24/09/2025
জাপানে ইন্টারন্যাশনাল ফ্লাইট পরিচালনা করে এমন অনেকগুলো বিমানবন্দর আছে।এগুলোকে জাপানিজ ভাষায় 国際空港 (কোকুসাই কুউকো) বলে।বর্তমানে (২০২৫ অনুযায়ী) জাপানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর তালিকা নিচে দেওয়া হলো-
প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সমূহ-
১।Narita International Airport (NRT) – টোকিও (চিবা প্রিফেকচার)।
২।Haneda Airport / Tokyo International Airport (HND) – টোকিও।
৩।Kansai International Airport (KIX) – ওসাকা,কিয়োটো,কোবে অঞ্চলের জন্য।
৪।Chubu Centrair International Airport (NGO) – নাগোয়া/আইচি।
৫।Fukuoka Airport (F*K) – কিউশু দ্বীপের প্রধান আন্তর্জাতিক গেটওয়ে।
৬।New Chitose Airport (CTS) – সাপ্পোরো, হোক্কাইদো।
৭।Naha Airport (OKA) – ওকিনাওয়া।
অন্যান্য উল্লেখযোগ্য আন্তর্জাতিক বিমানবন্দর সমূহ।
এছাড়াও কয়েকটি আঞ্চলিক বিমানবন্দর সরাসরি বিদেশি ফ্লাইট পরিচালনা করে থাকে।যেমন-
১।Sendai Airport (SDJ) – তোহোকু অঞ্চল
২।Hiroshima Airport (HIJ)
৩।Kagoshima Airport (KOJ)
৪।Kumamoto Airport (KMJ)
৫।Shizuoka Airport (FSZ)
৬।Takamatsu, Matsuyama,Oita,Miyazaki ইত্যাদি।
মোট সংখ্যা
সরকারিভাবে প্রথম শ্রেণির আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গণ্য হয় ৭টি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর।
কিন্তু আঞ্চলিক বিমানবন্দরসহ যেখানে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করে,সেই সংখ্যা ২০টিরও বেশি।
তাই জাপান প্রবাসী বাংলাদেশীরা দেশে যাওয়ার সময়,নিজ নিজ প্রিপেকচার থেকে নিকটবর্তী বিমানবন্দর ব্যবহার করে দেশে যাওয়া উত্তম।
Stay with Ichiban Cheap Travels.
Zazakallah khairan.
#日本 #東京