05/08/2026
Durga Puja bookings open now
🍊 মাত্র ১৪০০/- টাকায় দার্জিলিং অফবিট কমলালেবুর গ্রাম সিটং ভ্রমনে দারুন হোমস্টের ডিলাক্স রুমে থাকা ও চারবেলা করে খাওয়া সাথে গাড়ি বুকিং করে ঘুরে দেখতে পারেন ৮ থেকে ১০ টি জায়গা।
দার্জিলিং অফবিট সিটং :-
দার্জিলিং নয় তবুও দার্জিলিংয়ের চেয়ে সুন্দর, যেখানে আসলে আপনারা দেখতে পাবেন মিনি টাইগার হিল থেকে সূর্যোদয়, কাঞ্চনজঙ্ঘার ভিউ, মেঘালয়ের ডাউকির মতো হ্যাঙ্গিং ব্রীজ, ন্যাচারাল সুইমিং পুল, চায়ের বাগান, পাইন ফরেস্ট আরও অনেক কিছু নিয়ে দার্জিলিং অফবিট কমলালেবুর গ্রাম, বাঙালির সবথেকে পছন্দের সিটং।
কিভাবে পৌঁছাবেন :-
ট্রেনে অথবা বাসে প্রথমে শিলিগুড়ি অথবা NJP তারপর শিলিগুড়ি থেকে গাড়ি মাত্র ২ ঘণ্টায় পৌঁছে যান উত্তরবঙ্গের অফবিট সিটং।
Himalikhin Homestay :-
এবারে সিটং ভ্রমনে আমার ছিলাম Himalikhin Homestay তে, এখানকার প্রতিটি রুম ছিল প্রিমিয়াম কোয়ালিটির বিশালাকার, রুমের সাথে উইন্ডো এবং বালকনি থেকে উপভোগ করতে পারবেন বাইরের সৌন্দর্য।
ওয়াশরুমের স্ট্যান্ডার্ডও ছিল বেশ লাক্সারি, নিট এন্ড ক্লিন সাথে ছিল গীজারের সুবিধা। আর ছিল এক বিশেষ ব্যবস্থা যার জন্য শীতে আপনাকে কাঁপতে হবে না ইলেকট্রিক ব্লাংকেট, সাথে হাইস্পিড ওয়াইফাই এবং হোমেস্টের ওভারঅল পরিবেশ দিনে ছিল যতটা সুন্দর তার থেকে রাতে ছিল আর বেশি আকর্ষণীয় ও আলোকময়।
খাদ্য তালিকা :-
এমন সুন্দর হোমস্টেতে থাকার সাথে চারবেলা খাওয়া।
দুপুরে খাবার :- কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে দেখতে ভাত, ডাল, আলুভাজা, সব্জি এবং মাছ দিয়ে দুপুরের খাবার ও উপভোগ করতে পারেন।
সন্ধ্যা বেলায় :- সন্ধ্যা বেলায় চা তার সাথে ভেজ পকোড়া / ফ্রেঞ্চ ফ্রাইয়ের মজা নিতে পারেন। পাহাড়ি শীতের সন্ধ্যায় বনফায়ার- সাথে বারবিকিউ চিকেনেরও স্বাদ নিতে পারেন।
রাতের খাবার :- তারপর চাইলে নেপালী গান শুনতে শুনতে ভাত/রুটি সাথে ডাল, সব্জি ও চিকেন দিয়ে রাতের খাবারও খেতে পারেন। আমার পাহাড় ভ্রমনে এখনও পর্যন্ত সবচেয়ে টেস্টি চিকেন খেয়ে ছিলাম এখানেই।
সকালের জলখাবার :- ব্রেকফাস্টে থাকছে এলাহী আয়োজন - আলুর পরোটা / চাওমিন / স্যান্ডউইচ / পুরি সঞ্জি নিজের পছন্দ মত নিতে পারেনা।
সিটং ভ্রমন / সাইটসিন :-
সিটংয়ে ঘুরতে এসে দেখবেন কি কি ?
▪️চুচাদুঙ্গা (মিনি টাইগার হিল)
▪️অরেঞ্জ গার্ডেন।
▪️অহলধারা ভিউ পয়েন্ট।
▪️নামথিং পোখরি।
▪️পাইন ফরেস্ট।
▪️পঞ্চ পোখরি।
▪️সিটং চায়ের বাগান।
▪️লেপচা মনেস্ট্রী।
▪️যোগী ঘাট।
▪️ম্যাংপু রবীন্দ্রস্মৃতি ভবন।
এই এত কিছু নিয়ে আমাদের সকলের পছন্দের সিটং ভ্রমণে। এই সমস্ত জায়গায় ঘুরে দেখার জন্যে হোমস্টেকে বললে তারাই গাড়ির ব্যবস্থা করে দেবে।
তাইতো সিটং ভ্রমনে গিয়ে যদি আপনারা একটি দারুন হোমস্টের সন্ধান করছে, যার প্রতিটি রুম ডিলাক্স ক্যাটাগরির সাথে খাবারের মান ভালো তাহলে আপনার এই Himalikhin Homestay তে থাকতে পারেন। এখানে থাকা ও চারবেলা করে খাওয়াতে আপনাদের খরচা হবে জনপ্রতি মাত্র ১৪০০/- টাকা করে।
Himali Khim Homestay Sittong.
Contact No - 7029069077.