27/09/2026
✅ ব্রেকিং: আপাতত স্থগিত হলো ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট, আজ খোলা থাকবে সব ব্যাঙ্ক।
গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর। আজ ২৮শে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ৩ দিনের (২৮,২৯,৩০ সেপ্টেম্বর) দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট আপাতত স্থগিত করে দিল United Forum of Bank Unions (UFBU)।
কেন ধর্মঘট ডাকা হয়েছিল?
ব্যাঙ্ক কর্মচারীদের মূল দাবি ছিল ৫ দিনের কর্মসপ্তাহ। বর্তমানে মাসের ২য় ও ৪র্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে, কিন্তু ইউনিয়নগুলির দাবি ছিল সব শনিবার ছুটি করতে হবে।
কেন স্থগিত হলো?
গতকাল ২৭শে সেপ্টেম্বর রাতে IBA এবং UFBU-এর মধ্যে বৈঠকে সিদ্ধান্ত হয় একটি হাই-লেভেল কমিটি তৈরি হবে, যারা এই বিষয়টি নিয়ে আলোচনা করবে। এই আশ্বাসের পরেই ধর্মঘট প্রত্যাহার করা হয়।
আজ থেকে সব ব্যাঙ্ক, ATM, সব পরিষেবা স্বাভাবিক থাকবে।🙏