Vromon Katha

Vromon Katha I am Ramkrishna Das, a travel blogger. I am always trying to share travel information in detail.

নর্থ বেঙ্গল এবং সাউথ সিকিম ট্যুর দ্বিতীয় পর্ব দ্বিতীয় দিন সকালবেলা সিটং কে বিদায় জানিয়ে আমরা গেলাম পেশক ভিউ পয়েন্ট দেখতে...
25/12/2024

নর্থ বেঙ্গল এবং সাউথ সিকিম ট্যুর

দ্বিতীয় পর্ব

দ্বিতীয় দিন সকালবেলা সিটং কে বিদায় জানিয়ে আমরা গেলাম পেশক ভিউ পয়েন্ট দেখতে l যাওয়ার পথে রাস্তার দুধারে সারি সারি শাল গাছ, এ এক দারুন দৃশ্য l এখানে দুটো নদী রঙ্গিত ও তৃস্তার মিলন কে উপর থেকে দেখতে দারুন লাগছিলো l
তারপর যাই পেশক টি গার্ডেন l সেখানে রাস্তার দুধারে অনেক চা গাছের বাগান আছে l আমরা সেখানে অনেকক্ষণ সময় কাটিয়ে ছিলাম এবং ফোটো তুলেছিলাম l
তারপর যাই লামাহাটা ইকো পার্ক l এখানে 20 টাকা করে এন্ট্রি ফী জন প্রতি l যারা ফিজিক্যালি ফিট তাঁদেরকেই আমি রেকমেন্ড করবো যাবার জন্য l কারণ পাহাড়ের অনেকটা উপরে হেটে এই পার্কে অনেকটা উপরে উঠতে হয় l
তারপর চলে যাই তিনচুলে l সেখানেও প্রচুর চা বাগান রয়েছে l এখানকার প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর l এখানে অনেক হোমস্টে আছে, চাইলে থাকতে পারেন l
এখান থেকে যাই তাকদা পার্ক l এখানে সকাল 9টা থেকে বিকেল 4 টে পর্যন্ত খোলা থাকে l এন্ট্রি ফী 20 টাকা জন প্রতি l
এখানে অনেক হোমস্টে আছে, আপনারা চাইলে থাকতে পারেন l
এরপর আমি দার্জিলিংয়ে চলে যাই এবং সেখানে স্বাতী হোটেল (Swati Hotel) এ রাত্রি বাস করি l
আমার ইউটুব চ্যানেলে এর ডিটেইলস দেওয়া আছে, নিচে তার লিংক দেওয়া রইলো 👇
https://youtu.be/MlQ_8PU-oWA?si=jeagnInApbxKL5rf

চলবে..............

নর্থ বেঙ্গল এবং সাউথ                                    সিকিম ট্যুর প্রথম পর্ব: হাওড়া থেকে সন্ধ্যা 6.30 মিনিটে হাওড়া - ক...
22/12/2024

নর্থ বেঙ্গল এবং সাউথ
সিকিম ট্যুর

প্রথম পর্ব:

হাওড়া থেকে সন্ধ্যা 6.30 মিনিটে হাওড়া - কামরূপ এক্সপ্রেস করে পরের দিন সকাল 5.30 মিনিটে আমি নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছাই l
সেখান থেকে আমাদের আগে থেকে ঠিক করা সুইফট ডিসাইরে করে প্রথমে যাই মংপু, রবীন্দ্র ভবন ।
এখানে কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুর, ডাক্তার মনমোহন সেন এবং মৈত্রী দেবীর আমন্ত্রণে 1938 সাল থেকে 1940 সাল পর্যন্ত এই বাড়িতে ৪ বার এসেছিলেন এবং সেখানে থেকে তিনি বেশ কয়েকটি কবিতা লিখেছিলেন l তার মধ্যে "জন্মদিনে" কবিতাটি উল্লেখ যোগ্য l এখানে একটি রবীন্দ্র মিউজিয়াম আছে l আর আছে একটি ঈগল নেস্ট বা ট্রি টপ হাউস যেটা হচ্ছে গাছের উপর কাঠের একটা বাড়ি l

তারপর আমরা চলে যাই আরেকটা অফবীট জায়গা যোগিঘাট l এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং পাশ দিয়ে বয়ে যাওয়া রিয়াং নদী আমাকে মুগ্ধ করেছিল l

এরপর আমরা যাই মহল ডিরাম টি গার্ডেন l এখানে রাস্তার দুপাশে, উপরে এবং নিচে চায়ের বাগান এবং মেঘগুলো যেনো আমাদের নিচে দিয়ে উড়ে যাচ্ছে l এ এক অদ্ভুত দৃশ্য l

এরপর যাই হুনুমান টপ,সেখানে ভগবান হনুমানের একটি বিশাল মূর্তি রয়েছে l

সেখান থেকে যাই অহলদারা ভিউ পয়েন্টে l অহলদারা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার ৩৬০ ডিগ্রি প্যানোরমিক ভিউ দেখা যায়। শান্ত, নিরিবিলি আর শীতল একটা জায়গা এই অহলদারা। এখানে সিনকোনা প্ল্যান্টেশন ও আছে l
অবশেষে আমরা যাই সিটং-এ মেঘদ্বার হোমস্টেতে l এখানে আমরা রাত্রি বাস করি l
চলবে........

আমার ইউটুব চ্যানেলে এর ডিটেইলস দেওয়া আছে, নিচে তার লিংক দেওয়া রইলো 👇
https://youtu.be/Pxm54bOwJPI?si=k8QPfReOwl6DqKK2

Address

20, Rabindra Sarani
Howrah
711204

Alerts

Be the first to know and let us send you an email when Vromon Katha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share