13/01/2026
বিরাট কোহলি তার ওয়ানডে ক্যারিয়ারে ৮টি "নার্ভাস নাইনটি"র স্বীকার হয়েছেন । বর্তমান যুগের ক্রিকেটার দের মধ্যে ৯০ এর ঘরে সবচেয়ে বেশিবার আউট হয়েছেন কেন উইলিয়ামসন । আর ওডিআই ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশিবার ৯০ এর ঘরে আউট হয়েছেন সচিন তেন্ডুলকর। ওডিআই ক্রিকেটে ১৮ বার সচিন "নার্ভাস নাইনটি"র ফাঁদে পা দিয়েছেন । বিরাট এর ক্ষেত্রে যেটা আমাদের সবার মনে হয় যে ৭০ পেরিয়ে গেলে একে আর সেঞ্চুরী থেকে আটকানো যাবে না । ওর সেঞ্চুরী কনভার্সন রেট এতটাই ভালো । তবুও বিরাট ৮ বার ৯০ এর ঘরে আউট হয়েছে ওডিআই ক্রিকেটে।
৯১ বনাম 🇧🇩 বাংলাদেশ, ২০১০ (মিরপুর, ত্রিদেশীয় সিরিজ)
৯৪ বনাম 🌴 ওয়েস্ট ইন্ডিজ, ২০১১ (কিংস্টন, দ্বিপাক্ষিক সিরিজ)
৯৯ বনাম 🌴 ওয়েস্ট ইন্ডিজ, ২০১৩ (বিশাখাপত্তনম দ্বিপাক্ষিক সিরিজ)
৯১ বনাম 🇦🇺 অস্ট্রেলিয়া, ২০১৬ (পার্থ ,দ্বিপাক্ষিক সিরিজ)
৯৬* বনাম 🇧🇩 বাংলাদেশ, ২০১৭ (বার্মিংহাম, চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল)
৯২ বনাম 🇦🇺 অস্ট্রেলিয়া, ২০১৭ (কলকাতা, দ্বিপাক্ষিক সিরিজ)
৯৫ বনাম 🇳🇿 নিউজিল্যান্ড, ২০২৩ (ধর্মশালা, আইসিসি বিশ্বকাপ)
৯৩ বনাম 🇳🇿 নিউজিল্যান্ড, ২০২৬ (ভাদোদরা দ্বিপাক্ষিক সিরিজ - ১১ জানুয়ারি)
২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা ৯৯ রানের ইনিংসটি ওয়ানডে ক্রিকেটে তাঁর একমাত্র ইনিংস যেখানে তিনি সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থাকতে আউট হয়েছিলেন।
২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে ৯৬* রানে অপরাজিত থাকাকালীন ভারত নির্ধারিত টার্গেটে পৌঁছে যায় । তাই সেঞ্চুরী করা সম্ভব হয়নি ।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৩ রানের ইনিংসটি এই সপ্তাহেই (১১ জানুয়ারি, ২০২৬) খেলেছেন তিনি।
ভবিষ্যতে আর "নার্ভাস নাইনটি"র শিকার হবেন না কিং কোহলি এই কামনায় করবো ।