02/07/2025
মিলান বিশ্ববিদ্যালয় হতে পারে সেরা গন্তব্য
তওসিফুর রহমান
শিক্ষার্থী , ফার্মাসিউটিক্যাল বায়োটেকনোলজি , মিলান বিশ্ববিদ্যালয় , ইতালি
যাঁরা উচ্চশিক্ষায় গবেষণা , উদ্ভাবন এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের স্বপ্ন দেখেন , তাঁদের জন্য ইতালির মিলান বিশ্ববিদ্যালয় হতে পারে অসাধারণ গন্তব্য । ইউরোপের অন্যতম পুরোনো ও মর্যাদাপূর্ণ এই বিশ্ববিদ্যালয় বিশ্বমানের শিক্ষা ও গবেষণা পরিবেশের জন্য পরিচিত । বিশ্ববিদ্যালয়টি বিজ্ঞান , প্রযুক্তি , ওষুধবিদ্যা ও সামাজিক বিজ্ঞানে শিক্ষার্থীদের জন্য আধুনিক ল্যাব , গবেষণা প্রকল্প এবং আন্তর্জাতিক অনুদানের সুযোগ রাখে । মিলান শহর নিজেই ইউরোপের ফার্মাসিউটিক্যাল শিল্প , ফ্যাশন , ফিনটেক , অটোমোবাইল ও ডিজাইনের কেন্দ্রবিন্দু হওয়ায় এখানে রয়েছে ইন্টার্নশিপ ও চাকরির বিপুল সুযোগ । বিশ্ববিদ্যালয়টির সাবেক অনেক শিক্ষার্থীই বিশ্বখ্যাত গবেষক , নোবেল বিজয়ী , উদ্যোক্তা ও শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন । বিদেশি শিক্ষার্থীদের জন্য এখানে রয়েছে উন্নত আবাসন , বৃত্তি , খণ্ডকালীন কাজ এবং সমৃদ্ধ সংস্কৃতি উপভোগের সুযোগ ।
আবেদন করবেন যেভাবে ইতালিতে ইংরেজি ভাষায় পড়ানো কোর্সগুলোর তালিকা universitaly.it ওয়েবসাইটে রয়েছে । সেখানে পছন্দের প্রোগ্রাম নির্বাচন করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন করতে হয় । প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আবেদনের প্রক্রিয়া আলাদা । সাধারণত স্নাতকোত্তর পর্যায়ে আবেদন করার জন্য প্রয়োজন হয়—
>>
স্নাতক ডিগ্রির সনদ ও নম্বরপত্র » ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ
( কমপক্ষে B1 বা B2 ) » পাসপোর্ট
আবেদনের পর ৭ থেকে ৪৫ দিনে ফল জানিয়ে দেওয়া হয় । কখনো কখনো অনলাইন সাক্ষাৎকারও নেওয়া হয় । অফার লেটার পেলে করতে হয় CIMEA বা DoV সার্টিফিকেট সংগ্রহ , যেটি আগের পড়াশোনার স্বীকৃতি নিশ্চিত করে । পরে universitaly.it ওয়েবসাইটে প্রি- এনরোলমেন্ট করতে হয় এবং ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ VFS গ্লোবালে আবেদন জমা দিতে হয় ।
প্রয়োজনীয় কাগজপত্র » এসএসসি সনদ ও নম্বরপত্র ( শিক্ষা বোর্ড , শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত )
» এইচএসসি সনদ ও নম্বরপত্র ( একইভাবে সত্যায়িত ) স্নাতক সনদ ও নম্বরপত্র ( বিশ্ববিদ্যালয় ও মন্ত্রণালয় থেকে সত্যায়িত ) » পাঠ্য উদ্দেশ্য পত্র ( স্টেটমেন্ট অব পারপাস ) লেটার অব রেকমেন্ডেশন ( কমপক্ষে ২ টি ) ইউরোপাস সিভি , আইইএলটিএস সনদ বৈধ পাসপোর্ট প্রয়োজনীয় অর্থসহ শিক্ষার্থী ও স্পনসরের ব্যাংক বিবরণী অর্থের উৎস প্রমাণ ( আয়ের সনদ ) > > শিক্ষার্থী ও স্পনসরের পারিবারিক সম্পর্ক প্রমাণপত্র >> ভ্রমণ ও স্বাস্থ্যবিমা আবাসনের প্রমাণ ও বিমানের টিকিট
ভিসার জন্য আর্থিক প্রমাণ ইতালিতে শিক্ষার্থীদের আর্থিকভাবে স্বনির্ভর হতে হয় । কারণ ইতালিতে থাকা খাওয়া , পরিবহন , শিক্ষাসহ সবকিছু নিজেকে বহন করতে হবে । ইউনিভার্সিটি অব মিলানের প্রথম কিস্তির টিউশন ফি মাত্র ১৫৬ ইউরো । এরপরের ফি নির্ধারিত হয় ISEE ভ্যালুর ভিত্তিতে । তবে অনেক শিক্ষার্থীই ডিএসইউ বৃত্তির আওতায় পুরো ফি মওকুফ পান এবং আবাসন ও খাবারের জন্য সহায়তা পান । তবু শিক্ষার্থীর ব্যাংকে প্রতিবছরের জন্য কমপক্ষে ৬,৯৪৭.৩৩ ইউরো থাকতে হয় । দুই বছরের কোর্সের ক্ষেত্রে এটি ১৩,৮৯৪ . ৬৬ ইউরো । এই অর্থের উৎস হিসেবে আয় সনদ , বেতনের রশিদ বা কর নথি দিতে হয় । ডিএসইউ স্কলারশিপ ডিএসইউ বৃত্তি হলো ইতালির সরকার পরিচালিত একটি আঞ্চলিক বৃত্তি । এটি মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য । মিলান বিশ্ববিদ্যালয় লম্বার্দি রিজিওনের অধীনে হওয়ায় এখানকার শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন । প্রতিবছরের ১৫ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা থাকে । এই বৃত্তির আওতায় একজন শিক্ষার্থী বছরে প্রায় ৭,২৫৮ ইউরো পর্যন্ত সহায়তা পান । যার মধ্যে আবাসন , খাদ্য ও পাঠসহায়তা অন্তর্ভুক্ত । যাঁরা ইউরোপীয় জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গে উচ্চশিক্ষার অসাধারণ সুযোগ নিতে চান , তাঁদের জন্য মিলান বিশ্ববিদ্যালয় হতে পারে আদর্শ এক সিদ্ধান্ত । আন্তর্জাতিক অভিজ্ঞতা , গবেষণার সুযোগ এবং একটি সমৃদ্ধ ক্যারিয়ারের পথে পা রাখতে এটি নিঃসন্দেহে এক চমৎকার গন্তব্য । অনুলিখন : অনয় আহম্মেদ