West Bengal Transport Enthusiasts Club

Directions

West Bengal Transport Enthusiasts Club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from West Bengal Transport Enthusiasts Club, Travel and transport, KOLKATA.

26/09/2026
25/09/2026
17/09/2026

অনেকেই এখনও প্রশ্ন করেন বা জানতে চান নিচের ছবিতে থাকা এই NBSTC Volvo 9600 স্লিপার বাসে কেনো টিকিট পাওয়া যায়না? আমি আগে বলেছিলাম যে এই বাসের ভাড়া কম এবং মহিলাদের বিনামূল্যে টিকিট বলে এই বাস অনেক আগে ভাগেই সিট ভর্তি হয়ে যায়। তবে টিকিট কেনো পাওয়া যায়না এবার তার একটা অন্য রহস্য এবং সত্য ঘটনা তুলে ধরবো।

নিচে রইলো একটি মেসেজ, আমার এক বন্ধু এবং সাবস্ক্রাইবার/ফলোয়ার Soumik Roy Chowdhury এর। তার এক বন্ধু এই বাসের টিকিট কাটার সময় কোন সমস্যার মুখোমুখি হয়েছিল চলুন পড়া যাক। সৌমিক বলছে.....

"ভাই আমার এখন বান্ধবী শিলিগুড়ি যাবে NBSTC ভলভো করে। ওরা বলছিল রেডবাস চেক করতে। রাত ১২ টা থেকে রাত ২:৩০ টে পর্যন্ত রেডবাস চেক করে টিকিট পায়নি। তারপর রাত ৩:৩০ এর দিকে ধর্মতলা বাস স্ট্যান্ড কাউন্টারে গেছে। ভোর ৪ টের সময় খোলে কাউন্টার এবং কাউন্টার থেকে জানানো হয় সব টিকিট বিক্রি হয়ে গেছে। সবাই তখন বলেছে কাউন্টার খোলার আগে থেকে দাঁড়িয়ে আছি কাকে টিকিট দেওয়া হলো? তখন কাউন্টার থেকে বলা হয় রেডবাসে সব টিকিট দিয়ে দিয়েছে। সবাই বলে রেডবাসে কিছু দেখাচ্ছে না। তারপর সবাই মিলে ঝামেলা এবং প্রতিবাদ করায় একজন অফিসার আসেন তারপর শেষ অবধি বাসের মূল যাত্রী সংখ্যা অর্থাৎ ৪২ টি টিকিট দেওয়া হয় কাউন্টার থেকে।"

এই ঘটনাটি শুনে আমার একটাই প্রশ্ন। এটা কি দুর্নীতি নাকি কোনও ধরনের ভুল বোঝাবুঝি? যদি সরকারি বাসের টিকিটে দুর্নীতি হয়ে থাকে, আমি সরকারকে অনুরোধ করবো এই ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য এবং মাননীয় পরিবহণ মন্ত্রীকে অনুরোধ করবো এই বিষয়টি খতিয়ে দেখার জন্য। সাথে সকলকে অনুরোধ করবো এই পোস্টটি যত বেশি করে সম্ভব SHARE করার জন্য। সামনে দুর্গা পুজো আসছে। অনেক প্রাইভেট ভলভো বাসেই ভাড়া আকাশ ছোঁয়া হবে, সেই জায়গায় সরকারি বাস অবশ্যই একটি ভালো বিকল্প যাদের বাজেট সীমাবদ্ধতা থাকে। সেই জায়গায় মানুষকে যদি সরকারি পরিবহণ পরিষেবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় তাহলে মানুষ কোথায় যাবে?

আবার এটাও সত্য ফ্রী বাসের সুবিধা পেয়ে অনেক মহিলা যাত্রী বাসের টিকিটে বুক করছেন কিন্তু যাত্রার সময় দেখা যাচ্ছে অধিকাংশ সিট খালি যাচ্ছে বাসের। যাদের প্রকৃত সিট দরকার তারা সিট পাচ্ছেন না এবং সিট খালি থাকা সত্ত্বেও বাসের কন্ডাক্টর প্যাসেঞ্জার তুলতে পারছেন না যেহেতু সিটগুলি বুক রয়েছে। এটাও ভাবার সময় এসে গেছে, এর জন্য নিত্যদিন বাসগুলো লসে বা ক্ষতিতে যাতায়াত করছে এবং খুব শীগ্রই এই কারণে বাসগুলো যদি বসে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে অবাক হওয়ার বিষয় থাকবেনা।

❌ Picture belongs to Traveller Soham 2.0. Do not repost without permission ❌

Follow Traveller Soham 2.0 for more information, pictures and videos!

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when West Bengal Transport Enthusiasts Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share