Nabadwip Rail Passenger And Fans Community

Nabadwip Rail Passenger And Fans Community Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nabadwip Rail Passenger And Fans Community, Railway Station, Nabadwip.

07/12/2025

এই মুহূর্তে আমি ১০টার হাওড়া-কাটোয়া লোকালে আছি।
শেষ কাটোয়া লোকাল ছিল সকাল ৮টাই, মাঝে কোনো ট্রেন নাই।ট্রেনে অসম্ভব ভীড়। আজ রবিবার অফিস কাচারী বন্ধ তাও এতো ভীড়, বুঝতে পারছিলাম না কেন। আজ ব্রিগেডের জন্য হাওড়া আসার ট্রেনে ভীড় হবে স্বাভাবিক তবে,কাটোয়া যাওয়ার দিকে ভীড় কেন?যাইহোক বসার জায়গা না পেয়ে চ্যানেলের ঢুকে দাঁড়ালাম, সবাইকে জিজ্ঞাসা করলাম কে কোথায় নামবে? সবার উত্তর নবদ্বীপ, কালনা, পূর্বস্থলী। আশেপাশে কেউ নেই। ট্রেনের হকার দাদাদেরও মাল নিয়ে ট্রেনের মধ্যে চলাচল অসুবিধা হচ্ছিলো। দুজন হকার দাদা আলোচনা করছে এতো ভিড়ে কাজ হয় না,এখন গোটা শীতের মরসুম এভাবেই চলবে বিশেষ করে ৮/১০ টার কাটোয়া লোকাল। তাদের কথোপকথনে এই ভিড়ের কারণ এখন আমার কাছে স্পষ্ট হলো। শীতের শুরু অনেকের বাচ্চাদের পরীক্ষা শেষ,অনেকে পিকনিক করতে, কেউ বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে ইত্যাদি ইত্যাদি কারণে ভ্রমনপ্রিয় বাঙালিদের এখন প্রথম পছন্দ কাটোয়া লোকাল। সকালের খাওয়া দাওয়া করে ৮/১০টার দিকে মিষ্টি রোদ গায়ে মেখে ২/৩ ঘন্টার ট্রেন জার্নি করে কালনা, নবদ্বীপ, কাটোয়া পৌঁছানোর এই ট্রেনই সবার পছন্দ। যেহেতু (৮ থেকে ৯ টা) এবং (১১ থেকে ১২ টার মাঝে কোন ট্রেন নেই তাই যত ভীড় এখন এই ট্রেনে।আমি শুধু ভাবছি হাওড়া থেকেই যদি এতো ভীড় হয় ব্যান্ডেলে কত ভীড় হবে 😒কারণ বর্ধমান, শিয়ালদহ প্যাসেঞ্জারও ব্যান্ডেল থেকে অনেকেই কাটোয়া লোকালে ধরবে যেহেতু ব্যান্ডেল থেকেও সকাল ৯:৩০ এর পর কোনো ট্রেন নেই, এই ট্রেন টাই ১১টার দিকে ব্যান্ডেল ঢুকবে আর এটাই সব দিকের সব যাত্রী নিয়ে ত্রিবেণী, কালনা, নবদ্বীপ,পূর্বস্থলী, অগ্রদ্বীপ,কাটোয়ার দিকে রওনা দেবে।যাইহোক এই সবে ট্রেন ত্রিবেণী ঢুকলো ভাগ্যক্রমে চার নাম্বার সিটে কোনো রকম একটু বসার সুযোগ পেলাম।দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম ৯টার দিকে একটা ট্রেন থাকলে দাঁড়িয়ে যেতে হতো না। যদি এই শীতের মরশুমেও একটা স্পেশাল ট্রেন চলতো কতই না ভালো হতো ফ্যামিলি নিয়ে সুন্দর একটা দিন কাটানোর আশায় আসা যাত্রীদের।সেই কল্পনা থেকেই এখন বসে বসে আমি আমার এই পোস্টটা রেডি করছি।
#কাল্পনিক_ট্রেন🚉
#হাওড়া_কাটোয়া_উইন্টার_স্পেশাল_মহাপ্রভু_এক্সপ্রেস
সময় সূচি - সকাল ৯ টাই হাওড়া থেকে এই ট্রেনটি কাটোয়ার উদেশ্য যাত্রা শুরু করবে এবং সকাল ১১:৩০/৪০ নাগাদ কাটোয়াই যাত্রা শেষ করবে।
এই ১৪৩ কিমি যাত্রা পথে ট্রেনটি যে সকলে স্টেশনে স্টপেজ দেবে -
হাওড়া -সকাল ৯ :০০ ছাড়বে
শেওড়াফুলি -৯:২০ পৌঁছাবে (+-২ মিনিট পর ছাড়বে)
চন্দননগর - ৯:৩০ পৌঁছাবে (+-২ ছাড়বে)
ব্যান্ডেল - ৯:৪০ পৌঁছাবে (+-৫ ছাড়বে)
ত্রিবেণী ৯:৪৭ পৌঁছাবে (+-১মিনিট পর ছাড়বে)
জিরাট ১০:০০ পৌঁছাবে (+- ১মিনিট পর ছাড়বে)
অম্বিকা ১০:১৫ পোঁছাবে (+-২ মিনিট পর ছাড়বে)
নবদ্বীপ ১০:৩৫ পৌঁছাবে (+-৫ মিনিট পর ছাড়বে)
পূর্বস্থলী ১০:৪৫ পৌঁছাবে (+-১মিনিট)
অগ্রদ্বীপ ১১: ০৫ পৌঁছাবে (+-১ মিনিট)
কাটোয়া ১১:২০ যাত্রা শেষ করবে (ওভারল ধরলে সকাল ১১:৪০ মিনিট)
পর্যটকরা সকাল সকাল নিজেদের গন্তব্যে পৌঁছে যাবে সেখানে কয়েক ঘন্টা কাটিয়ে চাইলে সেইদিনই এই ট্রেনেই ফিরতে পারবে। এই ট্রেনটিই সন্ধ্যা ৬টাই হাওড়ার উদেশ্যে যারা শুরু করবে (সন্ধ্যার দিকে ব্যান্ডেল/হাওড়ার দিকে এর পরও একাধিক ট্রেন রয়েছে) এবং ৮:৪০ সে তার সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।
ধন্যবাদ 🙏🏻🙏🏻
পোস্টটি কেমন লাগল জানাবেন সাথে পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন।

13177 UP Sealdah - Jangipur Road ExpressArriving Bandel From Dense Fog
03/12/2025

13177 UP Sealdah - Jangipur Road Express
Arriving Bandel From Dense Fog

First Morning 🌆 Local 37911 Up Katwa - Howrah with Vajra ICF Rake 189257Early Morning Train Are Getting Crowded With Tou...
30/11/2025

First Morning 🌆 Local 37911 Up Katwa - Howrah with Vajra ICF Rake 189257
Early Morning Train Are Getting Crowded With Tourists

Address

Nabadwip
741302

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nabadwip Rail Passenger And Fans Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share