03/09/2026
মিশর বা ইজিপ্টে ভ্রমণের মূল আকর্ষণ পিরামিড। সপ্তম আশ্চর্যের মধ্যে টিকে যাওয়া সর্বশেষ আশ্চর্য। এই পিরামিড নির্মাণ করেছে প্রাচীন মিশরের ফারাওরা। ফারাও বললেই আমাদের মুসলিমদের চোখে ভেসে ওঠে মূসা আ: আর ফেরাউনের কাহিনী। আল্লাহ সুবহানা হুয়া তায়ালা ক্বুরআনে সর্বাধিকবার যেই কাহিনী বর্ণনা করেছেন।
ফারাওরা পিরামিড বানাতো তাদের সমাধিস্থল হিসাবে। তাদের বিশ্বাস ছিলো মৃত্যুর পরে নিজ দেহের মমি বানিয়ে পিরামিডের ভেতরে ধন সম্পদ সহকারে সংরক্ষণ করা হলে সেই আত্মা পূনরায় ফিরে আসবে বিপুল বিক্রমে।
ফারাওদের মধ্যে যার সাথে সবচেয়ে বেশি ফেরাউনের সাদৃশ্য পাওয়া যায় তার নাম রামেসি ২। রামেসি ২ নামের লোকটা নিজেকে ইলাহ বা গড ভাবতো। আল্লাহ কুরআনে বর্ণনা করেছেন, রামেসি তার প্রজাদের বলতো “হে আমার জাতি! মিসরের রাজত্বের মালিক কি আমি নই? আর এ নদীগুলো কি আমার নীচে প্রবাহিত হচ্ছে না?” [সূরা আয-যুখরুফ ৫১] পিরামিড নির্মাণ ছিল তার দম্ভের প্রতীক “হে জাতির সরদারগণ! আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ আছে বলে আমি জানি না। হে হামান! কিছু ইট পোড়াও এবং আমার জন্য একটি উচু ইমারত নির্মাণ করো। আমি উপরে উঠে মূসার ইলাহকে দেখতে চাই।” [সূরা আল-কাসাস ৩৮]
পুরো ইজিপ্টের কোণায় কোণায় আজ অবধি এই লোকের মূর্তি ছড়ানো। এই লোকের মূর্তি আর বীরত্বের কাহিনি দেখে শুনে আমার মনে হয়েছে আমাদের দেশের মহিলা ফেরাউনের কথা। তিনিওতো তার উন্নয়নের জয়গান গেয়ে যেতেন। আর মনে হয়েছে এত বীরত্ব আর বিপুল ক্ষমতা ছিলো রামেসি ২ এর, সে দেশের যতই উন্নতি করুক, তার ধ্বংস হয়েছে শুধুমাত্র আল্লাহকে অস্বীকার করে নিজেকে গড ভাবার কারণে। আজকে কি অসহায় ভাবে পরে আছে তার মমি। লোহিত সাগরে ডুবে মরার আগে সে তওবা করার চেষ্টা করে কিন্তু জিব্রাইল আ: মাটি মুখে দিয়ে তার মৃত্যু ত্বরান্বিত করে বলে তওবা কার্যকর হয়নি। পরম প্রতাপশালী এই রাজার মৃত্যু আল্লাহ সুবহানা হুয়া তায়ালা বর্ণনা করেছেন এভাবে “এখন! আর ইতিপূর্বে এমন অবস্থা ছিল যে, নাফরমানীতেই ডুবে ছিলে এবং বিপর্যয় সৃষ্টি করেই চলছিলো। বেশ, আজ আমি তোমার লাশটাকে রক্ষা করছি, যাতে পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষণীয় হয়ে থাকে।” [সূরা ইউনুস ৯১-৯২]
কি? পড়তে পড়তে মনে হচ্ছেনা যে ট্রাম্প বা নেতানিয়াহুর ঠিক এমন পরিণতি হোক!! কিন্তু নিজের কথা কি ভাবছি? আজকে যেই ক্যারিয়ার, অর্থ, সম্পদ, সুখ স্বাচ্ছন্দ্যের মোহজালে ভাসছি আর ভাবছি মরার আগে নামাজটা রেগুলার ধরবো, পর্দা করবো, হজ্জ্ব করবো, আমি কি নিশ্চিত সেই সুজোগটুকু পাবো? তাই দেরি হবার আগেই রাব্বের কাছে ফিরে আসার তৌফিক চাই।
ছবিতে সর্ব বৃহৎ তিনটি পিরামিড আর পাশে রাজধানী মেমফিসে পড়ে থাকা রামেসি ২ এর বিশাল মূর্তি।