12/07/2026
ক্যাথে প্যাসিফিক (CX) অপারেটেড ফ্লাইটে হংকং (HKG) ট্রানজিট উইদাউট ভিসা (TWOV) নীতিমালা
১. ক্যাথে প্যাসিফিক (CX) ফ্লাইটে হংকং (HKG) হয়ে ট্রানজিটের ক্ষেত্রে শুধুমাত্র অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং শেনজেনভুক্ত দেশসমূহে যাওয়া বা সেখান থেকে আসার জন্য সাধারণত ট্রানজিট ভিসা প্রয়োজন হবে না।
২. বাংলাদেশি সরকারি (Official) ও কূটনৈতিক (Diplomatic) পাসপোর্টধারীরা হংকং হয়ে ট্রানজিট সুবিধা ভোগ করতে পারবেন।
৩. সাধারণ বাংলাদেশি পাসপোর্টধারীরা যদি ক্যাথে প্যাসিফিক (CX) ফ্লাইটে হংকং হয়ে চীন, ফিলিপাইন, ভিয়েতনাম, তাইওয়ান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া বা থাইল্যান্ডে ভ্রমণ করেন, তবে নিম্নোক্ত শর্তসমূহ পূরণ সাপেক্ষে ট্রানজিট ভিসা ছাড়া (TWOV) ভ্রমণ করতে পারবেন:
• যাত্রীর কাছে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র অথবা যেকোনো শেনজেন দেশের বৈধ ভিসা বা স্থায়ী বসবাসের অনুমতি (PR) থাকতে হবে।
• হংকংয়ে ট্রানজিট একই ক্যালেন্ডার দিনের মধ্যে অথবা সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হবে।