Bohemian Trekkers - বোহেমিয়ান ট্রেকারস

  • Home
  • India
  • Barasat
  • Bohemian Trekkers - বোহেমিয়ান ট্রেকারস

Bohemian Trekkers - বোহেমিয়ান ট্রেকারস Adventure tour, treks and explore offbeat destinations.

13/01/2022

ছেলেটির নাম নরেশ শর্মা। কালিম্পং জেলার ইয়েলবঙ গ্রামে থাকে, 4th ক্লাসে পড়ে। আমরা ভালোবেসে শর্মা জি বলে ডাকি। আমাদের ইয়েলবঙ ট্রিপের ছোট্ট বন্ধু। ঠিকঠাক হিন্দি বলতে পারে না কিন্তু আমাদের সুন্দর সুন্দর গান শুনিয়েছে, হিন্দি নেপালি দুটো ভাষারই। এই দুদিনেই ওর সাথে এত সুন্দর সম্পর্ক তৈরি হয়েছিল যেন মনে হচ্ছিল ও আমাদের অনেকদিনের চেনা। শুধু নরেশ না আমাদের হোমস্টের মালিক তার পরিবার এবং আশেপাশের আরো দু-তিনটে পরিবার এই দুদিনেই আমাদের এত আপন করে নিয়েছিল মনে হচ্ছিল যেন কোনো আত্মীয়ের বাড়ি এসেছি।
আমাদের দ্বিতীয় দিন ক্যানিয়ন ট্রেক করে ফিরে নরেশের সাথে ফুটবল খেলবো বলেছিলাম, কিন্তু সেদিন আমাদের ফিরতে সন্ধ্যে হয়ে যাওয়ায় সেটা আর হয়নি। পরে জানতে পারি ও আমাদের জন্য ফেরার রাস্তায় এক ঘন্টা অপেক্ষা করেছিল।
পরেরদিন দুপুরে আমাদের ফেরার গাড়ি ছিল। নরেশ বলেছিল ওর বাড়িতে কাজ থাকায় ও আমাদের সাথে দেখা করতে পারবে না, কিন্তু সকালবেলা ছেলেটি হোমস্টেতে হাজির। ওকে জিজ্ঞেস করায় বললো বাড়িতে কোনোভাবে রাজি করিয়ে ও এসেছে আমাদের নিয়ে জঙ্গলে ঘোরাতে যাবে, যেহেতু আগেরদিন আমরা ওর সাথে ফুটবল খেলতে পারিনি তাই। দুঘন্টায় আমাদের গভীর জঙ্গলে ঘুরিয়েছে, বিভিন্ন গাছ, পাখি চিনিয়েছে। ছাগল চরাতে গিয়ে জঙ্গলে ওর প্রিয় বিশ্রাম নেওয়ার জায়গাটি ও আমাদের দেখিয়েছে। আর এতেই ও খুব খুশি। কথা দিয়ে এসেছি আবার ও যাবো ওদের গ্রামে আর পরেরবার ওর সাথে ফুটবল খেলবো গিয়ে। আরও গান শোনাবে বলেছে আমাদের।
এই সমস্ত কারনেই পাহাড় যাওয়ার ইচ্ছে আরও বেড়ে যায়।
ভালো থাকুক নরেশ, আরও বড় হোক, আরও সুন্দর গান করুক।❤

04/01/2022

GTA সহ সমস্ত ট্রেকারস হাট এবং ফরেস্ট গুলি আপাতত বন্ধ করেদেওয়া হয়েছে omicron আতঙ্কে মুখ্যসচিব এর নির্দেশ পাওয়ার পর l নর্থবেঙ্গল পুলিশ, প্রশাসন ,ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং ট্যুরিজম কো-অর্ডিনেটর আগামী 6 জানুয়ারির মধ্যেই আলোচনা করবেন এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ এর জন্য l

ওরা হৃদয়ের রং চেনে না ❤❤
28/12/2021

ওরা হৃদয়ের রং চেনে না ❤❤

👍এক অচেনা সুন্দরবন👌সুন্দরবন বলতে আমাদের মাথায় এসেযায় জঙ্গল,বাঘ, কিংবা কুমির l👌সুন্দরবনের একটি গ্রাম এ সময় কাটানোর এক অভি...
28/11/2021

👍এক অচেনা সুন্দরবন

👌সুন্দরবন বলতে আমাদের মাথায় এসেযায় জঙ্গল,বাঘ, কিংবা কুমির l
👌সুন্দরবনের একটি গ্রাম এ সময় কাটানোর এক অভিজ্ঞতা হয়েছে এইবার l
👌 গন্তব্য স্থান জানা নেই, শিয়ালদাহ থেকে ক্যানিং লোকাল ধরে সকাল 10টায় পৌঁছে গেলাম ক্যানিং l

👌সেখান থেকে অটো চললো মাতলা নদী পেরিয়ে, দীর্ঘ পথে পৌছলাম চুনাখালী তখন বেলা 2 টো l

👌তখনো আমরা গন্তব্য স্থান জানিনা শুধু আমাদের এক বন্ধু নির্দেশ দিয়ে চলেছে ফোনে l

👌চুনোখালী তে নদীর পারে বসে ছোলা আর মুড়িমাখা খাচ্ছি এর মধ্যেই ফোন এলো ওপারে ইঞ্জিন ভ্যান দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য

👌 নৌকায় চেপে কিছুটা গিয়ে নদী পার হোলাম l যথারীতি ভ্যান দাড়িয়ে আছে উঠে পড়লাম,কোথায় চললো জানানেই l ফোনের নেটওয়ার্ক ও আমাদের সাথে লুকোচুরি খেলছে l

👌প্রায় 40 মিনিট পর পৌঁছলাম আমতলী ঘাট পেটে তখন ছুঁচো,ইঁদুর সবাই ডন দিচ্ছে l গেলাম এক মিষ্টির দোকানে জুটলো শুধুই দানাদার l পুরো মিষ্টির দোকান দানাদার আর বোদে দিয়ে সাজানো l

👌জানলাম আমাদের গন্তব্য এখনো অনেক দুরে এদিকে বিকেল নেমেছে l সকলে সকলের মুখের দিকে চেয়ে কোনো কথা না বলেই উঠে পড়লাম নৌকায় l

👌নৌকায় বসে সমস্ত ক্লান্তি কেটে গেলো নদীর দুধারে সুন্দরী, হোগলা গাছের জঙ্গল, কাঁকড়া, আর কাদায় হেটে চলা মাছ, মাঝি থেকে জানলাম ডগরা মাছ l

👌নদীতে তখন ভাটা চলছে ফলে জল খুবই অল্প l নৌকা গিয়ে দাঁড়ালো মাঝ নদীতে এবং কাঁদার জন্য নৌকা আর এগোবে না, বাকিটা ইতিহাস!!

👌হেঁটেই পার করে ফেললাম নদী সূর্যিমামা তখন লাল চোখ রাঙাছে আমাদের দিকে l

👌ওপারে গিয়ে আবার উঠতে হল ইঞ্জিন ভ্যানে এবং পৌছলাম এক অসাধারণ গ্রামে l ছোট্ট একটি নদীর দুই ধরে কয়েক টা মাটির কুঁড়েঘর l

👌নদী থেকে মাছ, কাঁকড়া ধরা এবং মাছ চাষ করেই প্রধানত এদের জীবন চলে l জঙ্গলের কাঠই জ্বালানির একমাত্র উপায় l নেই কোনো আধুনিক জীবনের ছোয়া l

দুঃখিত গ্রামটির নাম মনে না পড়ায় জানাতে পারলাম না l 🙏🙏🙏

আমরা  যাযাবর 🏕️
21/11/2021

আমরা যাযাবর 🏕️

❤ওই দূর পাহাড়ের নীলিমায়.....বুরুড়ি ড্যাম,ঝাড়খন্ড
15/11/2021

❤ওই দূর পাহাড়ের নীলিমায়.....

বুরুড়ি ড্যাম,ঝাড়খন্ড

10/11/2021

#🏕️Jharkhand

Sleeping Buddha  form Phalut
31/10/2021

Sleeping Buddha

form Phalut

Address

Barasat
700124

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bohemian Trekkers - বোহেমিয়ান ট্রেকারস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category