13/12/2022
আমার সুন্দরবন ট্রিপ একটু আলাদা অন্য সবার থেকে।
আমি অফার করছি সুন্দরবন এর সবচেয়ে লং রুট। আপনার যাত্রা শুরু হবে উত্তর ২৪ পরগনার ধামাখালি বা লেবুখালী থেকে। ভ্রমণের ৩ দিনেই আপনি পাবেন ম্যানগ্রোভের স্বাদ। শুধু ওয়াচ টাওয়ার নয়, জঙ্গলের আসল মজা লুকিয়ে আছে ছোট্ট ছোট্ট খারি নদী আর খালে। যত বেশি খারি ঘোরা যায় জঙ্গল তত সুন্দর লাগে। আমি খারি নদী ও খাল কে লক্ষ্য করে জঙ্গল ঘোরাই, সেই অনুযায়ী ২ রাত ৩ দিনের ভ্রমণ সূচি। দক্ষিণ ২৪ পরগনার মেনস্ট্রিম সজনেখালি জঙ্গল তো থাকছেই, সেটা আমরা দ্বিতীয় দিন দেখতে যাবো। উত্তর থেকে দক্ষিণ ২৪ পরগনার সমস্ত জঙ্গল আমরা পারি দেবো তার সাথে থাকছে আলাদা আকর্ষণ বাংলাদেশে বর্ডার লাগোয়া উত্তর ২৪ পরগনার জঙ্গল।
গঁদখালি বা সোনাখালি হয়ে সজনেখালি রুটে প্রথম দিন গোসবাতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো ও হ্যামিলটন সাহেবের বাংলো এবং আমাদের ৩ দিন/২ রাতের রুটে রাখিনি। কারণ কোনো এক রবিবার কোলকাতা থেকে ট্রেনপথে ক্যানিং নেমে বাস বা অটো করে ঘুরে আসতে পারেন গোসবা। অথবা গাড়ি থাকলে বাসন্তী হাইওয়ে ধরে একটা রবিবার আরামসে ঘুরে আসতে পারেন গোসবা, পিকনিক মুডে সারাদিন কাটিয়ে আবার সন্ধ্যেবেলা কলকাতায় ফিরে যাবেন। আমদের রুট মূলত জঙ্গল ও খাঁড়ি কেন্দ্রিক। তাই আমরা শুরু করব ধামাখালি বা লেবুখালি থেকে। আমাদের বোট অপেক্ষা করবে ধামাখালি বা লেবুখালি ফেরিঘাটে।
আর আমি সাধারণত তিথি, নক্ষত্র, জোয়ার, ভাটা দেখে ভ্রমণ করাই । প্রত্যেক মাসের সপ্তমি থেকে দশমীর মধ্যে সুন্দরবন ঘোরার আদর্শ সময়, কারণ এই সময় মরা কোটাল থাকে ভাটা থাকে দিনের বেলায়, বেশিক্ষন তাই নদীর দুই পারে জল নেমে যায় চর বেরিয়ে আসে আর তখনই সুন্দরবন এর কুমির নদীর চরের উপর উঠে রৌদ্র পোহায়, বিভিন্ন জীব জন্তু নদীতে জল খেতে আসার জন্য জঙ্গল এর বাইরে আসে। আর জোয়ারের সময়ে নদীর সময়ে নদীর জল জঙ্গলের ভিতরে ঢুকে যায়, তাই জলের কুমির আর চরে দেখা যায় না আর বোনের প্রাণীরা জঙ্গল এর বাইরে বেরোয় না। তাই সময় বুঝে আমরা সুন্দরবন ঘোরাই।
"SUNDARBAN" " NEW YEAR SPECIAL PACKAGE " 2023.
চলুন এবার সুন্দরী সুন্দরবন কে একটু অন্য রকম ভাবে উপভোগ করি।
জানার মাঝে এক অজানা "সুন্দরবন "।
আমার সাথে ঘুরতে এসে আপনি ভ্রমণের 3 দিনই পাবেন ম্যানগ্রোভের স্বাদ।
👉 2 রাত 3 দিন
👉 বোট টু বোট
👉 ভালো মানের খাওয়ার
👉 2 রাত হোটেল এ থাকা
👉 মাথাপিছু 4050 টাকা
👉 তারিখ - 24/25/26 December
ভ্রমণ তালিকা 🌳 🌳🌳 🌳 🌳
অফবিট সুন্দরবন
প্রথম দিনঃ- সকাল 9 টা থেকে 10 টায় ধামাখালি বা লেবুখালি বোট এ উঠে সুন্দরবন এর গ্রাম দেখতে দেখতে প্রথমে রায় মঙ্গল নদী , কুমিরমারি জঙ্গল, বাঘনা ফরেস্ট, মরিচঝাঁপি, পাখির জঙ্গল, পাখিরালয়।
দ্বিতীয় দিনঃ- পাখিরালয়, সজনেখালি ওয়াচ-টাওয়ার, সুধন্যখালি ওয়াচ-টাওয়ার, চোরা গাজীখালি জঙ্গল, পীরখালি জঙ্গল, বনবিবিভরানী ,সড়কখালি জঙ্গল, রাক্ষসখালি জঙ্গল, পাঁচমুখানী, দোবাঁকি ওয়াচ-টাওয়ার।
তৃতীয় দিনঃ- শকুনখালি খাল, ঝিঙেখালি ওয়াচ টাওয়ার, আরবেসি 1,2 ফরেস্ট, বুড়িরডাবরি খাল, বুড়িরডাবরি বীট (বেস্ট স্পট) ওখান থেকে ধামাখালি বা লেবুখালি ব্যাক । আপনার ট্যুর শেষ।
ভুরিভোজ
প্রথম দিন সকালে:- চা, বিস্কুট, লুচি, আলুর দম , মিষ্টি।
দুপুর :- ভাত, ডাল, ভাজা, নদীর আমূদি মাছের ঝাল, ভেটকি মাছ, চাটনি, পাপড়। বিকালে:- কফি, সন্ধে:- চাউমিন । রাত:- ভাত, ডাল, ভাজা, সবজি, মাংস, চাটনি ।
দ্বীতিয় দিন সকালে :- চা , বিস্কুট। নানপুরি, চানা মশলা, মিষ্টি ।
বেলা ১১টা:- ভেজ পকড়া বা মাছ ভাজা।
দুপুর:- ভাত, মুড়োডাল, ভাজা, দেশী হাঁসের ডিম কারী, কাতলা কালিয়া, চাটনি,পাপড়।
বিকালে :- কফি
সন্ধ্যা:- চিকেন পকোড়া।
রাত:- ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি।
তৃতীয় দিন সকালে:- চা , বিস্কুট, কচুরি , ছোলার ডাল, মিষ্টি । দুপুর:- ভাত, ডাল, ভাজা, নদীর ভোলা মাছের ঝাল, চিংড়ি মালাই কারী চাটনি, পাপড় ।
বিকালে :- চা বা কফি।
** এছাড়াও বিভিন্ন গ্রুপ অনুযায়ী কাস্টমাইজড ট্রিপ হয়।
ভ্রমণ পিপাসু মানুষদের সুন্দরী সুন্দরবনে আমন্ত্রণ রইলো।
ধন্যবাদ 🙏 🙏
Matir Tane