29/10/2023
02/12/2022, বহরমপুর থেকে পারিবারিক ভাবে Rini কে দেখতে গেছিলাম 13141 তিস্তা-তোর্ষা এক্সপ্রেসে। প্রাথমিক আলাপ আলোচনার পর বাড়ি ফিরে ফোনে আলাপচারিতা, ভাব বিনিময়, তারপর ফোনে দুজনেই ঠিক করি বছরের শুরুটা ঠাকুর সেবা দিয়ে শুরু করা যাক। বড়দিনের ছুটিতে মা বাবাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম কোচবিহার - আলিপুরদুয়ার - বক্সা - জয়ন্তী। 31.12.2022 এ ফেরার টিকিট ছিল 15658 ব্রহ্মপুত্র মেলে। 30 তারিখে হঠাৎ ফোনে নোটিফিকেশন পেলাম স্কুল 2 তারিখ এর বদলে 3 তারিখে খুলবে। কথাটা রিনিকে জানাতেই ও বায়না ধরলো আমি যেন একদিনের জন্য হলেও জলপাইগুড়ি যাই তার অনুষ্ঠান দেখতে। মা বাবাকে 31 তারিখে স্টেশন এ রেখে বাস ধরে রওনা দিলাম এর উদ্দেশ্যে। এরপর রাতে ওর অনুষ্ঠান দেখে আর শিল্পমেলা ঘুরে রাতটা একটা হোটেলে কাটালাম, ও বাকিদের সাথে ফিরে গেলো , আসলে পরেরদিন সকালে আমাদের যাওয়ার কথা ছিল Jalpesh Shiv Mandir কিন্তু কোনো কারণে ওটা বাতিল হয়ে চলে গেছিলাম Sevokeswari Temple এ। ততকাল টিকিট কেটে পরের দিন আমি #নিউ_ময়নাগুড়ি থেকে 13142 তিস্তা তোর্সা এক্সপ্রেস ধরে বাড়ি ফিরি। তারই কিছু ছবি শেয়ার করলাম। আপনারা অনেকেই আছেন যারা ভাবেন কাপলদের বিয়ের আগে নাকি কালীমন্দিরে যেতে নেই; ব্রেকআপ হয়ে যায়! আমি যতটুকু শাস্ত্র জানি, কালিকা পুরাণ, চণ্ডীমঙ্গল বা শ্রী শ্রী চন্ডিকার যতটুকু পড়েছি, তাতে এসব মনগড়া কথা কোথাও লেখা নেই। আমি বলবো এসব ভূল ধারনা থেকে বেরিয়ে এসে মাকে মায়ের জায়গায় রেখে তাকে মাতৃরূপে মন ভরে ডাকুন - পুজো করুন। বাকিটা তার ওপরেই ছেড়ে দিন। জীবনের বাকী বাধাটা মা-ই কাটিয়ে দেবে। 🪷🌺🙏🏻