03/04/2023
BERFOM team building leadership and picnic 2023 | BD STUDENT ABROAD
টিম বিল্ডিং লিডারশিপ এবং শিক্ষা সফর উপলক্ষে বারফোম কতৃর্ক আয়োজিত মালয়শিয়ার পেরাক ডিস্ট্রিক্ট এ অবস্থিত লুমুট ভিরগো রিসোর্ট ও পাঙ্কর আইল্যান্ডে তিন দিনের টিম বিল্ডিং লিডারশিপ এবং পিকনিক তথা শিক্ষামূলক টিম বিল্ডিং লিডারশিপের দক্ষতা অর্জন বিষয়ক কর্মসূচির আয়োজন করা হয়।
বারফোমের সভাপতি, পিএইচডি স্কলার লিওরনা চৌধুরীর সভাপতিত্বে, উক্ত সফরের কর্মসূচি গুলির মধ্যে ছিল কিভাবে নিজেকে টিম লিডার এবং টিমের চেইন অফ কমান্ড এর টেকনিক ফলো করে টিমকে নেতৃত্ব দেয়ার নিয়ম ,আরও ছিল শিক্ষা বিষয়ক কুইজ প্রতিযোগিতা, ক্রিয়েটিভ টেকনিক ব্যবহার করে বিভিন্ন প্রকার খেলার প্রতিযোগিতা এবং সকল শিক্ষার্থীদের মালয়শিয়ার শিক্ষা, ধর্মীয়, কালচারাল ইতিহাস এবং ঐতিহ্য জানার জন্য বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন । উক্ত শিক্ষা সফর কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষক উপদেষ্টা প্যানেলের পক্ষ থেকে ডা: এ,টি,এম ইমদাদুল হক,
সমগ্র মালয়শিয়ায় অধ্যয়নরত ২৪হাজার স্টুডেন্টস নিয়ে গঠিত বারফোম আর তার ধারাবাহিকতায় সেময় উপস্থিত ছিলেন বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশবিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী বারফোমের কার্যনির্বাহীর সদস্য তথা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শওকত হোসেন রাসেল, সাংগঠনিক সম্পাদক শাহ আহমেদ রেজা, যুগ্ন সম্পাদক আশিবুর হাসনাত সাদী , সমাজ কল্যাণ সম্পাদিকা রোশনী সারা,প্রচার সম্পাদক আকিব হাসান,জুবায়ের আহমেদ রাফিউ,সুনন্দা, রুবাবা, সুমাইয়া, আইরিন, তাসনিম ,হেমায়েত,জেরিন , তৌসিফ, জুরহাম, ফারিন,জিনিয়া,জাহিদ প্রমুখ সদস্য।
বারফোমের ব্যবসায়ী উপদেষ্টা প্যানেলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মার্সেল পাভেল,বিশিষ্ট ব্যবসায়ী রাসেল খান, বিশিষ্ট ব্যবসায়ী নাদিম খান, বিশিষ্ট ব্যবসায়ী জাকারিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী মাসুম, বিশিষ্ট ব্যবসায়ী শামীম, সহ মালয়েশিয়া বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, ব্যবসায়ী
উক্ত অনুষ্ঠানে সকল উপস্থিত শিক্ষক,ব্যাবসায়ী,
উপদেষ্টাগণও ক্রিয়েটিভ টেকনিক ব্যবহার করে বিভিন্ন প্রকার প্রতিযোগিতায় অংশগ্রহন কারি শিক্ষার্থী, শিক্ষক ও ব্যাবসায়ী উপদেষ্ঠাদের ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী বিজয়ীদের উপহার প্রদান করেন। বারফোমের শিক্ষক উপদেষ্ঠা প্যানেলের সম্মানিত প্রধান শিক্ষক উপদেষ্টা এবং উক্ত শিক্ষা সফরের প্রধান অতিথি ডা: এ,টি,এম ইমদাদুল হক এবং বারফোমের ব্যাবসায়ী উপদেষ্ঠা প্যানেলের পক্ষে বিশেষ অতিথিগণ হলেন মার্সেল পাভেল,রাসেল খান,জাকারিয়া,শামীম,মাসুম,নাদিম খান প্রমুখ সদস্য দের যৌথভাবে বিজয়ীদের উপহার ও ক্রেষ্ট প্রদান করা হয়, পরিশেষে লুমুত ও পাংকর আইল্যান্ড এর দর্শনীয় স্থান পরিদর্শনের পাশাপাশি ১১ টা পাবলিক ও প্রায়ভেট বিশ্ব বিদ্যালয় থেকে আগত সকল বিশ্ব বিদ্যালয় শিক্ষার্থী অর্থাৎ বারফোমের কার্যনির্বাহীর সদস্যগনের অংশ গ্রহণে তিনদিনের শিক্ষা বিষয়ক টিম বিল্ডিং লিডারশিপ এবং শিক্ষা সফরের আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং সকলেই ভীষণ উপভোগ করেন ।
আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে, মালয়েশিয়াতে পড়তে আসা, ভিসা এপ্লিকেশন, বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া, স্কলারশিপ সহ নানা বিষয়ে ভিডিও দিয়ে থাকি।
আমাদের সোশ্যাল মিডিয়া পেজে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ
YouTube Link: https://www.youtube.com/bdstudentabroad/
page: https://www.facebook.com/BDSTUDENTABROAD
Showkot Rassel: https://www.facebook.com/ShowkotRassel/
Facebook Profile: https://www.facebook.com/showkothossain/
Instagram Profile: https://www.instagram.com/showkot_rassel/
travel Malaysia, Study in Malaysia, Malaysia tour guide, bd student abroad, travel vlog, beautiful Malaysia, pangkor island