Akash dash.yt

Akash dash.yt অভিযোগ, আক্ষেপ, উৎকন্ঠা নেই আমি বন্ধুহীনতার নয়,নয় একাকিত্বতর, কেবল এক রাশ কান্তির। অচিরেই ছেড়ে যাব এ শহর দূরে, অন্য কনো ... Writer ✍️
Joy guru 🙏

কি করে বুঝাই তোমায়_তুমি আমার জীবনে কবিতার মত সত্য, হে চির‌অধরা আমার কবির প্রেম তো এরকমই হয় ' নোন  আনতো আনতে পান্তা ফু...
28/10/2024

কি করে বুঝাই তোমায়_তুমি আমার জীবনে কবিতার মত সত্য,
হে চির‌অধরা আমার কবির প্রেম তো এরকমই হয় ' নোন আনতো আনতে পান্তা ফুরায় 😕
হয়তো...
কোন কোন প্রেম না পাওয়াতেই পূর্ণতা খুঁজে পায়,
তাই পৃথিবীর শত গল্প কবিতা উপন্যাসে প্রেমকে সাজানো হয়েছে না পাওয়ার বেদনায়!

এইজন্ম 'ই মিটিয়ে দিবে,পাপ পুণ্যের সাজা—
প্রিয় তুমি, পঞ্চাশে ও থকবে আমার উপন্যাসের রাধা।👑

তুমি আমায় মন্দবেসো ভালবাসার নামে-
আমায় দেখে চোখ ঘুরিও তিক্ত অভিমানে

বেদনারা ‌ও সব চমৎকার হয়ে যায় কবিদের কলমে !

Akash Das ✍️ আকাশ 🌻🌸

এমন‌ও তো প্রেম হয় ও চোখের জলে কথা কয়.........             নিজেকে নিজেই জ্বলে পুড়ে, পাষাণে বাদে যে হৃদয় 🥀😔Akash Das
16/10/2024

এমন‌ও তো প্রেম হয় ও চোখের জলে কথা কয়.........
নিজেকে নিজেই জ্বলে পুড়ে, পাষাণে বাদে যে হৃদয় 🥀😔
Akash Das

18/09/2024

একদিন প্রেম ছিল, পাশে ছিল কবিতা ও ডায়ারির পাতা,
ছিলে তুমি, ছিল কথা, ছিল ব্যথাও, তাই নতুন নতুন কবিতা।
আজ তুমি নেই, নেই সেই মন, নেই প্রেমানুভূতির সূক্ষ্ম তীর,
বুক আজ লোহার প্রাচীর, ঘাসের সবুজ নেই, আমি অন্য ধরিত্রীর।



Akash Das

যেদিন দেখা হবে সেদিন খোলা চুলে এসো। পরনে থাকবো একটা কলা পাতা রঙের শাড়ি। কপালের মাঝখানে ছোট্ট একটা টিপ। গালের দুপাশে  শর...
13/09/2024

যেদিন দেখা হবে সেদিন খোলা চুলে এসো।
পরনে থাকবো একটা কলা পাতা রঙের শাড়ি।
কপালের মাঝখানে ছোট্ট একটা টিপ।
গালের দুপাশে শর্ট কাটিং চুলগুলো ছেড়ে রেখো।
হালকা বাতাস এলে ওরা যেন চোখ ডেকে দেয় ,
ঠোঁট চুয়ে দেয়।
দেখি দেখি চোখ ঢেকে গেছে তো
বলার
অজুহাতে যেন হঠাৎ তোমায় ছুঁয়ে ফেলা যায়। 💕

✍️ আকাশ ♥️ Akash Das

তুমি যেদিন শাড়ি পড়ে নারী হবে,আমি সেদিন প্রেমিক হবো 🥰🌹 বি:দ্র, নারী ছাড়া এতিম 😁Akash Das
12/09/2024

তুমি যেদিন শাড়ি পড়ে নারী হবে,
আমি সেদিন প্রেমিক হবো 🥰🌹

বি:দ্র, নারী ছাড়া এতিম 😁
Akash Das

এসো হে প্রিয়া অপরুপ সাজিয়ে ,অনুরাগের বীণা বাজিয়ে 🥀❣️
09/09/2024

এসো হে প্রিয়া অপরুপ সাজিয়ে ,
অনুরাগের বীণা বাজিয়ে 🥀❣️

রবীন্দ্রনাথ- যাঁকে বাতিলের চেষ্টা করে আসছে নষ্টরা 'পবিত্র' পাকিস্তানের কাল থেকে; পেরে ওঠে নি। এমনই প্রতিভা ঐ কবির, তাঁকে...
07/09/2024

রবীন্দ্রনাথ- যাঁকে বাতিলের চেষ্টা করে আসছে নষ্টরা 'পবিত্র' পাকিস্তানের কাল থেকে; পেরে ওঠে নি। এমনই প্রতিভা ঐ কবির, তাঁকে বেতার থেকে বাদ দিলে তিনি জাতির হৃদয় জুড়ে বাজেন; তাঁকে পাঠ্যপুস্তক থেকে বাদ দিলে তিনি জাতির হৃদয়ের কাব্যগ্রন্থে মুদ্রিত হয়ে যান, তাঁকে বঙ্গভবন থেকে বাদ দেওয়া হলে তিনি সমগ্র বঙ্গদেশ দখল করেন; তাঁর একটি সঙ্গীত নিষিদ্ধ হলে তিনি জাতীয় সঙ্গীত হয়ে ওঠেন।
প্রতিক্রিয়াশীল নষ্টরা অনেক লড়াই করেছে তাঁর সাথে, পেরে ওঠে নি; তাঁকে মাটি থেকে বহিষ্কার করা হলে তিনি আকাশ হয়ে ওঠেন; জীবন থেকে তাঁকে নির্বাসিত করা হলে তিনি রাজত্ব প্রতিষ্ঠা করেন জাতির স্বপ্নালোকে। নষ্টরা তাকে মুছে ফেলার চেষ্টা করেছে আপ্রাণ। যদিও তিনি জাতীয় সঙ্গীতের রচয়িতা,তবুও তিনি জাতীয় কবি নন। তাঁর নামে ঢাকায় একটি রাস্তাও নেই; সংস্থা তো নেই। তাতে কিছু যায় আসে নি তাঁর; দশকে দশকে বহু একনায়ক মিশে যাবে মাটিতে। তিনি বেঁচে থাকবেন বাঙলায় ও বিশ্বে।

নারী কিসে আটকায়? -আদরে, যত্নে, ভালোবাসায়, বিশ্বাসে, শ্রদ্ধায়, প্রসংশায়, প্রায়োরিটিতে, আর সহযোগিতায়। নারী কিসে পালায়? -অম...
05/09/2024

নারী কিসে আটকায়?
-আদরে, যত্নে, ভালোবাসায়, বিশ্বাসে, শ্রদ্ধায়, প্রসংশায়, প্রায়োরিটিতে, আর সহযোগিতায়।

নারী কিসে পালায়?
-অমানবিকতায়, অনাদরে, অবহেলায়, অশ্রদ্ধায়, অবিশ্বাসে, অসহযোগিতায়, অত্যাচারে, নির্যাতনে, নিপিড়নে, অক্ষমতায়, অপারগতায়, মানসিক বৈকল্যে।

নারী ভালোবাসার কাঙাল। তাকে ভালোবাসা দিন, সে তার পুরো পৃথিবী আপনাকে দিবে।

ভালো নায়ক, গায়ক, ধনী, কিংবা সুদর্শন প্রধানমন্ত্রী হওয়া মানে ভালো স্বামী হওয়া নয়। মন জয় করা রাজ্য জয় করার মতোই: জয় করা কঠিন, সেটা রক্ষা করা আরো কঠিন।
✍️ আকাশ 🏵️

ঝোড়ো হাওয়া থেমে যায়। ভেঙে যায় পাখিদের ঘরও।যে তোমায় ছেড়ে যেতে চায়। তার থেকে দূরেই সরো।♥️🥀✍️আকাশ 🏵️
03/09/2024

ঝোড়ো হাওয়া থেমে যায়। ভেঙে যায় পাখিদের ঘরও।
যে তোমায় ছেড়ে যেতে চায়। তার থেকে দূরেই সরো।♥️🥀
✍️আকাশ 🏵️

07/08/2024

প্রত্যাশা ও প্রাপ্তি.......................
১। একজন কয়েদীর কথা জানি। কয়েদী নাম্বার ৪৬৬৬৪, ২৭ বছর জেলে থাকার পরেও তিনি নোবেল শান্তি পুরষ্কার জিতেছেন।
- তিনি নেলসন মেন্ডেলা

২। আরেক পিতৃপরিচয়হীন যুবকের কথা জানি। তার থাকার কোনো রুম ছিল না, বন্ধুদের রুমের মেঝেতে ঘুমাতেন। ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে পাঁচ সেন্ট করে কামাই করতেন, যেটা দিয়ে খাবার কিনতেন। প্রতি রোববার রাতে তিনি সাত মাইল হেঁটে হরেকৃষ্ণ মন্দিরে যেতেন শুধু একবেলা ভালো খাবার খাওয়ার জন্য।
- তিনি অ্যাপল এবং পিক্সার অ্যানিমেশন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সিইও স্টিভ জবস

৩। আরেক যুবকের নাম জানি, মধ্যবিত্ত পরিবারে জন্ম। তাঁকে বলা হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সফল ড্রপ আউট। স্যাট পরীক্ষায় ১৬০০ নম্বরে ১৫৯০ পান তিনি। কিন্তু কম্পিউটার সফটওয়্যার তৈরির নেশায় তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নাম কাটান। ড্রপ আউট হওয়ার ৩২ বছর পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন তিনি।
- তিনি বিল গেটস

৪। আরেক একজনের কথা জানি। ১২ বছর বয়সে ঘর থেকে পালিয়ে যান। হতাশ হয়ে ১৯ বছর বয়সে আত্মহত্যার চেষ্টা করেন।
অনেক বিখ্যাত বইয়ের লেখন তিনি তার মধ্যে “আমার বিশ্ববিদ্যালয়” একটি, যদিও তিনি কোনদিন কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করা সুযোগ পান নাই।
- তিনি বিখ্যাত লেখক, নাট্যকার আর রাজনীতিবিদ
-মাক্সিম গোর্কি

৫। আরেকজন, বাবার সাথে মুদি দোকান করতো। পরিবারে এতই অভাব ছিলো যে, স্কুল নাগাদ পড়েই তাকে থেমে যেতে হয়েছিলো। সেই ব্যক্তিই একসময় হয়ে উঠে বিরাট বিপ্লবী নেতা।
- তিনি চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুং

৬। এমন একজনকে জানি যিনি অভাবের তাড়নায় কুলিগিরি করতো। একদিন বাসের কন্ডাক্টরের
কাজের জন্য গেলে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। যে যুবকটি অংকে পারদর্শী নয় বলে বাসের কন্ডাক্টর হতে পারেনি, পরবর্তীতে সে-ই হন ব্রিটেনের অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী। নাম
- জন মেজর

৭। আরেক ছেলের বাবা-মা এতটাই গরিব ছিলো যে, তার জন্মের পর নাম রেজিস্ট্রি করতেই দু’দিন দেরি হয়। কে জানেন? সে-ই আজকের ফুটবল কিংবদন্তী! নাম
- রোনাল্ডো

৮। বাবা ছিলো জেলে। ছেলেকে সাথে করে বাবা মাছ ধরতো কারন অন্য স্বাভাবিক আর ১০ জন থেকে তিনি জলের নিচে মাছকে খুব ভালোভাবে দেখতে পেতেন। সেই জেলের ছেলে শ্রীলঙ্কার ক্রিকেট সুপারস্টার। নাম
-জয়সুরিয়া

৯। পড়ালেখায় মারাত্মক দুর্বল ছিলেন তিনি। কোনো কিছু মনে থাকত না। ক্লাসের শেষ বেঞ্চে বসে থাকতেন। ফেল করেছেন বারবার। ক্লার্ক এর চাকরিও করেছেন তিনি। পুরো পৃথিবীকে অবাক করেছেন তিনি তার থিউরি অফ রিলিটিভিটি দিয়ে। নোবেলও পেয়েছেন তিনি। তার নাম... আলবার্ট আইনস্টাইন

১০। ক্লাসের সবচেয়ে দুর্বল ছাত্র ছিলেন তিনি। স্কুল থেকে বহিস্কারও করা হয়েছিলো তাকে। তিনি পৃথিবী আলোকিত করেছেন তাঁর আবিষ্কার দিয়ে। তাঁর নাম....টমাস আলভা এডিসন

১১। শব্দগুলোকে তিনি উল্টা লিখতেন। পড়ালেখায় একদম শুন্য। উড়োজাহাজ আবিস্কারের ৪০০ বছর আগে তিনি উড়োজাহাজের মডেল এঁকে গেছেন। তিনি... লিওনার্ড ডা ভিঞ্চি

১২। পরীক্ষায় তিনি সবসময় ফেল। ২২টা একাডেমিক পুরষ্কার জিতেছেন জীবদ্দশায়। তিনি মিকি মাউস, ডোনাল্ড ডাক এর জন্মদাতা। মিকি মাউসের গলার স্বর তার নিজের দেওয়া। তিনি....ওয়াল্ট ডিসনি

১৩। শব্দের খেলা তিনি বুজতেন না। 7 নাম্বারকে তিনি বলতেন উল্টা নাক!! এই স্প্যানিশ ভদ্রলোক একজন কবি, লেখক, পেইন্টার, কেমিস্ট, স্টেজ ডিজাইনার, ভাস্কর। তিনি.... পাবলো পিকাসো।

পৃথিবীর প্রত্যেকটা মানুষই ইউনিক, তার ভাবনাগুলি তার মতই। সবাই যা পারে, আমাকেও তা-ই পারতে হবে, এমন কিছুতো নয়! শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে কেন? আমাদের সমস্যাটা ওইখানেই।

আমাদের প্রত্যেক ঘরে ঘরে Toppers আর Rankers চাই। জিপিএ ৫, গোল্ডেন পেতে হবে! সবাইকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট.... হতেই হবে!! আঙ্গুলকে টেনে লম্বা করতেই হবে, যেভাবেই হোক...! দরকার হলে আঙ্গুল ভেঙ্গে যাক!!
একটা কথা মনে রাখতে হবে, "পৃথিবীতে সবাই
জিনিয়াস, কিন্তু আপনি যদি একটি মাছকে তালগাছ বেয়ে ওঠার ক্ষমতা দিয়ে বিচার করেন, তবে সে সারাজীবন নিজেকে অপদার্থই ভেবে যাবে"।
আলবার্ট আইনস্টাইন।
সংগৃহীত


Akash Das

04/08/2024

এখন যৌবন যার
যুদ্ধে যাওয়ার সময় তার

04/07/2024

আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করেনা সেই মানুষটা আপনার না! তাকে অযথা বিরক্ত করা বাদ দেন! সে ভাল থাকুক,আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলেন! 🖤🌸

Address

Pasighat
@08

Telephone

+917047728595

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akash dash.yt posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share