26/08/2025
বাঙালীর খুব প্রিয় জায়গাগুলোর মধ্যে একটি হলো #পুরী ।। আর সেই পুরী ঘুরতে যাওয়াটা যদি আরও সস্তা হয়ে যায় তাহলে কেমন হয় বলুন তো ? পুরী তো কম বেশি আমরা সবাই ঘুরেছি, কিন্তু আমি আজ সন্ধান দেবো সস্তায় ঘোরার ।।
পুরীতে বেশ কয়েক বছর ধরে চালু হয়েছে #স্কুটি, #বাইক এমনকি #চারচাকা ভাড়া নেওয়ার পন্থা, যা আপনার সফরকে করবে আরও সাশ্রয়ী ।। পুরী পৌঁছেই প্রথমে একটি স্কুটি বা বাইক ভাড়া নিন।। কাছাকাছি বা সারাদিনের জন্য ভাড়া একই ।। মোটামুটি 300 থেকে 500 টাকার মধ্যে (দিন প্রতি) আপনি ভালো মানের স্কুটি পাবেন, তবে অবশ্যই দাম দর করবেন ।। দোকানদার আপনার কাছে 800 থেকে 1000 টাকা #চাইবে ।। #দামদর করাটা সম্পূর্ণ আপনার হাতে ।। 400 টাকার একটি স্কুটি নিয়ে 300 টাকার তেলে দুজনের সারাদিনের ( #ভুবনেশ্বর পর্যন্ত) ঘোরাঘুরি হয়ে যাবে ।। তাহলে মাথাপিছু খরচ পড়লো 350 টাকা করে, যা যথেষ্ট সাশ্রয়ী ।।
তবে কিছু #সাবধানতা অবলম্বন করতে হবে তা আমি আপনাদে #আগামী সপ্তাহে জানাবো ।।