13/11/2022
অসংখ্য ধন্যবাদ Sumanta Banerjee Sir, "Smell of Soil" কে আপনার ভ্রমণসঙ্গী হিসেবে বেছে নেওয়ার জন্য।
সত্যি কথা বলতে আপনার কাছ থেকে এরকম একটি অসামান্য Review Report পেয়ে আমরা আন্তরিক ভাবে আমাদের কৃতজ্ঞতা জানালাম এই পোস্টটির মাধ্যমে।
আপনাদের ভ্রমণ কে আনন্দদায়ক ও রোমাঞ্চকর করে তুলতে Smell of Soil সব সময় আছে আপনাদের পাশে, আপনাদের পাশে। 🙏
অনন্ত অসীমের মধ্যেই বোধকরি ঈশ্বরের অবস্থান।
ঠিক এমনটাই আমি অনুভব করলাম উত্তরবঙ্গের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম সিটং এর একটি হোমস্টের বারান্দায় দাঁড়িয়ে। সামনে অন্তহীন নীল আকাশ এবং ঝকঝকে তুষার শৃঙ্গরাজি, যার মধ্যমণি কাঞ্চনজঙ্ঘা।
চোখের সামনে এ অপরূপ দৃশ্য প্রত্যক্ষ করতে করতে আমার এই কথাই মনে হচ্ছিলো বারবার যে এই তো সেই অপার শক্তিমান যার ভজনা আমরা নিত্য করে থাকি।
যে দুদিন আমি এই পাহাড়ি গ্রামে ছিলাম কেবলই কাঞ্চনজঙ্ঘা কে দেখেছি আর মোহিত হয়েছি আর "তাঁকে" প্রণতি জানিয়েছি।
এই মনোহর অভিজ্ঞতা আমার হয়েছে আমারই বন্ধুবর সুদীপ্ত র আনুকূল্যে। সুদীপ্ত ও উত্তীয় র ভ্রমণ সংস্থা Smell of Soil আমার সিটং এ থাকার সব বন্দোবস্ত করে দেয়।
যে হোমস্টে টি আমার ওই দুদিনের আস্তানা হয়েছিলো সেটি সব দিক থেকে অত্যন্ত মনোরম। বলাই বাহুল্য থাকা এবং আহারাদি, হোমস্টে মালিকের আতিথেয়তায় আরামদায়ক ও আনন্দময় হয়ে উঠেছিলো।
পাহাড়ি গ্রাম সিটংয়ের প্রাকৃতিক পরিবেশে বুঁদ হয়ে থাকতেই যেন বেশি ভালো লেগেছে। কিছু দ্রষ্টব্য স্থান অবশ্যই দেখা হয়েছে যেমন অহলধারা, ৩৬০° ভিউ পয়েন্ট, যোগীঘাট নামথিং, পোখরী ও মংপুতে মৈত্রেয়ী দেবীর বাড়ি যেখানে রবীন্দ্রনাথ কয়েকবার এসেছিলেন ও বেশ কিছু রচনাও এখানে বসবাসকালীন করেছিলেন।
কমলালেবু র বাগান সিটংয়ের পথের দু'পাশে। তবে কমলালেবুর সঠিক সময় বোধকরি ডিসেম্বর, জানুয়ারি মাস, তাই তেমনভাবে কমলালেবু র দেখা পাওয়া যায়নি।
পরিশেষে বন্ধু সুদীপ্ত ও তার সংস্থা কে আবারও ধন্যবাদ জানাই এমন মনোমুগ্ধকর একটি বেড়ানো উপহার দেওয়ার জন্য।
ভ্রমণ সংক্রান্ত ব্যাবস্থাপনার জন্য ও হোটেল, হোমস্টে বুকিং এর জন্য Smell of Soil কে যোগাযোগ করতে অনায়সে ফোন অথবা e-mail করা যায় নিম্নলিখিত নম্বর / e-mail ঠিকানায়।
# 9830770140
# 9830322960
[email protected]
সুমন্ত ব্যানার্জি
১৩/১১/২০২২