23/12/2025
🙏 সার্ধ শতবর্ষে—স্মৃতির পথে, শিকড়ের টানে, হৃদয়ের বন্ধনে। 🌸📜
স্মৃতিরা ডানা মেলে ফিরে যায় সেই পুরোনো ক্লাসরুমে, খেলার মাঠে আর করিডোরের প্রতিধ্বনিতে। দেখতে দেখতে আমাদের প্রিয় ভাটপাড়া উচ্চ বিদ্যালয় পার করে ফেললো ১৫০টি গৌরবময় বছর! সেই পুরনো দালান আজ আমাদের ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী।
এই সার্ধ শতবর্ষের মহালগ্নে, আমরা আহ্বান জানাই স্কুলের প্রতিটি প্রাক্তনী এবং বর্তমান ছাত্রকে। আসুন, আরও একবার সবাই মিলে মিলিত হই আমাদের শিকড়ের টানে। পুরোনো বন্ধুদের সাথে আড্ডা, প্রিয় শিক্ষকদের স্মৃতিচারণ আর উৎসবের এই তিন দিন হয়ে উঠুক জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়।
সার্ধ শতবর্ষে - ভাটপাড়া উচ্চ বিদ্যালয়
সম্ভাব্য অনুষ্ঠানসূচী :-
👉 ০৯ জানুয়ারী ২০২৬, শুক্রবার।
🕙 সকাল-১০.৩০ মিনিট
🪷প্রাক্তনীনের রেজিস্ট্রেশন।
🪷উদ্বোধনী সংগীত
🪷পতাকা উত্তোলন
🪷অতিথি বরণ ও বক্তব্য প্রদান
🪷তথ্যচিত্র প্রদর্শন:বিবেকানন্দ
🪷তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা। বিষয়: বিবেকানন্দ
🪷পুরস্কার বিতরণ।
👉 ১০ জানুয়ারী ২০২৬ শনিবার
🕙 সকাল-১০.৩০ মিনিট
🪷সাংস্কৃতিক প্রতিযোগিতা (বসে আঁকো, আবৃত্তি, সংগীত)
🪷সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণ।
👉১১ জানুয়ারী ২০২৬, রবিবার
🕙 সকাল-৯ টায়-পদযাত্রা
🕙সকাল-১১ টায়-রক্তদান উৎসব
🕙দুপুর-১.৩০ মিনিটে-প্রীতি সম্মেলন
🕙বিকাল-৫.৩০ মিনিটে-১৫০ প্রদীপ প্রজ্বলন।
🪷অনুষ্ঠান সমাপ্তি ভাষণ।
🪷ফোটোগ্রাফি সেশন।
📍 স্থান: বিদ্যালয় প্রাঙ্গণ
📞 যোগাযোগ ও রেজিস্ট্রেশন: ৯৮৩০৬০০৩৮১ (WhatsApp)
আপনার উপস্থিতিই আমাদের এই আয়োজনকে সার্থক করে তুলবে। সকলকে সাদর আমন্ত্রণ! 🙏🙏🙏🙏🙏
#ভাটপাড়া_উচ্চ_য়বিদ্যালয় #সার্ধ_শতবর্ষ #ভাটপাড়