27/07/2025
✅ AIMA কার্ড নবায়নের ফাইল আপলোড গাইড ✅
AIMA নবায়নের প্রক্রিয়া এখন চালু হয়েছে এবং অনেকেই ডকুমেন্ট আপলোড করার পোর্টাল পেতে শুরু করেছেন। আমি জানি এটা কিছুটা জটিল লাগতে পারে, তাই আমি যেভাবে বুঝেছি সেভাবেই সহজভাবে বোঝানোর চেষ্টা করছি।
⸻
❇️ যদি আপনাকে ১০টি ডকুমেন্ট আপলোড করার অপশন দেখায় (ফুল ফর্ম): ❇️
1. 🏠 রেসিডেন্ট পারমিটের কপি
2. 📝 Junta de Freguesia সার্টিফিকেট / বাড়ির চুক্তিপত্র / ফাইনান্স Portal থেকে ডিক্লারেশন
3. 💼 আপনার কর্মচুক্তি / পাত্রন ডিক্লেয়ারেশন, অথবা একটিভিটি রিলেটেড ডকুমেন্টস
4. 💸 স্যালারি স্লিপ / গ্রিন রিসিপ্ট / ব্যালেন্স শীট
5. 🚑 জরুরি পরিস্থিতির প্রমাণ (যেমন: মেডিকেল কন্ডিশন) – এটি প্রয়োজন নয়, ফাঁকা রাখুন
6. 📄 SNS কাগজ অথবা রেসিডেন্ট পারমিটের পিছনের পৃষ্ঠা
7. 🌍 পাসপোর্ট কপি
8. 📝 পূরণকৃত ও সাইন করা AIMA আবেদন ফর্ম
(Modelo 1):
👉https://imigrante.sef.pt/wp-content/uploads/MODELO_1.pdf
9. 🕵️ ক্রিমিনাল রেকর্ড যাচাইয়ের অনুমতি – কিছু করতে হবে না, AIMA সরাসরি এটি চেক করবে (ফাঁকা রাখুন)
10. 📁 এটি ফাঁকা রাখুন, কারণ রেসিডেন্ট পারমিট আপনি ১ নম্বরে ইতিমধ্যেই আপলোড করেছেন