জিনজিরা ট্রাভেলার্স

জিনজিরা ট্রাভেলার্স Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জিনজিরা ট্রাভেলার্স, Travel Service, Zinzira.

পর্যটন ও পরিবেশ রক্ষায় ৭ দফা দাবী। ১। পর্যটন মৌসুমে সেন্টমার্টিন দ্বীপে প্রতিদিন ৩৫০০ পর্যটক দিবাকালীন এবং ২০০০ পর্যটক র...
16/10/2024

পর্যটন ও পরিবেশ রক্ষায় ৭ দফা দাবী।

১। পর্যটন মৌসুমে সেন্টমার্টিন দ্বীপে প্রতিদিন ৩৫০০ পর্যটক দিবাকালীন এবং ২০০০ পর্যটক রাত্রিযাপন ভ্রমণ অনুমতি প্রদান করতে হবে।

২। সেন্টমার্টিনস, সুন্দরবন ও টাঙ্গুয়ার হাওরের পরিবেশ প্রতিবেশগত ক্ষয়-ক্ষতি হতে রক্ষায় প্লাস্টিক নিষিদ্ধ বিধান করতে হবে পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা প্লন্ট স্থাপন করতে হবে।

৩। সেন্টমার্টিন দ্বীপে বসবাসকারী স্থানীয় প্রায় ১৫ হাজার জনগোষ্ঠীকে আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে দ্বীপ হতে অন্যত্র পুর্ণবাসন এবং পর্যটননির্ভর দ্বীপবাসী ও ব্যবসায়ীদের প্রয়োজনীয় বিকল্প জীবিকার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪। সেন্টমার্টিন, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওরে পর্যটক সীমিত বা পর্যটক নিষিদ্ধ করার পূর্বে সংশ্লিষ্ট ট্যুর অপারেটর, পর্যটন পরিবহন ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, হোটেল ব্যবসায়ী ও জাহাজ ব্যবসায়ীদের বিনিয়োগ ফিরে পাওয়ার ব্যবস্থা করতে হবে।

৫। সেন্টমার্টিন, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওরে ট্যুরিজম বোর্ড ও পরিবেশ অধিদপ্তরের যৌথ মনিটরিং টীম গঠন করতে হবে যেনো প্রতিদিনের বর্জ্য ব্যবস্থাপনা ঠিক রাখে।

৬) পরিবেশ প্রতিবেশ সংরক্ষন ও বর্জ্য ব্যবস্থাপনা পরিচালনা ব্যায় বাবদ সরকার একটা ফি নির্ধারণ করে সুনির্দিষ্ট রেজিষ্ট্রেশন পদ্ধতি চালু করতে হবে।
৭) সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় বনবিভাগ প্রতিটি পর্যটন স্পটগুলোর জন্য পর্যটকের সংখ্যা সুনির্দিষ্ট করে দিতে হবে অত্যাধুনিক ফরম্যাটে রেজিষ্ট্রেশন পদ্ধতি চালু করতে হবে।

উপরোক্ত ৭ দফা দাবীতে খুব শীঘ্রই একটি সংলাপ বা গোল টেবিল আয়োজন হবে।

শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান
বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স এসোসিয়েশন -বিটিইএ।
:-জিনজিরা ট্রাভেলার্স।

10/08/2021
21/07/2020

"ঢাকা ট্রাভেলার্স এ্যাসোসিয়েশন" হচ্ছে একটি ভ্রমণপিপাষুদের সমিতি । ভ্রমণকে ভালোবাসেন এমন ছেলে-মেয়ে, বৃদ্ধ-বৃদ্ধা, ছোট-বড় সকল শ্রেনির লোক এই সমিতিতে অন্তর্ভুক্ত হতে পারবেন । ভবিষ্যতে এই সমিতির মাধ্যমে আপনি একে অন্যের সাথে ভাব বিনিময়, তথ্য আদান-প্রদান, যোগাযোগ স্থাপন ছাড়াও ভ্রমণ বিষয়ক সকল প্রকার সাহায্য-সহযোগিতা পেতে পারেন । মনে রাখবেন. ভ্রমণ মনের খোরাক জোগায় । আর মন বেঁচে থারার স্বপ্ন জাগায় । ভ্রমণ হচ্ছে সাধারণ জ্ঞানের অন্যতম উৎস । যারা ভ্রমণ করেন, তাদের মন অনেক বড় হয় । একজন ভ্রমণকারী অন্যকে উপকার করতে জানেন। এইসব বিষয়ে পরস্পর পরস্পরের সাথে তথ্য অাদান-প্রদান, সাহায্য-সহযোগিতা ও সম্পর্ক স্থাপন জন্যই এই "ঢাকা ট্রাভেলার্স এ্যাসোসিয়েশন" । আশা রাখবো সবাই এই এ্যাসোসিয়েশনের পাশে থাকবেন । ধন্যবাদ সবাইকে

 েলায়_অনলাইন_কর্মশালা_আয়োজন_করবে_বাংলদেশ_ট্যুরিজম_বোর্ড স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্তকরণ ও পর্যটন মহাপরি...
16/07/2020

েলায়_অনলাইন_কর্মশালা_আয়োজন_করবে_বাংলদেশ_ট্যুরিজম_বোর্ড
স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্তকরণ ও পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নে সবার অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ৬৪ জেলায় অনলাইন কর্মশালা আয়োজন করবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এ কার্যক্রমের আওতায় দেশের প্রতিটি জেলার সঙ্গে পর্যায়ক্রমে অনলাইন মিটিং অ্যাপ জুমের মাধ্যমে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
:বৃহস্পতিবার (১৬ জুলাই-২০২০) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কর্মশালায় জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সুপার, সিভিল সার্জন, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পর্যটন বিষয়ক কমিটির সদস্য, প্রেসক্লাবের প্রতিনিধি, সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, সব পৌরসভা চেয়ারম্যান, সব উপজেলা নির্বাহী কর্মকর্তা, সব সহকারী কমিশনার (ভূমি), বন বিভাগের কর্মকর্তা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকারি কলেজের অধ্যক্ষ, শিক্ষাবিদ, শিক্ষক প্রতিনিধি, স্থানীয় ট্যুর অপারেটর, বাস মালিক সমিতির প্রতিনিধি, হোটেল-মোটেল ও রিসোর্ট মালিক সমিতির প্রতিনিধি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতিনিধি, ট্রাভেল এজেন্টদের প্রতিনিধি, চেম্বারস অব কমার্সের প্রতিনিধি, শিল্পকলা একাডেমির প্রতিনিধি, অন্য পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন।
এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও নির্দেশনায় বাংলাদেশের পর্যটনের উন্নয়নের লক্ষ্যে যে মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে তাতে সব পর্যায়ের অংশীদারদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ পর্যটন করপোরেশন ও জননেত্রী শেখ হাসিনার তৈরি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কার্যক্রম প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিকল্প নেই।

তিনি বলেন, কোভিড-১৯ পরবর্তী সময়ে পর্যটন শিল্প পুনরুদ্ধারে আমাদের অভ্যন্তরীণ পর্যটক একটি বড় শক্তি হিসেবে পরিগণিত হবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে দেশের ৬৪ জেলার সঙ্গে পৃথকভাবে আয়োজিত এ অনলাইন কর্মশালা সিরিজের মাধ্যমে স্থানীয় পর্যায়ের পর্যটন অংশীদারদের সঙ্গে পর্যটন উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় ও কর্মপরিকল্পনা শেয়ার করার সুযোগ তৈরি হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, এ কর্মশালা সিরিজের অন্যতম উদ্দেশ্য হলো পর্যটন সংশ্লিষ্ট বিষয়ে স্থানীয় জনগোষ্ঠীর অংশীদারিত্ব বৃদ্ধিকরণ। এছাড়া এ কর্মশালা আয়োজনের অন্য লক্ষ্যগুলো হলো- বাংলাদেশের পর্যটক আকর্ষণীয় স্থানের সুষ্ঠু ব্যবস্থাপনা, নতুন পর্যটন আকর্ষণীয় স্থান চিহ্নিতকরণ, সংরক্ষণ ও উন্নয়ন, পর্যটন খাতে স্থানীয় পর্যায়ের বেসরকারি বিনিয়োগ উদ্বুদ্ধকরণ, স্থানীয় উন্নয়ন কার্যক্রমে পর্যটনকে অন্তর্ভুক্তিকরণ, কোভিড-১৯ পরবর্তী সময়ে পর্যটন শিল্প পুনঃউদ্ধারের কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিতকরণ, হোটেল, মোটেল, রিসোর্ট, সাফারি পার্ক, অ্যামিউজমেন্ট পার্ক, পর্যটন কেন্দ্র ইত্যাদি পরিচালনার জন্য অনুসরণীয় Standard Operating Procedure (SOP) বিষয়ে জেলা ও উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও পর্যটনকর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ।

27/06/2020

বাংলাদেশ পর্যটন করপোরেশন এর নিয়ন্ত্রণাধীন কক্সবাজারস্থ হোটেল শৈবাল, মোটেল উপল, মোটেল লাবনী এবং পর্যটন হলিডে হোমস, কুয়াকাটা-এ অমৌসুমজনিত রেয়াত সংক্রান্ত আদেশ নিম্নে প্রদান করা হলো।

Address

Zinzira
1310

Website

Alerts

Be the first to know and let us send you an email when জিনজিরা ট্রাভেলার্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category