Shammi’s Journey Map

Shammi’s Journey Map “🇯🇵 Bangladeshi girl living in Japan
Daily life • Vlogs 🎥”
🇧🇩🇯🇵

Confidence looks good on me. 🖤Stepping into my professional era. ✨
11/09/2026

Confidence looks good on me. 🖤
Stepping into my professional era. ✨





10/09/2026

আমার সবচেয়ে অপছন্দের কাজগুলোর মধ্যে একটা—কাপড় গোছানো! 😩😂

বাংলাদেশে থাকতে এসব নিয়ে আমার কোনো মাথাব্যথাই ছিল না, আম্মু সব গুছিয়ে দিতেন। 🥹❤️
আর এখন বিদেশে এসে নিজের কাপড় নিজেকেই গুছাতে হয়—
ভিডিওতে যত তাড়াতাড়ি গোছাতে দেখাচ্ছে, বাস্তবে কিন্তু এর পেছনে কত সময় আর আলসেমি লুকিয়ে আছে—সেটা শুধু আমিই জানি! 😂
কাপড় গোছানোর দিন মানেই আমার কাছে—“আজকে একটু পরে করি…” আর সেই ‘পরে’ কখন যে রাত হয়ে যায়! 🤦🏻‍♀️😂 আমার মতো কে কে আছেন? 🥹❤️

10/09/2026

Captured a few little moments on my way home after work, while the rain was falling. 🌧️✨

একটু সময়ের জন্য আশির দশকে ঘুরে এলাম…আশির দশকে আমি যেমন ছিলাম❤️❤️😊😊I am in love with this version 🥰😍
10/09/2026

একটু সময়ের জন্য আশির দশকে ঘুরে এলাম…
আশির দশকে আমি যেমন ছিলাম❤️❤️😊😊
I am in love with this version 🥰😍





09/09/2026

মাঝে মাঝে খুব বলতে ইচ্ছে করে—
“আমি খুব টায়ার্ড মা… তোমার কোলে একটু মাথা রাখব?” 🥺জীবনে যতই শক্ত থাকার চেষ্টা করি, তোমাকে মনে পড়লেই ভেতরটা কেমন নরম হয়ে যায়।
ইচ্ছে করে তোমার কোলে মাথা রেখে জমে থাকা সব কষ্ট, সব অভিমান, সব না বলা কথা বলে দিই।বহুদিন হয়ে গেল তোমাকে দেখা হয় না মা।
ভাই-বোনদেরও দেখা হয় না…
তাদের সাথে বসে গল্প করা, হাসাহাসি করা, এমনকি ছোট্ট একটা ঝগড়া—সবকিছুই এখন ভীষণ মিস করি।কখনো কখনো মনে হয়, একটা আলিঙ্গনের জন্যই যদি সব দূরত্ব পেরিয়ে তোমাদের কাছে ছুটে যেতে পারতাম!

দূরে থাকলে বুঝতে পারা যায়—পরিবার শুধু কিছু মানুষ নয়,
পরিবার মানেই নিজের একটা পৃথিবী।

আর আমার সেই পৃথিবীটা আজ অনেক দূরে…
বড্ড বেশি মিস করি তোমাদের। মা, তোমাকে সবচেয়ে বেশি। ❤️‍🩹

No rush, just enjoying where life takes me. 🌸
09/09/2026

No rush, just enjoying where life takes me. 🌸





08/09/2026

আজ নিজের চোখের সামনে একটা ট্যাক্সি আর ট্রাকের অ্যাক্সিডেন্ট দেখলাম… 😔
ঘটনাটা এত হঠাৎ ঘটলো যে কিছুক্ষণের জন্য আমি নিজেই স্তব্ধ হয়ে গিয়েছিলাম।

08/09/2026

Perfect audio for this view
Motu & patlu🤣🤣❤️❤️

বাংলাদেশে থাকতে আমরা ছিলাম চার ভাই-বোন। ❤️বাসায় কোনো ভালো খাবার আসলেই আম্মু সবসময় চার ভাগ করে দিতেন। তারপর শুরু হতো আমাদ...
08/09/2026

বাংলাদেশে থাকতে আমরা ছিলাম চার ভাই-বোন। ❤️

বাসায় কোনো ভালো খাবার আসলেই আম্মু সবসময় চার ভাগ করে দিতেন। তারপর শুরু হতো আমাদের সেই চিরচেনা কারাকাড়ি—
“আমারটা একটু বেশি দাও!”
“তুই আমারটা নিলি কেন?”
“তোরটা শেষ, আমারটা থেকে আর নিস না!” 😂

কখনো কেউ আগে খেয়ে ফেলত, কেউ আবার অন্যজনের প্লেটের দিকে তাকিয়ে থাকত। সেই একটু একটু খাবার নিয়ে ঝগড়া, কারাকাড়ি, অভিমান—তখন হয়তো খুব স্বাভাবিক মনে হতো।

কিন্তু আজ দেশের বাইরে একা একা যখন অনেক খাবার খাই, তখন বুঝি—সেই কারাকাড়ির মধ্যেই আসলে কত আনন্দ ছিল। 🥺

এখন চাইলে নিজের জন্য যত খুশি খাবার কিনতে পারি। কেউ ভাগ চাইবে না, কেউ আমার প্লেট থেকে কেড়ে নেবে না। অথচ খাবারের প্রতিটা কামড়ে মাঝে মাঝে ভাই-বোনদের খুব মনে পড়ে।

এখনও মাঝে মাঝে আমি আমার খাবারের ছবি ওদের পাঠাই, ওরাও আমাকে পাঠায়। দূরে থেকেও যেন আমরা একে অপরকে দেখিয়ে বলি—
“দেখ, আজ কী খাচ্ছি!” ❤️

যাদের ভাই-বোন আছে, তারা হয়তো এই অনুভূতিটা সবচেয়ে ভালো বুঝবে।
একসাথে বসে একটা খাবার নিয়ে কারাকাড়ি করা, একজন আরেকজনের প্লেট থেকে একটু নেওয়া—সত্যি বলতে, এগুলোই জীবনের Best Memories। 🥹

কারণ ভবিষ্যতে হয়তো আমাদের সবার নিজের নিজের জীবন হবে। সবাই নিজের মতো ব্যস্ত হয়ে যাব। তখন চাইলেও হয়তো আর সেইভাবে একসাথে বসে একটা খাবার নিয়ে কারাকাড়ি করা হবে না।

তাই ভাই-বোনদের সাথে থাকা এই ছোট ছোট মুহূর্তগুলোকে ছোট করে দেখো না।
একদিন এই “আমারটা দে, তোরটা দে” ঝগড়াগুলোই সবচেয়ে বেশি মিস করবে। ❤️🥺





住所

Shibuya-ku, Tokyo

ウェブサイト

アラート

Shammi’s Journey Mapがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

ショートカット

  • 住所
  • アラート

共有する