08/09/2026
🚆🇮🇳🇧🇩 পুজোর আগেই সুখবর! ফের গড়াতে পারে দুই বাংলার রেলের চাকা ❤️
কূটনৈতিক জটিলতা কাটিয়ে আগামী অক্টোবর থেকেই ভারত-বাংলাদেশের মধ্যে ফের চালু হতে পারে—
✅ ঢাকা–কলকাতা মৈত্রী এক্সপ্রেস
✅ খুলনা–কলকাতা বন্ধন এক্সপ্রেস
✅ ঢাকা–নিউ জলপাইগুড়ি মিতালি এক্সপ্রেস
মঙ্গলবার ঢাকায় শুরু হচ্ছে দু’দিনের আন্তঃসরকারি রেলওয়ে বৈঠক। এই বৈঠকেই তিনটি ট্রেন চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য দুই দেশের বিদেশ, স্বরাষ্ট্র ও রাজনৈতিক কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন।
বাংলাদেশের পক্ষ থেকে রাজশাহী–কলকাতা নতুন যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তাবও দেওয়া হতে পারে। পাশাপাশি মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে চালানোর আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। 🇧🇩🌉
২০০৮ সালে শুরু হয়েছিল মৈত্রী এক্সপ্রেস, ২০১৭ সালে বন্ধন এবং ২০২২ সালে মিতালি এক্সপ্রেস। ২০২৪ সালের জুলাই থেকে তিনটি ট্রেনের পরিষেবা বন্ধ রয়েছে।
সব ঠিক থাকলে দুর্গাপুজোর আগেই আবারও রেলপথে জুড়বে দুই বাংলা! 🥰🚉
আপনি কি মৈত্রী, বন্ধন বা মিতালি এক্সপ্রেসে ভ্রমণ করেছেন? কমেন্টে জানান 👇
“উৎস: ফেসবুক”