A Hodophile

A Hodophile “I want someone to look at me the way I look at a travel magazine.”

আজকাল মানুষের সঙ্গে আমার টপ টপ করে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে , হুটহাট কথা বন্ধ হয়ে যাচ্ছে ... ভাইভ্ না ম্যাচ্ করলে সে যে...
11/06/2025

আজকাল মানুষের সঙ্গে আমার টপ টপ করে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে , হুটহাট কথা বন্ধ হয়ে যাচ্ছে ... ভাইভ্ না ম্যাচ্ করলে সে যে বান্দা ই হোক না কেন, জীবন থেকে ছুঁড়ে ফেলতে দু সেকেন্ড ও ভাবছি না, তার সঙ্গে কথা বন্ধ করলে সে কি ভাববে বা তার কতটা খারাপ লাগবে, এসব ও আর ভাবছি না ... আমি আজকাল শুধু নিজের স্রোতে ভাসছি!
গত তিন বছরের মধ্যে আমার সার্কেল ৮০% ছোট হয়ে গিয়েছে, প্রচুর মানুষের সঙ্গে আর সম্পর্ক নেই কথা হয়না বা বেশী টা কথা বলি না! একটা সময় এই আমিই নিজের জীবনে, মানুষের সার্কেল বড় করতে কত না মানুষ কে প্রাধান্য দিয়েছি,সাহায্য করেছি,তাদের কথা ভেবেছি আবার বোকার মত তাদের দুঃখে কেঁদেওছি , আর আজ সেই আমি ই যত পারি মানুষ কে এড়িয়ে চলি,যত পারি কম কথা বলে ছেড়ে দিই বা কথাই বলি না... একসময় যে আমি রাস্তায় পরিচিত মুখ দেখলে এক গাল হেসে সামনে যেতাম আজ সেই আমিই দেখেও না দেখার ভান করে নিজের রাস্তা মাপি .... সত্যি ,মানুষ বদলায়, আর আরো বড় কথা পরিস্থিতি, মানুষের বেইমানি, মানুষের ঠকবাজি চিটিংবাজি এবং ক্ষতি করার মেন্টালিটি গুলো মানুষ কে বদলে যেতে বাধ্য করে! কাল যে মানুষ টার সঙ্গে হেসে কথা বলেছি, আজ তার ব্যবহার এমন ও হয়ে যায় কথা বলার প্রবৃত্তি হারায়, বিতৃষ্ণা জন্মায়!
আমি আমার ছোট সার্কেলে বেশ ভালো আছি, পড়াশোনা করছি,ঘুরছি ফিরছি বেশ ভালো আছি ,আসলে ভালো থাকতে শিখে গেছি .... অন্যের ব্যাভিচার ই স্বার্থপর আর কেয়ারলেস হতে শিখিয়েছে আমায়, সিম্পল!
মানুষের জানোয়ার এর মত ব্যবহারে ভাতের থালা থেকে উঠে যেতে বাধ্য হয়েছি, গলা থেকে ভাত নামেনি, মানুষের বেইমানি তে কত রাত ঘুমাইনি ... এক্সপেকটেশন্ নিয়ে মানুষের দরজায় কড়া নেড়ে এক আকাশ সমান মন খারাপ নিয়ে ফিরেছি , তাই সত্যি বলতে আজকাল ইচ্ছে করে না মানুষের মাঝে বসে আড্ডা মারতে,কেননা আমি জেনে গেছি, দশটা মানুষের মধ্যে আটটা মানুষ আমার সুখ সহ্য করবে না, সে আমায় পিছন থেকে ছুরি মারবেই মারবে ... আজকাল তাই অল্প জনে ভালো আছি,অল্প কটা মানুষ অল্প কিছু আশা আর শুধু নিজের উপর ভরসা রাখা,প্রত্যাশা রাখা ... ব্যাস,এক জীবনে আর কি চাই, নিজেই নিজের সবথেকে ভালো বন্ধু হয়ে উঠতে পারলে দুনিয়ার বেইমান রা হার মানতে বাধ্য .....
ওদের বেইমানি করে আর কুটকাচালি করে জীবন কাটুক, আর আমার পাহাড় ঘুরে!😁
লেখা - বৃষ্টি পুরকাইত 🌧️

23/05/2025

মেঘপিওনের চিঠি উড়ে এসে আছড়ে পড়ে শরীরে, শিরশিরিয়ে ওঠে মেরুদন্ড, রাতের পর রাত মেঘের স্বপ্ন দেখে কেটে যায় .... প্রত্যেক টা সকাল চোখ খুলে পাইনের সারির মাথায় জমে থাকা মেঘ দেখতে চায়, আদর করতে চায় রঙবেরঙের ফুলগুলোকে ...
নীলাম্বরী -র দাওয়াতে দু তিন মাস ছাড়াই আজকাল পাহাড় ছুটি , ছুটি তে, কখনো কাজ ফেলে কখনো স্থগিত রেখে ... ফেরার পথে প্রতিবার চোখ ফুঁড়ে জল ঝড়ে, মুখের হাসি মলিন হয়, মনে পড়ে পাহাড়ে ওঠার পর কৃত্রিম হাসি টা কিভাবে পরিবর্তিত হয়ে আসল হয়ে উঠেছিল ... গলা থেকে কি দারুন রবীন্দ্র সংগীত বেরিয়েছিল ... পাহাড় বড্ড যেন Pure, নিজেও, আর নিজের প্রেমে ফেলেছে যে মানুষ গুলো কে, সেই মানুষ গুলো কে ও বড্ড বোকা বানিয়ে রেখেছে ! 😁

আমার শান্ত রাতে স্বপন আসে,পাহাড় ঘেরা মুগ্ধ স্রোতে,ভেসে ভেসে যাই ... ❤️
03/05/2025

আমার শান্ত রাতে স্বপন আসে,
পাহাড় ঘেরা মুগ্ধ স্রোতে,
ভেসে ভেসে যাই ... ❤️

সময় হল স্রোতের মত , ন্যায্য পথে বয়ে চলে ... ন্যায্য রূপ সামনে আনে ... আমার মত সাধারণ মানুষ রা, সবার মুখের উপর চিৎকার ক...
27/04/2025

সময় হল স্রোতের মত , ন্যায্য পথে বয়ে চলে ... ন্যায্য রূপ সামনে আনে ... আমার মত সাধারণ মানুষ রা, সবার মুখের উপর চিৎকার করতে পারে না, সে নিজের উপর যত ই অন্যায় দেখুক না কেন, যত অপমান দেখুক না কেন ... আমরা পারি সৎ পথে চুপ থেকে সময়ের উপর ছাড়তে, এবং প্রকৃতির নিয়মে সময় খুব অদ্ভুত ভাবেই সবকিছুর উত্তর দিয়ে দেয় ....
আমি সময় ভালোবাসি, সময় কে বিশ্বাস করি, সময়ের সঙ্গে হাত ধরে পথ চলি , আমি শুধু এটুকু বুঝি আমার সঙ্গে কেউ খারাপ করলে, প্রকৃতি তার বদলা নেবে!🫢
ছবি তুলেছে পল্লব গায়েন 📷

" ইস্ , সবাই কেমন পাহাড় ঘোরে , আমি যে কবে ঘুরবো, আদৌ পারবো তো " ... থেকে - নেক্সট প্ল্যান সাকসেসফুল হওয়ার আগেই তার পরে...
10/04/2025

" ইস্ , সবাই কেমন পাহাড় ঘোরে , আমি যে কবে ঘুরবো, আদৌ পারবো তো " ... থেকে - নেক্সট প্ল্যান সাকসেসফুল হওয়ার আগেই তার পরের প্ল্যান সাজিয়ে রাখি আজকাল... ঘর হয়তো কখনো বাঁধতে পারবনা, পাইন বন থেকে ৫০০ মিটার এর মধ্যে, ঝর্নার গর্জন এর আওতায় ... তবে ,এই স্বপ্ন গুলো দেখতে দেখতে কাটিয়ে ফেলতে পারবো হয়তো জীবন খান ...
সেইরকম এক স্বপ্নের জায়গা 'গোরখে' ... এক ঝাঁক পাইন গাছ কে দূর থেকে দেখা যায়, মনে হয় সবুজ গুলো গান বেঁধেছে যেন, আকাশ ছুঁয়ে দেখতে চাইছে মেঘের কত অভিমান ... আস্ত একটা নদী গ্রামের মাঝখান থেকে তাল তমালে বয়ে যায় সারাদিন, সে সুরের উপর, উপরি পাওনা পাখিদের কলতান,লাখ লাখ পাতা দোলার উৎসব ... হঠাৎ কোনো গাছের ফাঁকে জমাট বাঁধা সাদা - ধূসর ধোঁয়া, আবার অচিরেই গাছের ফাঁকে মিলিয়ে যাওয়া... মনে হবে কোনো পাকা হাতে কেউ জল রঙ করেছে, যেখানে আকাশ-বাতাস-গাছ সবটা মিশে গেছে এক নীলিমায়... কোনো এক হোমস্টে র মাথার উপর দলা পাকানো ধোঁয়া, রান্না ঘরের ধোঁয়া নাকি, মেঘের লুকোচুরি, তা বুদ্ধি খাটিয়ে খুঁজতেই হবে ....
অল্প জলে বয়ে চলা নদীর পাশের পাথর গুলো একেক গল্প বলে চলে, কখনোও প্রেমের, কখনো বিরহের ... হোমস্টের আধখোলা জানলা দিয়ে পাথর গুলো র দিকে চোখ রাখলে বোঝা যায়, কত কি বলার আছে ওদের, এক ছুটে পাহাড়ের ধাপ ভেঙে সেকেন্ড এর মধ্যে ছুটে যেতে মন চাইবে, ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দেওয়া যায় এই গোরখে তে, পাশে চলুক রবীন্দ্র সংগীত কিংবা ৭০ দশকের কোনো প্রেমের গান ... চোখ বুজে একটা আস্ত স্বপ্ন দেখে ফেলা যায় ... ডায়রী খুলে একটা আস্ত উপন্যাস লিখে ফেলতে মন চাইবে .....
আর ফেরার সময় ? মনে হবে " আরো কিছুক্ষণ না হয় রহিতাম কাছে, আরো কিছু কথা নাহয় বলিতাম তোমারে! ...গোরখে থেকে বিদায় নেওয়া মানে চোখে জলের আসা যাওয়া, বার বার পিছন ফিরে দেখা, কখনও থমকে যাওয়া, কখনো না ফিরতে ইচ্ছে করা .... আর সবশেষে, বাড়ি ফিরে গোরখের স্মৃতিচারণ করা!❤️
______ বৃষ্টি 💦

কি থমকে গেলে তো?হ্যাঁ ঠিক এমনি পাহাড়ি রাস্তায় যেতে যেতে কোথাও থমকে যেতে মন চায় না বলো তোমাদের ও?১০-৫ এর হাঁসফাঁসানি থেকে...
06/04/2025

কি থমকে গেলে তো?
হ্যাঁ ঠিক এমনি পাহাড়ি রাস্তায় যেতে যেতে কোথাও থমকে যেতে মন চায় না বলো তোমাদের ও?
১০-৫ এর হাঁসফাঁসানি থেকে একটুও বেরোতে মন চায় না?
আরে না থাক আমার তো ডেড লাইন আছে!
আরে না আমার এই কারেন্ট প্রজেক্ট এ প্রেসার আছে!
আরে না বস তো ছুটি দেবে না!
আরে না সামনে প্রমোশন আছে!
আরে না এখন থাক পরে যাবো!

এগুলো কি অজুহাত নয়? হ্যাঁ অজুহাত খুব নিম্ন মানের অজুহাত। না সামনের মানুষটা কে দেওয়া অজুহাত নয়, এগুলো নিজেকে দেওয়া অজুহাত। নিজেকে নিজের জীবনে দেওয়ার মতো শ্রেষ্টো উপহার গুলো থেকে বঞ্চিত করা, করার জন্য অজুহাত।

কিসের চিন্তা এতো?
কাজ তো করতেই হবে জীবিকার জন্য, কিন্তু এই ব্যাস্ত জীবনে ঝড়ের গতিতে নিমেষেই কমে কমে আসছে সময়। এই তো কটা মুহুর্ত। সব টা না হলেও 3 4 টে দিন সারা বছরে ম্যানেজ করা কি সত্যিই অসম্ভব?
বাজেট সমস্যা? যদি ইচ্ছে শক্তি থাকে তাহলে খালি পকেটে ও বিশ্ব ভ্রমণের রেকর্ড আছে। এখন প্রশ্নটা নিজেকে আমি চাই কি নাহ!
হ্যাঁ নিজেকে প্রশ্ন টা করো তুমি নিজেই নিজেকে ঠকাচ্ছ না তো? ভুল বুঝিয়ে নিজেই নিজের সাথে দিনের পর দিন অন্যায় টা করে যাচ্ছ না তো?

বুঝতে তো হবেই। জবাব না, নিজের কাছে নিজেকে একদিন না একদিন জবাব দিহি করতেই হবে। তাই বলি বন্ধু সময় থাকতে সময় করে বেরিয়ে পরো। বয়স বাড়লে তখন পাহাড়ে হাঁটা সম্ভব হয় না। বেপরোয়া হয়ে এডভেঞ্চার করার এনার্জি ও থাকবে না। বরফ নিয়ে খেলতো পারবে না। glaceear এর উপর স্ক্যাটিং কিংবা প্যারাগলাইডিং এ পাহাড় এর উপর থেকে ঝাঁপ দেওয়ার সাহস থাকবে না। তাই বলি এখন টাকা কম সুযোগ আছে। আর বুড়ো বয়সে টাকা থাকবে কিন্তু কোনো সুযোগ থাকবে না।

আর সারা বছরে 4 দিনের ছুটিতে যদি তোমার চাকরি নিয়ে টানাটানি হয় তাহলে চাকরি পরিবর্তন করো নিজেকে না। কারণ তুমি রোবট নও, তুমি মানুষ। নিজেকে সময় দাও 🙏 বেরিয়ে পড়ো, জীবনটাই বদলে জাবে😌 ⛰️

তারপর যে ঠকে যায় দিন শেষে, যে বোকা বনে যায় দিন শেষে ... দিন শেষে শেষ হাসি টা সেই হাসে ! কারন সে বেঁচে যায়, হারায় তার...
02/04/2025

তারপর যে ঠকে যায় দিন শেষে, যে বোকা বনে যায় দিন শেষে ... দিন শেষে শেষ হাসি টা সেই হাসে !
কারন সে বেঁচে যায়, হারায় তারা, যারা ঠকায় .... জীবন টা অনেক বড় , ঠকতে ঠকতে যারা ওঠে, তাদের ক্ষমা কিন্তু ঠগ্ দের জন্য অভিশাপ!

Address

Diamond Harbour
743368

Website

Alerts

Be the first to know and let us send you an email when A Hodophile posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category