼𝗿 𝘀𝗹𝗼𝘄 𝗿𝗲𝗴𝗶𝗼𝗻𝗮𝗹 𝗿𝗮𝗶𝗹 𝘁𝗿𝗮𝗶𝗻𝘀 𝘀𝘁𝗼𝗽𝗽𝗶𝗻𝗴 𝗮𝘁 𝗮𝗹𝗹 𝘀𝘁𝗮𝘁𝗶𝗼𝗻𝘀 𝗮𝗻𝗱 𝗰𝗼𝘃𝗲𝗿𝗶𝗻𝗴 𝗹𝗼𝗰𝗮𝗹 𝗷𝗼𝘂𝗿𝗻𝗲𝘆𝘀 𝗼𝗻𝗹𝘆. 𝗔𝗻 𝗶𝗻𝘁𝗲𝗿-𝗰𝗶𝘁𝘆 𝘁𝗿𝗮𝗶𝗻 𝗶𝘀 𝘁𝘆𝗽𝗶𝗰𝗮𝗹𝗹𝘆 𝗮𝗻 𝗲𝘅𝗽𝗿𝗲𝘀𝘀 𝘁𝗿𝗮𝗶𝗻 𝘄𝗶𝘁𝗵 𝗹𝗶𝗺𝗶𝘁𝗲𝗱 𝘀𝘁𝗼𝗽𝘀 𝗮𝗻𝗱 𝗰𝗼𝗺𝗳𝗼𝗿𝘁𝗮𝗯𝗹𝗲 𝗰𝗮𝗿𝗿𝗶𝗮𝗴𝗲𝘀 𝘁𝗼 𝘀𝗲𝗿𝘃𝗲 𝗹𝗼𝗻𝗴-𝗱𝗶𝘀𝘁𝗮𝗻𝗰𝗲 𝘁𝗿𝗮𝘃𝗲𝗹. [𝗪𝗶𝗸𝗶𝗽𝗲𝗱𝗶𝗮] [১]
-
সোজা বাংলায় এর অর্থ দাড়াচ্ছে, আন্তনগর হলো এমন রেল সার্ভিস যা-
১)অধিক দূরত্বের শহরগুলোকে কানেক্ট করবে।
২)এটি না লোকাল যাত্রার মাধ্যম হবে,না নিকটবর্তী এলাকার মধ্যে ঘনঘন স্টপেজ দিবে।

আন্তনগর এর মূল উদ্দেশ্য *স্বল্প বিরতি* তে *অধিক ডিস্টেন্স* কভার করা।

আচ্ছা,আসেন আরেকটু ভেঙ্গে বিশ্লেষণ করি,
নগর বলতেই বা কি বুঝায়?
-
আরও সংকীর্ণ অর্থে নগর বা শহর বলতে কোনো স্থায়ী ও ঘনবসতিপূর্ণ মানব বসতিকে বোঝাতে পারে, যার এক নির্দিষ্ট প্রশাসনিক সীমানা রয়েছে এবং যার সদস্যরা মূলত কৃষিকাজ ব্যতীত অন্যান্য জীবিকায় ব্যস্ত।[৩] সাধারণত কোনো শহরে বাসস্থান, পরিবহন, আবর্জনা ব্যবস্থাপনা, ভূমির ব্যবহার, পণ্য উৎপাদন, যোগাযোগ, নিরাপত্তা ইত্যাদি বিষয়ে নিজস্ব নিয়মকানুন ও ব্যবস্থা থাকে। [Ibid] [২]
-

উক্ত দুটি সংজ্ঞার মাঝে সমন্বয় করলে কি দাড়াচ্ছে?

আন্তঃনগর ঘনবসতিপূর্ণ,গুরুত্বপূর্ণ ও পরিপূর্ণ শহরগুলোতে দাঁড়াবে।কিন্তু স্বল্প দূরত্বের মাঝে অবস্থিত শহরে নয়,আবার উপ-শহর,গ্রাম,ইউনিয়ন পর্যায়েও নয়।
-
-
-

এবার আসি বাংলাদেশ রেলওয়ের ক্ষেত্রে।
আমরা জানিনা,বিআর কি [১] ও [২] থেকে ভিন্ন কোন সংজ্ঞায় বিশ্বাসী কি না।নয়তো একটি আন্তঃনগর ট্রেন ৫ কিমি পরপর গ্রাম-ইউনিয়ন পর্যায়েও কিভাবে দাঁড়ায়?
অনেকে বলবেন আমরা বোধহয় ইউরোপ-আমেরিকায় থাকি।বাংলাদেশে এসব নিয়ম খাটে না।
আশ্চর্য! এটা কি গর্বের বিষয়?নিয়মানুযায়ী চলাতে সার্থকতা নাকি নিয়ম ভাঙ্গায়?

বিআর এর আন্তঃনগর এর ৩টি শ্রেণী বিদ্যমান।

"ক" শ্রেণী (অধিক গুরুত্বপূর্ণ) : এই শ্রেণীর আন্তঃনগর ট্রেন অধিক গুরুত্বপূর্ণ ও বেশী দুরত্বের মধ্যে চলাচল করবে এবং বিরতিহীন বা যথাসম্ভব কম বিরতিযুক্ত হবে।

"খ" শ্রেণী (মাঝারী গুরুত্বপূর্ণ) : "ক" ও "গ" শ্রেণীভুক্ত নয়, এরূপ ট্রেনগুলো "খ" শ্রেণী হিসেবে অভিহিত হবে।এরা দীর্ঘ দূরত্বে মাঝারি সংখ্যক স্টপেজ দিবে।

"গ" শ্রেণী (কম গুরুত্বপূর্ণ) : এই শ্রেণীর আন্তঃনগর ট্রেন কম গুরুত্বপূর্ণ ও কম দুরত্বের দুটি স্থানের মধ্যে চলাচল করবে।
দুঃখজনক হলেও রেল নিজের দেওয়া সংজ্ঞানুসারেও চলতে পারেনি!

কিছু উদাহরণ(শুধু ইস্ট জোন)-
✶“গুণবতী” কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার একটি ইউনিয়ন।এখানে স্টপেজ দেয় ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী অন্যতম আন্তঃনগর ৭০৩/৭০৪ মহানগর প্রভাতী/গোধুলী[ক শ্রেণী]

✶“কুমিরা” চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।এখানে স্টপেজ দেয় ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তঃনগর ৭২১/৭২২ মহানগর এক্সপ্রেস [খ শ্রেণী]

একই ট্রেন স্টপেজ দেয় ভৈরব মেঘনা সেতুর এপার-ওপার ভৈরব বাজার জংশন-আশুগঞ্জ।দূরত্ব ৩ কিলোর মত।সেতু পারাপার সার্ভিসে আরো রয়েছে নোয়াখালীর একমাত্র আন্তঃনগর ৭১২ ডাউন উপকূল এক্সপ্রেস [ক]

✶“বরমচাল” মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।এখানে স্টপেজ দেয় সিলেট অভিমুখী জয়েন্তিকা(৭১৭)/উপবন(৭৩৯/৭৪০)/উদয়ন(৭২৪)/পাহাড়িকা(৭১৯)।বলা হয়ে থাকে রাতের বেলা এই স্টেশনে কুকুর ও থাকেনা ট্রেনে উঠার জন্য।

**সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো বরমাচল ইউনিয়নে আপ-ডাউনে স্টপেজ দেওয়া উপবন ব্রাহ্মণবাড়িয়ার মত স্টেশনে দাঁড়ায় না।

✶খোদ ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রাবিরতি না দেওয়া ৭৭৩/৭৭৪ কালনী এক্সপ্রেস(ক) যাত্রাবিরতি করে ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নে।

✶জামালপুর জেলার কেন্দুয়া বাজার ও জাফরশাহী [D Class] স্টেশনে যাত্রাবিরতি দেয় যথাক্রমে অগ্নিবীণা(গ) ও জামালপুর এক্সপ্রেস(ক{!})।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশেই হওয়া সত্বেও শ্রীপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয় ৭৪৫/৭৪৬ যমুনা এক্সপ্রেস(গ)

✶মাত্র ৩ কিমি ব্যবধানে থাকা সরারচর-বাজিতপুর উভয় স্টেশনেই যাত্রাবিরতি করে ঢাকা-কিশোরগঞ্জ রুটের সকল ট্রেন!

✶মেইল থেকে আন্তঃনগর এ উন্নীত হওয়া ৮০১/৮০২ চট্টলার(গ) এখনো সেই মেইলের স্টপেজই বহাল তবিয়তে আছে।
০১ আপ ঢাকা মেইল ও ৮০১ আপ চট্টলা উভয়েরই ১৪টি করে স্টপেজ,অথচ চট্টলা বর্তমানে চাইনিজ নিয়ে চলা আন্তঃনগর!আর ঢাকা মেইল সেই ভ্যাকুয়াম নিয়েই দাপট দেখিয়ে ছুটছে।

বুঝলামনা,০১ আপের সাথে বৈষম্য হচ্ছে নাকি চট্টলার সাথে উপহাস?

✶✶পোস্ট অতিরিক্ত লম্বা হবে বিধায় ওয়েস্ট জোন অনুল্লিখিত।✶✶

এখন,
গত ৪ বছরে যেসব এলাকায় আন্তনগরের স্টপেজের জন্য দাবী করা হয়েছে ও দেওয়া হয়েছে-
সরারচর আঠারোবাড়ি (বিজয়)
নুরুন্দি(অগ্নিবীণা)
আউলিয়ানগর(ব্রহ্মপুত্র গতবছর দাবী করা হয়)
পিয়ারপুর(ব্রহ্মপুত্র,যমুনা)
কুমিরা(মহানগর এক্সপ্রেস)
গুণবতী(মহানগর প্রভাতী/গোধুলী)
শ্রীপুর(যমুনা)
কেন্দুয়া(অগ্নিবীণা)
জাফরশাহী (জামালপুর,যমুনা)
হাসানপুর (মেঘনা)
বরমাচল(উপবন,উদয়ন,পাহাড়িকা)
নলডাঙ্গা,তালোড়া(রংপুর)
মির্জাপুর(সিল্কসিটি)
দর্শনা,চুয়াডাঙ্গা(বেনাপোল)
[আরো থাকতে পারে]

গত কয়দিনেই আন্দোলন হলো নলডাঙ্গা,বামনডাঙ্গা,মহিমাগঞ্জ, শ্রীপুর।
বিঃদ্র-
এর মাঝে সবগুলোই অযৌক্তিক তা না।আবার যৌক্তিক স্টপেজও হাতেগোনা কয়েকটি।বেশীরভাগ রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে আদায়কৃত।
-
থামুন,আমরা জানি যেসব এলাকার নাম নিয়েছি তারা পারলে আমাদের গুম করার জন্য রেডি হচ্ছেন!
সবাই একটা প্রশ্ন অবশ্যই করবে,

এসব এলাকার মানুষের কি তাহলে ট্রেনে চড়ার অধিকার নেই?
উত্তর হলো,
আছে।

পরবর্তী পর্বে আমরা সম্ভাব্য সমাধান নিয়েও অভিমত দিব।এই পর্বের মূল উদ্দেশ্য ছিল আন্তঃনগরের সংজ্ঞা ও বাস্তবের আকাশ-পাতাল পার্থক্যটা স্পষ্ট করে দেখানো।

আমাদের মূল আর্গুমেন্ট ২ জায়গায়-
(১) আন্তনগর কোন গ্রাম-ইউনিয়ন পর্যায়ে স্টপেজ দিতে পারেনা।প্রধান শহরগুলোতেই দিবে।
(২)আন্তঃনগর স্বল্প দূরত্বে ঘনঘন স্টপেজ দিতে পারে না।

সব উদাহরণ আনাও যায় নি পোস্টে। কারণ বিআর এর গুটিকয়েক আন্তঃনগর ই তার নাম রক্ষা করতে চলতে পেরেছে।আমরা যদি সচেতন না হই,তবে রেলসেবা আমাদেরই নষ্ট হবে পাশের দেশের নয়!
আমরাই গালি দেই আন্তলোকাল,আবার আমরাই আন্তঃনগর এর স্টপেজ চাইতে অবৈধভাবে ট্রেন আটকাই!
আরো সমস্যা নজরে আসলে জানান।আলাপ করুন।আলাপ তুলুন।
তবেই পরিবর্তন আসতে পারে!
আরেকটি অনুরোধ,আমাদের গাইল্লাইতে চাইলে অন্তত সমাধানের পর্ব দেখে নিবেন,সম্ভাব্য সমাধান যদি পছন্দ না হয় তবেই অপছন্দ হলে গালি দিবেন!

Address

Shantahar, Adamdighi

5891

Alerts

Be the first to know and let us send you an email when World of Trains posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to World of Trains:

  • Want your business to be the top-listed Transport Service?

Share