16/03/2017
ইতালিতে Decreto Flussi 2017 বা সিজনাল ভিসার অফিসিয়াল গ্যাজেট প্রকাশিত!!
প্রতি বছরের ন্যায় ২০১৭ তেও ইতালির সরকার আনুষ্ঠানিক ভাবে Decreto Flussi 2017 বা সিজনাল ভিসায় কাজের জন্য ইতালিতে কর্মী প্রবেশ করার অফিসিয়াল গ্যাজেট প্রকাশ করেছে।গ্যাজেটটি সাধারন জনগণের জন্য ১৩ই মার্চ ২০১৭ তে অফিসিয়াল ভাবে প্রকাশ করা হয়।তবে চলতি বছর আবেদনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে, যেমন যারা বিভিন্ন ক্যাটাগরির পেরমেসসো দি সৌজর্ন্য থেকে নরমাল কাজের সৌজর্ন্যতে তাদের কাগজ রূপান্তরিত করাতে চান? তারা ১৪ মার্চ ২০১৭ থেকে অনলাইনে অগ্রিম ফর্ম বা আবেদনপত্র পূরণ করে রাখতে পাড়বেন এবং ২০ মার্চ ২০১৭ তে আবেদন পত্র পাঠাতে পাড়বেন। এবং যারা সিজনাল ভিসার জন্য আবেদন করতে চান? তারা ২১ মার্চ ২০১৭ থেকে অনলাইনে অগ্রিম ফর্ম বা আবেদনপত্র পূরণ করে রাখতে পাড়বেন এবং ২৮ মার্চ ২০১৭ তে আবেদন পত্র প্রেরণ করতে পাড়বেন। এবং এই আবেদন কোটা পূরণ না হওয়া পর্যন্ত আগামী ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত করা যাবে।
এবারে সর্বমোট ৩০,৮৫০ এর মতো কোটা বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যে ১৭,০০০ হাজার কর্মী কৃষি ভিসায় প্রবেশ করতে পারবে। এবং বাকি কোটা অন্যান্য বিষয়ের উপর ভাগ করে দেওয়া হয়েছে। আসুন এক নজরে দেখে নেই কি কি বিষয়ের উপর এই কোটা রয়েছে?
বিভিন্ন ভিসায় প্রবেশ করার কোটা গুলো-
কৃষি বা মৌসুমে কাজের কোটাঃ আমরা আগেই বলেছি যে এবছর সর্বমোট ১৭,০০০ কোটা কৃষি ভিসার জন্য বরাদ্দ করা হয়েছে। আর এবছরেও তথা ২০১৭ তেও বাংলাদেশ কে এই কোটা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। যে সকল দেশ কৃষি ভিসার জন্য আবেদন করতে পারবে? আলবেনিয়া, আলজেরিয়া, বসনিয়া-হার্জেগোভিনা, দক্ষিণ কোরিয়া, আইভরি কোস্ট, মিশর, ইথিওপিয়া, ম্যাসাডোনিয়া, ফিলিপাইন, গাম্বিয়া, ঘানা, জাপান, ভারত, কসোভো, মরক্কো, মরিশাস, মলদোভা, মন্টিনিগ্রো, নাইজার, নাইজেরিয়া সাবেক যুগোস্লাভ প্রজাতন্ত্র,পাকিস্তান, সেনেগাল, সার্বিয়া, শ্রীলঙ্কা, সুদান, ইউক্রেন, তিউনিশিয়া। ইত্যাদি দেশ গুলো উক্ত কোটার জন্য আবেদন করতে পাড়বে। যারা অফিসিয়াল গেজেটটি দেখতে চান? তারা এখানে ক্লিক করে দেখে নিতে পারেন।
নিজ দেশে বিভিন্ন প্রশিক্ষণ এর উপর ভিসা- ইতালির ইম্মিগ্রেশন আইনের ৩৩ ধারার আইনে যারা নিজ দেশে সেই আইনের ধারা মোতাবেক বিভিন্ন কোর্স বা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এই ধরনের ৫০০ কোটা বেঁধে দেওয়া হয়েছে।
ব্যবসায়িক ভিসা- যারা ইতালিতে ৫০০ হাজার ইউরোর মতো পূঁজি খাটিয়ে ব্যবসা করতে চান? তাদের জন্য ২,৪০০ টি কোটা বেঁধে দেওয়া হয়েছে।
বিভিন্ন ক্যাটাগরির পেরমেসসো দি সৌজর্ন্য থেকে নরমাল কাজের সৌজর্ন্যতে কাগজ রূপান্তরিত করার কোটাঃ
৫৭৫০ কোটা বেঁধে দেওয়া হয়েছে যারা ইতিমধ্যে ইতালিতে কৃষি ভিসায় এসে সেই সুবাদে টেম্পোরারি পেরমেসসো দি সৌজর্ন্য পেয়েছেন। তারা তাদের সেই সৌজর্ন্য নরমাল কাজের সৌজর্ন্যতে রূপান্তরিত করার জন্য আবেদন করতে পারবেন। তবে আপনাকে কারো অধীনে কাজ করেন সেই সকল কাগজ ও কাজের কন্ট্রাক্ট দেখাতে হবে।
৪০০০ কোটা যারা ইতালিতে স্টুডেন্ট ভিসা, ট্রেইনিং ভিসা ও বিভিন্ন কোর্স এর ভিসা নিয়ে এসে সেই ক্যাটাগরির পেরমেসসো দি সৌজর্ন্য পেয়েছেন। তারা তাদের ঐ সৌজর্ন্যকে নরমাল কাজের সৌজর্ন্যতে রূপান্তরিত করার জন্য আবেদন করতে পারবেন। তবে আপনাকে কারো অধীনে কাজ করেন সেই সকল কাগজ ও কাজের কন্ট্রাক্ট দেখাতে হবে।
৫০০ কোটা যাদের ইউরোপের অন্যান্য দেশের কার্টা দি সৌজর্ন্য রয়েছে তারা, ইতালির সৌজর্ন্য পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে আপনাকে কারো অধীনে কাজ করেন সেই সকল কাগজ ও কাজের কন্ট্রাক্ট দেখাতে হবে।
নিজের ব্যবসার কাগজ পত্র দিয়ে নরমাল সৌজর্ন্যে রূপান্তরিত করার কোটাঃ
৫০০ কোটা যারা ইতালিতে স্টুডেন্ট ভিসা, ট্রেইনিং ভিসা ও বিভিন্ন কোর্স এর ভিসা নিয়ে এসে সেই ক্যাটাগরির পেরমেসসো দি সৌজর্ন্য পেয়েছেন। তারা তাদের ঐ সৌজর্ন্যকে নরমাল কাজের সৌজর্ন্যতে রূপান্তরিত করার জন্য আবেদন করতে পারবেন। তবে আপনাকে নিজের ব্যবসা নিজে করেন সেই সকল কাগজ পত্র দেখাতে হবে।
১০০ টি কোটা যাদের ইউরোপের অন্যান্য দেশের কার্টা দি সৌজর্ন্য রয়েছে তারা, ইতালির সৌজর্ন্য পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে আপনাকে নিজের ব্যবসা নিজে করেন সেই সকল কাগজ পত্র দেখাতে হবে।
বন্ধুরা আপনাদের পরিচিত অনেকের বিভিন্ন দেশের বন্ধু বান্ধব রয়েছে যারা মৌসুমে ভিসায় আবেদন করতে চায় কিন্তু ভালো মালিক বা মাধ্যম না থাকার কারনে আবেদন করতে পাড়ছে না, তারা আমিওপারি টিম এর সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে অনেক ভালো ভালো ইতালিয়ান মালিক রয়েছে যাদের দ্বারা আমরা আপনাদের সেনেগাল, শ্রীলঙ্কা, সুদান, ইউক্রেন, তিউনিশিয়া,ফিলিপাইন, গাম্বিয়া, ঘানা, জাপান, ভারত,মরক্কো ইত্যাদি দেশের বন্ধুদের সাহায্যে এগিয়ে আসতে পারবো।
(Copy)