27/05/2023
রোমানিয়ার সার্বিক পরিস্থিতি বুঝে আমাদের সকলেই যেভাবে আগানো উচিৎ!
১. ইংরেজিতে দক্ষতা থাকালে ( নয়তো রিফিউজ হলে এজেন্ট দোষ দিবে আপনি ইংরেজি পারেন না,আপনার জন্য রিফিউজ হয়েছে কোন টাকা ফেরত দিতে পারব না)
২. ইন্ডিয়াতে আসা-যাওয়া থাকা খাওয়াএবং এক থেকে দেড় মাস থাকার মত সময় থাকলে " ( চাকরিজীবীদের জন্য বিশাল একটি চ্যালেঞ্জ হবে, যদি নিজের পাসপোর্ট নিজে রিসিভ করতে হয় এম্বাসি থেকে, তাহলে এক দেড় মাস থাকা লাগবে, ভিসা হলে তো আলহামদুলিল্লাহ,না হলে চাকরিও শেষ, ইন্ডিয়াতে যাওয়া আসা পরিশ্রম সময় অর্থ সবই শেষ, এই দেশে একটি চাকরি পাওয়া ইউরোপের বিচার থেকে কঠিন হয়ে গেছে ,) আর যারা বেকার তাদের তো স্বপ্নই শেষ)
৩. জমি বিক্রি ধার দানা করে সামনে আগানো উচিত হবে না! আর্থিক সাপোর্ট থাকলে সমস্যা নেই!
যারা ইংরেজিতে ভালো ইন্টারভিউ দিতে পারবেন এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারবেন তারাই ইন্ডিয়াতে যাবেন!
কি কি শর্ত মেনে ইন্ডিয়াতে যাওয়া উচিত হবে?
১. ভিসা ফিউজ হলে সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে এগ্রিমেন্ট করে নিতে হবে! (নয়তো ভিসা রিফিউজ হলে এজেন্ট টাকা ব্যাক দিতে চাইবে না)
২.এম্বাসি ফি এজেন্টের দিতে হবে!(যদিও এগুলো আগে এজেন্ট দিত এখনো দিবে কারণ এগুলো প্যাকেজ এর অন্তর্ভুক্ত)
৩. ইন্সুরেন্স ফি এজেন্ট দিতে হবে! (যদিও এগুলো আগে এজেন্ট দিত এখনো দিবে কারণ এগুলো প্যাকেজ এর অন্তর্ভুক্ত)
৪.ডাবল এন্টি ভিসা/ টুরিস্ট ভিসা যদি অ্যালাও থাকে) করে দিতে হবে!
( কারণ আগে আমাদের ফাইল অথরাইজ করা হতো ইন্ডিয়া যেতে হতো না, অথরাইজ ফি প্রায় ২৫-৪০ হাজার টাকা খরচ হত,এখন আর এটি হবে না কারণ আমরা সরাসরি যাব, সেই খরচের পরিবর্তে আমাদের ডাবল এন্টি ভিসা করে দিতে হবে ) এপয়েন্টমেন্ট এর সময় ইন্ডিয়ান ভিসা না করাতে পারলে সম্পূর্ণ টাকা ফিরত দিতে হবে!
৪. কারণ আমরা রোমানিয়ার জন্য ফাইল দিয়েছিলাম শুধুমাত্র ইন্ডিয়া যাওয়া লাগবে না এবং ইন্টারভিউ লাগে না তাই! এখন যেহেতু একটি দুর্ঘটনা ঘটে গেছে, আমরাও সেটা মেনে নিতে রাজি আছি তবে, যদি এসব শর্তগুলো এজেন্টরা রাজি হয়,আর না হলে আমরা ইন্ডিয়াতে যাব না!
৫. ইন্ডিয়াতে গেলে ভিসা হবে এটার কোন নিশ্চয়তা নেই, এটা যদি দায়ভার এজেন্ট নিতে পারে তাহলে আগানো উচিত হবে!
কারণ তারা যদি ভিসাই দিতো তাহলে এত নাটক করতো না? তারা পোল্যান্ডের মতো আগাচ্ছে, এবং সেনজেন কান্ট্রিতে যোগ হবে সেই জন্য সকল নিয়ম-নীতি সেনজেন কে ফলো করতেছে, সুতরাং ভিসা রেশিও ৪০-৫০% এ এসে পড়বে বুঝা যাচ্ছে ১০০%
তাদের যদি কর্মী প্রয়োজন হতো তাহলে তারা এত কঠিন শর্ত দিত না! আগের মতোই সহজ সর্তে কাজ করতো!
যাদের অনেক টাকা পয়সা আছে তারা বিনা শর্তে ইন্ডিয়াতে যান,ঘুরে আসুন চিল করে আসুন ভিসা পেলে তো ভালোই, না পেলেও আপনাদের কোন টেনশন নেই!
কিন্তু যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলি থেকে ফাইল দিয়েছেন, তারা যদি ভিসা না পান, সবকিছু একদম শেষ হয়ে যাবে 😓😭
ফ্যামিলি থেকে সামনে আগানোর আর সাপোর্ট কখনোই পাবো না 😓
সুতরাং সবকিছু মাথায় রেখে সামনের দিকে যেতে হবে!
ইন্ডিয়াতে যাওয়া আসা থাকা খাওয়া এবং চাকরি থাকলে চাকরি হারানো!
সবশেষে ভিসা না হলে টাকাটা যেন সম্পূর্ণ (১.৫০/২/৩) লাখ ফেরত পান এই এগ্রিমেন্টেই ইন্ডিয়া যাওয়া উচিত হবে নয়তো না যাওয়াই বেটার! 😭
নয়তো পথের ভিখারি হয়া ছাড়া উপায় নাই 😭
যদি এসব শর্ত না মানে তাহলে সকলের উচিত একজোট হয়ে ইন্ডিয়া না যাওয়া! কারণ ইন্ডিয়া যাওয়ার আমাদের কোনো কথা ছিল না!