11/08/2025
পাহাড় বা প্রকৃতিপ্রেমী মানুষের কাছে আজ উত্তরবঙ্গের ছোট ছোট পাহাড়ি গ্রাম গুলো ছুটি কাটানোর খুব পছন্দের জায়গা।
তার মধ্যে অন্যতম কালিংপং এর শেষ প্রান্তে বা ঠিক উত্তর -পূর্ব সিকিমের প্রবেশ থেকে 18 KM আগে অবস্থিত একটি নিরিবিলি সুন্দর পাহাড়ি গ্রাম বার্মিক বা দারাগাঁও। এখানে আমাদের হোমস্টেতে বসে আপনি দর্শন করতে পারবেন কাঞ্চনজঙ্ঘার এক অনবদ্ধ রূপ সাথে নিচ দিয়ে বয়ে চলে যাওয়া তিস্তা নদীর আঁকাবাঁকা রূপ এবং তার সাথে উপরি পাওনা, সন্ধ্যাতে ব্যালকনিতে বসে রংপো এবং আংশিক দার্জিলিং ও দক্ষিণ সিকিমের পাহাড় জুড়ে আলো ঝলমলে এক স্বর্গীয় রূপ।
যারা পায়ে হেঁটে পাহাড়ি রাস্তায় ঘুরে বেড়াতে ভালোবাসেন, আমাদের হোমস্টে থেকে পায়ে হেঁটে ঘুরে আসতে পারেন জলসা বাংলো, তিস্তা ভিউ পয়েন্ট, হিমালী পার্ক এবং রাস্তা জুড়ে সারি সারি পাইন গাছের জঙ্গল। আকাশ পরিষ্কার থাকলে আপনার সাথে সারাদিন কাঞ্চনজঙ্ঘা হাসিমুখে সঙ্গ দেবে।
এখানে কয়েকটা দিন থেকে কয়েকটি দিন ঘুরে নিতে পারেন কালিংপং এর প্রত্যেকটি দর্শনীয় স্থান সাথে লাভা, লোলেগাঁ, রিশপ ও কোলাখাম।
আপনার ভ্রমণ গন্তব্য যদি হয় সিল্ক রুট তাহলে যাওয়ার পথে বা ফেরার পথে একটা দিন দাঁড়াগাওঁ থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করাটা সেরা সিদ্ধান্ত হতে পারে।
যারা অল্প সময়ে বেশি ছুটোছুটি করে ঘুরে বেড়াতে পছন্দ না করে, সবুরে জীবনের কোলাহল এবং পেশাগত জীবনের ক্লান্তি দূর করতে প্রকৃতির সৌন্দর্যে ঘেরা একটি নিরিবিলি পাহাড়ি শান্ত সুন্দর মনোরম পরিবেশে কয়েকটা দিন ছুটি কাটাতে চান তাদের ক্ষেত্রে বার্মিক বা দাড়াগাঁও অন্যতম পছন্দের জায়গা। আপনি চাইলে শুধুমাত্র আমাদের কাছ থেকে ঘর ভাড়া নিয়ে, নিজের পছন্দমত রান্নাবান্না করে থাকতে পারেন, ঠিক যেমনটা নিজের বাড়িতে থাকেন।
আমাদেরই হোমস্টেতে মোট 12 টি 4সজ্জার ঘর আছে, তার মধ্যে একদম ওপরের তলার চারটি ঘর প্রত্যেকটি কাঞ্চনজঙ্ঘা মুখী এবং সম্পূর্ণ পাইন কাঠের সুসজ্জিত বৃহৎ আয়তনের এবং সাথে বৃহৎ আয়তনের বারান্দা(বসার টেবিল চেয়ারের ব্যবস্থা রয়েছে)।
বিশদে জানতে যোগাযোগ করুন ........আমাদের এই নাম্বারে। 093392 46206