Ektai Jibon - একটাই জীবন

Ektai Jibon - একটাই জীবন হারিয়ে যাওয়া, নতুন প্রতিভার অন্বেষণ..

'Doctor's  Day' উপলক্ষে কলকাতার হায়াত রিজেন্সি হোটেলে ১৮ জুলাই ২০২৬ তারিখে 'একটাই জীবন'-এর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছিল - '...
22/07/2026

'Doctor's Day' উপলক্ষে কলকাতার হায়াত রিজেন্সি হোটেলে ১৮ জুলাই ২০২৬ তারিখে 'একটাই জীবন'-এর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছিল - 'Post Doctor's Day'। এই অনুষ্ঠানে ১৭ জন বিশিষ্ট ডাক্তারবাবুদের পাশাপাশি পশ্চিমবঙ্গের নতুন সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, বিধায়ক এবং উদ্যোক্তাদের সংবর্ধনা ও বিশেষ সম্মানে ভূষিত করা হয়। শ্রদ্ধেয় মান্না দে-র বেশ কিছু কালজয়ী গান পরিবেশন করেন মাননীয় ডঃ রজতশুভ্র ব্যানার্জী।
সকলের সহযোগিতা ও উপস্থিতিতে তারকাখচিত বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মানিত করার এই মহৎ প্রয়াসটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

"Doctors are next to GOD"... The contribution of doctors in safeguarding human lives is impossible to express in words. ...
21/07/2026

"Doctors are next to GOD"...

The contribution of doctors in safeguarding human lives is impossible to express in words. Whenever society has faced a critical situation, we, as ordinary people, have deeply felt the stature of doctors, their indispensable presence in society, and the reality of them standing by us like a banyan tree. Out of that profound reverence and to salute this great contribution of doctors as a token of gratitude, a special day dedicated to them—'Doctor's Day' (July 1st)—is celebrated every year.

For the past five years, we have been celebrating this special day with utmost devotion. Continuing that tradition, this year, under the management of 'Ektai Jibon', a grand event titled 'Post Doctor's Day' was organized on July 18, 2026, at the 'Jade Banquet' of Kolkata's traditional hotel, 'Hyatt Regency'.

Organized under the strong leadership of Captain Prosenjit Mistry, this star-studded event was attended by many eminent personalities from various fields of society. From Honorable Ministers to Members of the Legislative Assembly (MLAs) and dignitaries from different walks of life, their presence further enhanced the dignity and prestige of the occasion. In front of nearly 200 invited guests, 17 distinguished doctors were honored and felicitated on this special platform to respect their noble vow of saving human lives:

Dr. Narayan Banerjee – Senior Consultant, Internal Medicine MD (Internal Medicine - PGIMER, Chandigarh), FICP, FRCP (UK)

Dr. Kalyan Ashis Mukherjee – H.O.D., Sishumangal Hospital

Prof. Dr. Diptendu Kumar Sarkar – MBBS (Gold), DNB (Gold), FRCS (Gold), FFSTEd. Consultant Surgeon, Surgical Oncologist, and Breast Surgeon

Dr. P.K. Hazra – Interventional Cardiologist, Director and Head of Cardiology (Manipal Hospitals, Dhakuria), MD (Medicine), DM (Cardiology), DNB (General Medicine), FACC

Prof. Dr. Suvadip Chakrabarti – Surgical Oncologist, Apollo Hospital

Dr. Indranil Bargi – MBBS, MS

Dr. Debojit Dey – MS (CAL), Consultant Surgical Oncologist

Dr. Arindam Roy Chowdhury – General Medicine

Dr. Subimal Ganguly – MBBS, MS (General Surgery), Specialization General & Laparoscopic Surgeon

Dr. Ayan Bhattacharya – BDS, MSc in Laser Dentistry (Vienna), Fellowship in Advanced Micro Endodontics

Dr. Pratyush Biswas – MBBS, MD

Dr. Dipankar Bhattacharya – MBBS, DGO, MD, MRCOG

Dr. Shyamalendu Mandal – Director of Shatabdi Diagnostic Pvt. Ltd.

Dr. K.N. Chakraborty – Dental Surgeon and Host of INJECTION PODCAST

Dr. Omar Khyam Chowdhury – (PT) Specialist-Physiotherapist & Chiropractor

Dr. Kallol Adhikari – MBBS, General Physician

Dr. Rajat Subhra Banerjee – UK-based Physician, Musician, and Public Voice of Indian Origin

The event was hosted by actress Smt. Payel Mukherjee and distinguished elocutionist Shri Debashis Basu. The opening song, 'Vande Mataram', was performed by Smt. Sunita Kar.A selection of evergreen classics by the legendary Manna Dey was gracefully performed by the Hon'ble Dr. Rajat Subhra Banerjee.

With everyone's cooperation and presence, this noble endeavor to honor eminent personalities and stars was successfully accomplished.

মানুষের জীবনের সুরক্ষায় চিকিৎসকদের অবদান শব্দে প্রকাশ করা অসম্ভব। সমাজ যখনই কোনো  সংকটাপন্ন অবস্থার সম্মুখীন হয়েছে, তখনই...
21/07/2026

মানুষের জীবনের সুরক্ষায় চিকিৎসকদের অবদান শব্দে প্রকাশ করা অসম্ভব। সমাজ যখনই কোনো সংকটাপন্ন অবস্থার সম্মুখীন হয়েছে, তখনই আমরা সাধারণ মানুষ হিসেবে ডাক্তার বাবুদের পদমর্যাদা, সমাজে তাঁদের অপরিহার্য উপস্থিতি এবং আমাদের পাশে তাঁদের বটবৃক্ষের মতো থাকার বাস্তব সত্যটাকে গভীরভাবে অনুভব করেছি। সেই পরম শ্রদ্ধাবোধ থেকেই চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের উদ্দেশ্যে চিকিৎসকদের এই মহান অবদানকে কুর্নিশ জানাতেই প্রতি বছর উদযাপিত হয় তাঁদের জন্য উৎসর্গীকৃত বিশেষ দিন—'Doctor's Day' (১লা জুলাই)।

বিগত ৫ বছর ধরে আমরা অত্যন্ত নিষ্ঠার সাথে এই বিশেষ দিনটি উদযাপন করে আসছি। সেই ধারাবাহিকতা বজায় রেখে, এই বছর ‘একটাই জীবন’-এর পরিচালনায় কলকাতার ঐতিহ্যবাহী হোটেল 'হায়াত রিজেন্সি'-র 'জেড ব্যাঙ্কুয়েট'-এ গত ১৮ই জুলাই, ২০২৬ তারিখে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় - 'Post Doctor's Day' ।

ক্যাপ্টেন প্রসেনজিৎ মিস্ত্রী-র নেতৃত্বে আয়োজিত এই তারকাখচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বহু গুণীজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মাননীয় শ্রী দীপঙ্কর জানা মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট বিধায়কবৃন্দ এবং সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ -

Smt. Papia Adhikary - Hon'ble MLA, Tollygunge

Shri Swapan Majumder - Hon'ble MLA, Bangoan Dakshin

Shri Dipanjan Chakraborty - Hon’ble MLA, Uttarpara

Shri Paritosh Das - Hon'ble MLA, Alipurduar

Shri Sanat Sardar - Hon'ble MLA, Sandeshkhali

Shri Dadhiram Ray - Hon'ble MLA, Mekliganj

Mr. Abhishek Dalmiya - Director of M L Dalmiya & Co Ltd, Developers of Calcutta Leather Complex at Bantala, Former President of Cricket Association of Bengal

Mr. Pratyush Mondal - Social Worker

Mr. Madhusudhan Chakraborty - Social Worker

Mr. Paban Agarwal - Social Worker

Mr. Pappu Singh - CEO Shere Punjab

Mr. Biva Majumder - Social Worker

প্রায় ২০০ জন আমন্ত্রিত অতিথির সামনে এই গৌরবময় মঞ্চ থেকে মানবসেবায় নিয়োজিত ১৭ জন বিশিষ্ট ডাক্তারবাবুদের এবং পশ্চিমবঙ্গের নতুন সরকারের মাননীয় মন্ত্রী, বিধায়ক ও সফল উদ্যোক্তাদের বিশেষ সংবর্ধনা ও সম্মানে ভূষিত করা হয়। এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন - অভিনেত্রী শ্রীমতী পায়েল মুখার্জী এবং বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী দেবাশীষ বাসু। উদ্বোধনী সংগীত 'বন্দেমাতরম' পরিবেশন করেন - শ্রীমতী সুনীতা কর।শ্রদ্ধেয় মান্না দে-র বেশ কিছু কালজয়ী গান পরিবেশন করেন মাননীয় ডঃ রজতশুভ্র ব্যানার্জী।

সকলের সহযোগিতা ও উপস্থিতিতে তারকাখচিত বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মানিত করার এই মহৎ প্রয়াসটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

বন্ধুরা আশাকরি আপনারা সবাই আনন্দে এবং উল্লাসে আছেন। শুরুতেই সবাইকে  ইংরেজি নববর্ষ(2024) -এর আন্তরিক প্রীতি,ভালোবাসাশুভেচ...
11/01/2024

বন্ধুরা আশাকরি আপনারা সবাই আনন্দে এবং উল্লাসে আছেন। শুরুতেই সবাইকে ইংরেজি নববর্ষ(2024) -এর আন্তরিক প্রীতি,ভালোবাসা
শুভেচ্ছা ,অভিনন্দন ও প্রণাম জানাই।। গত শনিবার
(৬ জানুয়ারি) আমাদের প্রানের সংগঠন"একটাই জীবন"/ "ONE LiFE" এর প্রথম বার্ষিক সাধারণ সভা (Annual Meet) সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়েছে।।আমাদের ক্যাপ্টেন Prosenjeet Mistry এর উদ্দোগে উক্ত অনুষ্ঠানে আগত প্রত্যেক সদস্য/সদস্যাগণদের আন্তরিক উপস্থিতি আমাদের গোলাপের পাপড়ির ওপর শিশির কণার হিমেল উপস্থিতির মতো মন্ত্রমুগ্ধ করেছে।।একটা স্মরণীয় সন্ধ্যা আমরা উপভোগ করলাম,সবাই মিলে আনন্দ হুল্লোড়ের মাধ্যমে মুখরিত Ptsd উঠে ছিল অচিন্ত্য বাবুর (AMS College, Kadambini Ganguly Institution ) ক্যাম্পাস।। বম্বে খ্যাত সিঙ্গার জোজো দা, সৌভিক, ড: অর্নিবান দত্ত,শ্রীলা, রুহির
মনহরা পারফরম্যান্সের সাথে সাথে পেয়েছি অশোক দা, আশীষদা, জসীম দা,প্রনব দা, সুজয় গাঙ্গুলীর মতো অনেক গুণী মানুষের পরামর্শ।। যা দিয়ে তৈরি হয়েছে সারা বছরের দিক নির্দেশিকা এবং সেটাকে পাথেয় করে চরৈবেতি,চরবৈতি মন্ত্রে আমাদের এই সংগঠনটি আগামীতে আরও সম্বৃদ্ধ করে তুলব।। হারিয়ে যাওয়া ট্যালেন্ট যারা এখনো কুড়ি,কিন্তু অভাবে কিনবা পরিস্থিতির চাপে প্রস্ফুটিত হতে পারছেনা,তাদের আগামীতে ফুল হয়ে ফুটিয়ে তুলতে সাহায্য করবে" একটাই জীবন " জুন মাসে আমাদের দ্বিতীয় প্রোগ্রাম, রাজভবন অথবা অ্যাম্বেসিতে আমরা করতে চলেছি। তার প্রস্তুতি পর্ব শুরু খুব শীঘ্রই হতে চলেছে
।।সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।।

ONE LIFE✍️✍️. "একটাই জীবন "

জন্ম নাম কেদারনাথ ভট্টাচার্য, ভারতের একজন উল্লেখযোগ্য বলিউড গায়ক।তিনি ফিল্ম ফেয়ার সেরা পুরুষ গায়ক এওয়ার্ড পান পর পর ...
10/10/2023

জন্ম নাম কেদারনাথ ভট্টাচার্য, ভারতের একজন উল্লেখযোগ্য বলিউড গায়ক।তিনি ফিল্ম ফেয়ার সেরা পুরুষ গায়ক এওয়ার্ড পান পর পর পাঁচ বছর। তাকে ভারত সরকার ২০০৯ সালে পদ্মশ্রী তে সম্মানিত করে।এই মানুষটি ‘সানু ভট্টাচার্য’ নামেই তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। অদূর ভবিষ্যতে তিনি সানু ভট্টাচার্য থেকে 90 এর হিন্দি গানের নক্ষত্র হয়ে ওঠেন এবং বিশ্বনন্দিত গায়ক হিসেবে পরিচিতি লাভ করেন।আশাকরি সবাই বুঝতে পেরেছেন কার কথা বলছি?তিনি আমাদের গর্ব সুরসম্রাট কুমার শানু।প্রিয় মিউজিক ডিরেক্টর অশোক ভদ্রদার ভালোবাসায় এবং আমাদের একটাই জীবনের ক‍্যাপ্টেন প্রসেনজিৎ মিস্ত্রির উদ্যোগে এবারের শারদ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আমরা পৌঁছে গেলাম মানুষ,মনের মানুষ শানুদার কাছে।অসাধারন প্রতিভার অধিকারী এই মানুষটির মাটির সঙ্গে টান,বাংলার সঙ্গে টান,সর্বোপরি "একটাই জীবনের" প্রতি ভালোবাসা দেখে আমরা আপ্লুত এবং আনন্দিত।।

23/02/2023

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ektai Jibon - একটাই জীবন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category