Makkah Gateway International

Directions Website Contact the business

Makkah Gateway International The way of Duyufur Rahman.

মদিনায় সৌদি হজ্জ ও উমরাহ মন্ত্রণালয়ের বিশেষ তদন্ত টিম সরেজমিনে হোটেল ও বিভিন্ন ভবন চেক করছে। তারা চিরুনি তল্লাশি দিয়ে উম...
08/10/2026

মদিনায় সৌদি হজ্জ ও উমরাহ মন্ত্রণালয়ের বিশেষ তদন্ত টিম সরেজমিনে হোটেল ও বিভিন্ন ভবন চেক করছে।

তারা চিরুনি তল্লাশি দিয়ে উমরাহ যাত্রীদের বের করে আনছে, যারা বা যেসকল এজেন্সি বা গ্রুপ লিডার তাসনিফ বা নুসুক বিহীন হোটেলে হাজি রেখেছেন নিজ দায়িত্বে সরিয়ে নিন, তাসনিফ হোটেলে রাখার ব্যাবস্থা করুন।

নতুবা যেকোন সময়ে তল্লাশি তে পরে ঐ মুহুর্তে হাজি নামিয়ে নিতে বাধ্য হবেন, হাজিরা তখন ডাবল কষ্ট ভোগ করতে হবে।
তাছাড়া ও উক্ত কাজের জন্য গ্রুপ লিডার এর পাসপোর্ট ব্ল্যাকলিস্টে সাবমিট করে দিবে।
কোম্পানি ও এজেন্সি কে জরিমানা করবে।
সব মিলিয়ে নিয়ম বহির্ভূত কাজের জন্য সর্বোচ্চ জরিমানা ও শাস্তি ভোগ করতে হবে।
এসব ঝামেলা মুখোমুখি হওয়ার আগেই দ্রুত ব্যাবস্থা নিন।

সম্মানিত এজেন্সি মালিক, প্রতিনিধি এবং গ্রুপ লিডারদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে মক্কা ...
05/10/2026

সম্মানিত এজেন্সি মালিক, প্রতিনিধি এবং গ্রুপ লিডারদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে মক্কা ও মদিনায় পথ বা হোটেল হারিয়ে ফেলা ওমরাহ যাত্রীদের নিয়ে অনেকেই মানবিক দৃষ্টিকোণ থেকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বা পোস্ট শেয়ার করছেন।
কিন্তু পরবর্তীতে ওই যাত্রী নিরাপদে তার গ্রুপের সন্ধান পেলেও এসব পোস্ট দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ছড়াতে থাকে, যা অন্যান্য ওমরাহ যাত্রীদের মাঝে একটি ভুল বার্তা ও অহেতুক আতঙ্ক তৈরি করে। তাছাড়া, সৌদি আরবের নিয়ম অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় অন্যের তথ্য বা ভিডিও প্রচার করা অনেক সময় পোস্টদাতার জন্য আইনগতভাবে ঝুঁকিপূর্ণও হতে পারে।

এ ধরনের সমস্যা সমাধানে সৌদি কর্তৃপক্ষ অত্যন্ত কার্যকর ও সহজ ব্যবস্থা গ্রহণ করেছে। মক্কা ও মদিনায় হারাম শরীফের আশপাশেই ২৪ ঘণ্টা সেবাদানকারী বেশ কয়েকটি 'নুসুক সেন্টার' রয়েছে, যার মাধ্যমে হজ ও ওমরাহ যাত্রীদের যেকোনো অসুবিধায় দ্রুত সহায়তা প্রদান করা হয়।
তাই প্রবাসী বাংলাদেশিসহ সকল সচেতন মানুষের প্রতি আমাদের বিনীত পরামর্শ হলো - কোনো হারানো হজ্জ যাত্রীকে পেলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করে তাকে সরাসরি নিকটস্থ নুসুক সেন্টারে নিয়ে যান। যাত্রীর সাথে কোনো প্রয়োজনীয় ডকুমেন্টস না থাকলেও নুসুক কর্তৃপক্ষ অত্যন্ত দ্রুততার সাথে তার আংগুলের ছাপ দিয়ে নির্দিষ্ট গ্রুপ ও হোটেলের সন্ধান বের করে দিতে সক্ষম। যারা সত্যিকার অর্থেই হাজীদের খেদমত করতে চান, তারা এখন থেকে সোশ্যাল মিডিয়ার পরিবর্তে এই নিরাপদ ও সঠিক মাধ্যমটিই ব্যবহার করবেন।

MAKKAH GATEWAY INTERNATIONAL 🌹

হজ্জ ২০২৭ আপডেট: মিনা ও আরাফায় এবার থাকছে বহুল প্রত্যাশিত পরিবর্তন!​আলহামদুলিল্লাহ! ২০২৭ সালের হজ্জ যাত্রীদের জন্য দারুণ...
30/09/2026

হজ্জ ২০২৭ আপডেট:

মিনা ও আরাফায় এবার থাকছে বহুল প্রত্যাশিত পরিবর্তন!
​আলহামদুলিল্লাহ! ২০২৭ সালের হজ্জ যাত্রীদের জন্য দারুণ এক সুখবর। মিনা এবং আরাফার প্রান্তরে সম্মানিত হাজিদের অবস্থানকে আরও আরামদায়ক ও প্রশান্তিময় করতে 'প্যাকেজ-৩' এর আওতায় এবার যুক্ত হচ্ছে বেশ কিছু নতুন এবং আধুনিক সুবিধা।
​হজ্জের মূল আনুষ্ঠানিকতার সময়গুলোতে শারীরিক সুস্থতা ও পর্যাপ্ত বিশ্রাম খুবই জরুরি। তাই হাজিদের কষ্ট লাঘব করতে এবারের ব্যবস্থাপনায় যে যুগান্তকারী পরিবর্তনগুলো আসছে:
​✅ জিপসাম বোর্ডের তাবু: মিনা ও আরাফায় সাধারণ কাপড়ের তাবুর বদলে এবার থাকছে উন্নতমানের জিপসাম বোর্ডের তৈরি তাবু। এটি বাইরের তীব্র রোদ ও তাপ প্রতিরোধ করবে এবং কোলাহল কমিয়ে ইবাদতের জন্য আরও শান্ত ও নিরিবিলি পরিবেশ নিশ্চিত করবে।
​✅ স্প্লিট এসি (Split AC): আর নয় পুরোনো বা সাধারণ এয়ার কুলার! আরবের তীব্র গরম থেকে হাজিদের পুরোপুরি স্বস্তি দিতে এবার যুক্ত করা হচ্ছে আধুনিক স্প্লিট এসি। ফলে তাবু থাকবে সবসময় পর্যাপ্ত ঠান্ডা ও আরামদায়ক।
​✅ সোফা বেড (Sofa Bed): সাধারণ ফোমের বিছানা বা ম্যাট্রেসের পরিবর্তে এবার থাকছে অত্যাধুনিক 'সোফা বেড'। এটি দিনে আরাম করে বসার জন্য চমৎকার সোফা হিসেবে কাজ করবে এবং রাতে নিশ্চিন্ত বিশ্রামের জন্য আরামদায়ক বিছানায় পরিণত করা যাবে। এতে তাবুর ভেতরের জায়গাও বেশ খোলামেলা থাকবে।
​হাজিদের জন্য এর সুবিধা কী?
মিনা ও আরাফায় হজ্জের দিনগুলোতে এই আধুনিক সুবিধাগুলো হাজিদের শারীরিক ক্লান্তি দূর করতে দারুণভাবে সাহায্য করবে। উন্নত বিশ্রাম ও আরামদায়ক পরিবেশের কারণে তাঁরা আরও একনিষ্ঠভাবে ও পূর্ণ মনোযোগের সাথে আল্লাহ তাআলার জিকির ও ইবাদতে মশগুল হতে পারবেন।
​মহান আল্লাহ সকল হজ্জ যাত্রীর সফরকে সহজ করুন এবং সবার হজ্জকে 'হজ্জে মাবরুর' হিসেবে কবুল করুন। আমিন। 🤲

​ #হজ্জ২০২৭ #হজ্জপ্যাকেজ৩

Best Wishes for ASP 🌹
27/09/2026

Best Wishes for ASP 🌹

জিহান গ্রুপ প্রেজেন্টস এএসপি মেধাবৃত্তি ২০২৬-এর Logistics Partner হিসেবে যুক্ত হয়েছে Makkah Gateway International -হজ ও ওমরাহ যাত্রীদের জন্য একটি Trusted Expert Ground Service Provider।

একটি সফল ও বৃহৎ শিক্ষামূলক আয়োজনের পেছনে পরিকল্পনা, ব্যবস্থাপনা ও লজিস্টিক সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের আয়োজনকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে Makkah Gateway International-এর এই সহযোগিতা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার এই উদ্যোগে পাশে থাকার জন্য Makkah Gateway International-কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।

আমরা বিশ্বাস করি, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল অংশীদারিত্বের মাধ্যমে একটি সুন্দর ও সফল আয়োজন সম্ভব।

উমরাহ  আপডেট - ২০২৬জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস (GASTAT)-এর সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম কোয়ার্টা...
25/08/2026

উমরাহ আপডেট - ২০২৬

জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস (GASTAT)-এর সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম কোয়ার্টারে (Q1) ১৫.২ মিলিয়নেরও বেশি (১ কোটি ৫২ লাখ) ধর্মপ্রাণ মুসলমান ওমরাহ পালন করেছেন।
এই বিপুল সংখ্যক ওমরাহ পালনকারীদের মধ্যে প্রায় ৯.৫ মিলিয়ন হলেন অভ্যন্তরীণ (সৌদি আরবের ভেতরের) ওমরাহকারী।

মহান আল্লাহ সকলের ওমরাহ কবুল করুন এবং আরও বেশি সংখ্যক মানুষকে পবিত্র মক্কা নগরী জিয়ারতের তৌফিক দান করুন।

আসসালামু আলাইকুম, সম্মানিত এজেন্সিবৃন্দ, আজ ১৪ ই আগস্ট শুক্রবার থেকে নুসুক পোর্টালের নিয়ম অনুযায়ী যেকোন উমরাহ ভিসার প্যা...
14/08/2026

আসসালামু আলাইকুম,

সম্মানিত এজেন্সিবৃন্দ,
আজ ১৪ ই আগস্ট শুক্রবার থেকে নুসুক পোর্টালের নিয়ম অনুযায়ী যেকোন উমরাহ ভিসার প্যাকেজ সাবমিট করার জন্য হোটেল এগ্রিমেন্ট এর মতো করে কেটারিং এগ্রিমেন্ট বাধ্যতামূলক করা হয়েছে।
যেহতু উক্ত সিস্টেমটি আজকে রাত থেকেই কার্যকর করা হয়েছে। কিভাবে কি হিসেবে কেটারিং এগ্রিমেন্ট সম্পন্ন করতে হবে সে বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে। কেটারিং এগ্রিমেন্ট সম্পন্ন করে ভিসা প্রসেস করার প্রয়োজনীয় করনীয় কি কি আমরা খুব শীঘ্রই আপনাদের অবহিত করব। ততক্ষন পর্যন্ত আমাদের সময় দিয়ে সহযোগিতা করার অনুরোধ রইলো।

MAKKAH GATEWAY INTERNATIONAL 🌹

সৌদি উমরাহ, হজ্জ, এবং টুরিস্ট সহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা চেক করার নতুন লিংক আপডেট করা হয়েছে। এখন থেকে সরাসরি কোনও ইউজার ...
10/08/2026

সৌদি উমরাহ, হজ্জ, এবং টুরিস্ট সহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা চেক করার নতুন লিংক আপডেট করা হয়েছে। এখন থেকে সরাসরি কোনও ইউজার ছাড়াই এই লিংক এর মাধ্যমে ভিসা যাচাই করতে পারবেন।

পুরাতন পোর্টাল এর লিংক গুলি এখনো সচল আছে তবে মাঝে মধ্যে আন্তর্জাতিকভাবে ওই সার্ভারটি বন্ধ থাকে।

https://services.ksavisa.sa/visaservices/searchvisa

https://services.ksavisa.sa/VisaPerson/GetApplicantData

- Makkah Gateway international 🌹

16/06/2026
হজ্জ যাত্রীদের পাসপোর্ট হারিয়ে গেলে করনীয়। শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিন।  fans
03/06/2026

হজ্জ যাত্রীদের পাসপোর্ট হারিয়ে গেলে করনীয়।
শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিন।
fans

Address

Makkah
Mecca

Alerts

Be the first to know and let us send you an email when Makkah Gateway International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Makkah Gateway International:

Shortcuts

Share