Vagabond Bipul

Vagabond Bipul TOUR & TRAVEL INFORMATION

02/11/2024

⭐️🙏নৈহাটি বড়মা কালিপূজো🙏⭐️

27/10/2024

কলকাতার সবচেয়ে সরু গলি
Narrow lane of Kolkata

04/10/2024
ব্রহ্মপুর-দাড়িংবাড়ি-গোপালপুরবাঙালি মানেই ভ্রমণ। আর বাঙালি হয়ে ঘুরতে ভালো বাসবে না তা কি হয়? একটু ছুটি পেলেই আমরা বাঙালি...
17/06/2023

ব্রহ্মপুর-দাড়িংবাড়ি-গোপালপুর
বাঙালি মানেই ভ্রমণ। আর বাঙালি হয়ে ঘুরতে ভালো বাসবে না তা কি হয়? একটু ছুটি পেলেই আমরা বাঙালিরা ঘুরতে বেড়িয়ে পড়ি। কারো পছন্দ পাহাড় আবার কারো সমুদ্র। কিন্তু পাহাড় আর সমুদ্র যদি দুটোই একসাথে হয়- তাহলে তো আর কথাই নেই। অল্প খরচে কাছাকাছি পাহাড় আর সমুদ্র ঘোড়ার আনন্দ উপভোগ করার খুব সুন্দর জায়গা হলো দাড়িংবাড়ি ও গোপালপুর।দাড়িংবাড়ি কে বলা হয় উড়িষ্যার কাশ্মীর। কারণ প্রচণ্ড গরমেও এখনকার আবহাওয়া মনোরম থাকে, আর শীতে তাপমাত্রা শূন্য ডিগ্রী তেও নেমে যায় কখনো কখনো। হাতে যদি 3 দিন-2 রাত বা 4 দিন-3 রাত থাকে তবে টুক করে ঘুরে আসতে পারেন। হওড়া থেকে চেন্নাই বা ব্যঙ্গালোরগামী ট্রেনে চেপে ব্রহ্মপুর স্টেশন-এ নেমে যেতে হয় দাড়িংবাড়ি। এখানে বলে রাখা ভালো দাড়িংবাড়ি ঘোরার জন্য যে গাড়ি প্রয়োজন তার জন্য আগে থেকে প্রি-বুকিং করে রাখা ভালো।
১ম দিন-ব্রহ্মপুর স্টেশন থেকে গাড়িতে উঠে কুন্টেশ্বরী মন্দির, সুরাদা ড্যাম, সাইলেন্ট ভ্যালি ভিউ পয়েন্ট, গোকুল ধাম, রুশিকুল্য নদী দেখতে দেখতে পাহাড়ি আঁকা বাঁকা পথ ধরে পৌঁছে যাবেন দাড়িংবাড়ি। সেখানে আগে থেকেই ঠিক করে রাখা হোটেল এ উঠে, লাগেজ ঘরে রেখে, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়ুন পাইন ফরেস্ট, কফি গার্ডেন ও সানসেট পয়েন্ট দেখতে। রাতে খাবার সেরে ঘুমিয়ে পড়ুন।

২য় দিন- সকাল সকাল প্রাতরাশ সেরে বেড়িয়ে পড়ুন দাড়িংবাড়ি-র বিভিন্ন ভিউ পয়েন্ট দেখতে - বাটারফ্লাই পার্ক, হিল ভিউ পার্ক, এমু পার্ক, লাভার্স পয়েন্ট, রাইকিয়া ফরেস্ট, মিগুমা জলপ্রপাত, মান্দাসুরু ইকো টুরিজম্ পার্ক।

৩য় দিন -দেখুন রেইনবো জলপ্রপাত, পাঙ্গালী ভ্যালী হিল টপ, মিদুবান্দা জলপ্রপাত, সোনাপুর ভ্যালী, ব্র্যাহামুনি গাঁও ফরেস্ট ও জলপ্রপাত, খাঁসাডা জলপ্রপাত, জিরাঙ্গা বুদ্ধিস্ট মোনাস্ট্রী, তপ্তপানী উষ্নপ্স্রবন ও ডিয়ার পার্ক। এগুলি দেখে চলে আসুন গোপালপুর ।

4দিন- গোপালপুর হোটেল থেকে বেরিয়ে প্রাতরাশ সেরে বেড়িয়ে পড়ুন তারাতারিনি মন্দির, রুশিকুল্য নদীর মোহনা, তাম্পেরা লেক, রম্ভা ও চিল্কা লেক দেখতে। ফিরে এসে লাঞ্চ করে উপভোগ করুন গোপালপুরের গোল্ডেন বিচ্। ওই দিন রাতে ব্রহ্মপুর স্টেশন থেকে রাতে হাওড়ার ট্রেন ধরুন। আর যারা আরো একদিন গোপালপুর থেকে যেতে চান তারা পরেরদিন ট্রেন ধরুন।

এখানে বলে রাখা ভালো যে, যারা 3দিন 2রাত এর জন্যে যাচ্ছেন তারা ৩য় দিন-ই ব্রহ্মপুর থেকে হাওড়ার ট্রেন ধরতে পারেন। আর যারা 4দিন 3রাত এর জন্য যাবেন তাঁরা ঐ দিন গোপালপুর গিয়ে নাইট স্টে করুন।

(এই পোস্ট টা পড়ে যদি ভালো লাগে তবে দয়াকরে Like & Share করুন। আর কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই Comment করুন)

বি: দ্র:- পুরো ট্যুর এর ব্যাপারে যোগাযোগ করতে পারেন নিম্ন লিখিত নাম্বার-এ ।
Mob No.-9333963611/ 9123070805

Address

KAYANI
Kalyani
741235

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vagabond Bipul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category