17/07/2026
হজ্ব বা উমরাহর জন্য পোশাক নির্বাচন সহজ মনে হলেও কিছু নিয়ম ও ব্যবহারিক দিক আছে যা আগে থেকে জানা থাকলে সফর অনেক আরামদায়ক হয়।
🤍 ইহরাম: পুরুষদের জন্য দুই টুকরো সেলাইবিহীন সাদা কাপড় — ইজার (কোমরে) ও রিদা (উপরের অংশে)। অতিরিক্ত একটি সেট সাথে রাখুন — নাপাক হয়ে গেলে কাজে আসবে। নারীদের জন্য নির্দিষ্ট কোনো ইহরাম পোশাক নেই, শুধু সাধারণ, শালীন ও দৃষ্টি আকর্ষণ না করে এমন পোশাক হলেই যথেষ্ট
👕 নিয়মিত পোশাকের জন্য হালকা, ঢিলেঢালা সুতি কাপড় বেছে নিন — সৌদির প্রচণ্ড গরমে এক সেট পোশাক প্রায় একদিনই চলে, তাই মোটা বা ভারী কাপড় এড়িয়ে চলুন
👟 নতুন জুতা কিনে সরাসরি নিয়ে যাবেন না — আগে থেকে ব্যবহার করা আরামদায়ক জুতাই সাথে নিন। ইহরাম অবস্থায় গোড়ালি ও পায়ের উপরিভাগ (মাযহাব অনুযায়ী ভিন্নতা আছে) খোলা রাখতে হয়, তাই চ্যাপ্টা স্যান্ডেল প্রয়োজন হবে; ইহরাম ছাড়া হাঁটাচলা ও রামির জন্য আলাদা একজোড়া স্নিকার্স/জুতাও সাথে রাখা ভালো
🧴 ইহরাম অবস্থায় সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, ডিওডোরেন্ট, ওয়াইপস, ডিটারজেন্ট — সবকিছুই সুগন্ধিমুক্ত হতে হবে। এই ছোট বিষয়টি অনেকেই খেয়াল করেন না
👗 নারীদের জন্য আবায়া সবচেয়ে সহজ ও উপযুক্ত পছন্দ হলেও এটি বাধ্যতামূলক নয় — শরীরের গঠন প্রকাশ না করে এমন যেকোনো ঢিলেঢালা, পর্যাপ্ত মোটা ও লম্বা, সুগন্ধিহীন পোশাক এবং মাথায় হালকা সুতি হিজাব হলেই যথেষ্ট
সঠিক পোশাক ও জুতা বাছাই — ছোট একটি প্রস্তুতি, কিন্তু পুরো সফরের আরাম এর উপর অনেকখানি নির্ভর করে।
মক্কা হজ্ব ও মাক্কী ট্রাভেলসের প্রি-ডিপারচার সেশনে আমরা পোশাক ও ইহরাম সংক্রান্ত খুঁটিনাটি বিষয়গুলো বিস্তারিত বুঝিয়ে দিই, যাতে কোনো বিভ্রান্তি না থাকে।