GoFly Travel International

GoFly Travel International ..... ....

🇮🇪 দালাল ছাড়া আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট পাওয়ার উপায়আপনি কি আয়ারল্যান্ডে কাজ করতে চান? দালাল ছাড়া সরাসরি ওয়ার্ক পারমিট পে...
19/03/2025

🇮🇪 দালাল ছাড়া আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট পাওয়ার উপায়

আপনি কি আয়ারল্যান্ডে কাজ করতে চান? দালাল ছাড়া সরাসরি ওয়ার্ক পারমিট পেতে চাইলে বিশ্বস্ত জব পোর্টাল থেকে আবেদন করুন।

📌 বিশ্বস্ত জব পোর্টাল সমূহ:
🔹 www.jobsireland.ie
🔹 www.glassdoor.ie
🔹 www.monster.ie
🔹 www.recruitireland.com
🔹 www.jobs.ie
🔹 www.indeed.ie
🔹 www.linkedin.com/jobs
🔹 www.careerjet.ie

✅ কীভাবে আবেদন করবেন?
1️⃣ উপরের যে কোনো ওয়েবসাইটে গিয়ে প্রোফাইল তৈরি করুন।
2️⃣ আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি সার্চ করুন।
3️⃣ সরাসরি কোম্পানির ওয়েবসাইট থেকে আবেদন করুন।
4️⃣ ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিন।
5️⃣ চাকরি পেলে কোম্পানি স্পনসরশিপ নিয়ে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে।

🚫 প্রতারকদের থেকে সতর্ক থাকুন!
কোনো এজেন্ট বা দালালের মাধ্যমে ভুয়া অফারে প্রতারিত হবেন না। নিজেই আবেদন করুন এবং স্বচ্ছ প্রক্রিয়ায় আয়ারল্যান্ডের চাকরি ও ওয়ার্ক পারমিট পান।

📌 বিশ্বস্তভাবে কাজের সুযোগ খুঁজতে এখনই উপরের সাইটগুলোতে ভিজিট করুন!

#আয়ারল্যান্ডওয়ার্কপারমিট #দালালছাড়া_চাকরি #আইরিশভিসা #আয়ারল্যান্ডজব

★★★ Online Visa চেক করার 42+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা। ১। -তানজানিয়া http://www.tanzania....
17/02/2025

★★★ Online Visa চেক করার 42+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।

১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/2015/05/online-visa-60.html .WVMAe6sj.dpuf

২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions?action=geteServiceVisaInfoInput&language=english

৩। -কুয়েত http://www.moi.gov.kw

৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/

৫। -সৌদি আরব https://saudi-arabia-evisa.com/visa-status/

৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae

৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/

৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd

৯।- সাইপ্রাস http://moi.gov.cy/

১০। -নেপাল http://www.moic.gov.np/

১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/

১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/

১৩। -জর্দান http://www.moi.gov.jo/

১৪। -ইন্ডিয়া https://www.ivacbd.com/

১৫। -কেনিয়া http://www.labour.go.ke/

১৬। -ইতালী https://visa.vfsglobal.com/

১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/

১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en

১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/

২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/

২১। -ইরান http://www.irimlsa.ir/en

২২। -ঘানা http://www.ghana.gov.gh/

২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th

২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।

২৫। -ভূটান http://www.molhr.gov.bt/

২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz

২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/

২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/

২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english

৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/

৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/

৩২। -ভিয়েতনাম english.molisa.gov.vn/

৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/

৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/

৩৫। -মালদ্বীপ mhrys.gov.mv/

৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/

৩৭। -লেবানন http://www.labor.gov.lb/

৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en

৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk

৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en

৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/

৪২। -স্পেন http://www.mtin.e

আলহামদুলিল্লাহ! ঢাকায় আবারও ৯টি শেনজেন দেশের ভিসা আবেদন শুরু হচ্ছে 🇧🇩✈🇪🇺বড় সুখবর! আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৫ থেকে বাংলাদে...
16/02/2025

আলহামদুলিল্লাহ! ঢাকায় আবারও ৯টি শেনজেন দেশের ভিসা আবেদন শুরু হচ্ছে 🇧🇩✈🇪🇺
বড় সুখবর! আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৫ থেকে বাংলাদেশ থেকে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া ও সুইডেনের ভিসা আবেদন আবার চালু হচ্ছে! এখন থেকে এই ৯টি শেনজেন দেশের ভিসা আবেদন সরাসরি VFS Global ঢাকা সেন্টারের মাধ্যমে করা যাবে।
🔹 কোন ভিসার জন্য আবেদন করা যাবে?
✅ ট্যুরিস্ট ভিসা (Schengen Visa - C Type)
✅ স্টুডেন্ট ভিসা (Student Visa - D Type)
✅ ওয়ার্ক পারমিট ভিসা (Work Visa - D Type)
✅ ফ্যামিলি/স্পাউস ভিসা
✅ বিজনেস ভিসা
📌 VFS Global ঢাকা সেন্টার থেকে আবেদন করুন:
🔗 https://visa.vfsglobal.com/bgd/en
🔹 ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র 📄
✔ পাসপোর্ট (কমপক্ষে ৬ মাসের মেয়াদ)
✔ সম্পূর্ণ ভিসা আবেদন ফর্ম
✔ ২ কপি পাসপোর্ট সাইজ ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
✔ ব্যাংক স্টেটমেন্ট (শেষ ৬ মাসের)
✔ ফ্লাইট ও হোটেল বুকিং কনফার্মেশন
✔ ভ্রমণ বীমা (কমপক্ষে €৩০,০০০ কভারেজ)
✔ স্পন্সর লেটার (যদি থাকে)
✔ কাজের প্রমাণপত্র বা ব্যবসার নথি
📌 ভিসা আবেদনের আগে কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত করুন। ভুল হলে আবেদন বাতিল হতে পারে।
🔹 কিভাবে আবেদন করবেন?
1️⃣ VFS Global ওয়েবসাইটে যান – https://visa.vfsglobal.com/bgd/en
2️⃣ যে দেশের ভিসা চান তা নির্বাচন করুন
3️⃣ নিয়ম অনুযায়ী কাগজপত্র প্রস্তুত করুন
4️⃣ অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন
5️⃣ VFS সেন্টারে গিয়ে বায়োমেট্রিকস ও ডকুমেন্ট জমা দিন
6️⃣ ভিসা প্রসেসিংয়ের জন্য অপেক্ষা করুন
📌 প্রক্রিয়ার সময়: সাধারণত ১০-১৫ কার্যদিবস লাগে। তবে কিছু ক্ষেত্রে ৩-৪ সপ্তাহও লাগতে পারে।
🔹 কোন দেশে যেতে চান? এই ৯টি দেশের তুলনা দেখুন!
🇳🇱 নেদারল্যান্ডস – চমৎকার জীবনযাত্রা ও শিক্ষা ব্যবস্থা
🇧🇪 বেলজিয়াম – উচ্চ বেতনের চাকরি ও ইউরোপের কেন্দ্রস্থল
🇫🇮 ফিনল্যান্ড – বিশ্বের সুখী দেশগুলোর মধ্যে অন্যতম
🇮🇸 আইসল্যান্ড – প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত
🇱🇺 লুক্সেমবার্গ – ইউরোপের অন্যতম ধনী দেশ
🇱🇻 লাটভিয়া – কম খরচে ইউরোপের নাগরিকত্ব পাওয়ার সুযোগ
🇵🇱 পোল্যান্ড – ইউরোপের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি
🇸🇮 স্লোভেনিয়া – পর্যটনের জন্য দারুণ দেশ
🇸🇪 সুইডেন – আধুনিক প্রযুক্তি ও উন্নত জীবনযাত্রা
⚠ সতর্কতা:
❌ অবৈধ এজেন্ট বা দালালের মাধ্যমে আবেদন করবেন না।
❌ সঠিক নথি ছাড়া আবেদন করলে ভিসা বাতিল হতে পারে।
❌ শুধু অনুমোদিত VFS সেন্টারের মাধ্যমেই আবেদন করুন।
📌 ঢাকায় VFS সেন্টারের ঠিকানা:
📍 Gulshan 1, Dhaka, Bangladesh
🔗 https://visa.vfsglobal.com/bgd/en
📢 আপনি কোন দেশে যেতে চান? কমেন্টে জানান! 🔽 শেয়ার করে অন্যদের জানার সুযোগ দিন!

#শেনজেনভিসা #ইউরোপভ্রমণ #নেদারল্যান্ডসভিসা #বেলজিয়ামভিসা #ফিনল্যান্ডভিসা #সুইডেনভিসা #ভিসাসেবা

বাংলাদেশি নাগরিকদের জন্য নেপালের ভিসা ফ্রি! 🇳🇵বাংলাদেশি নাগরিকরা প্রতি বছর একবার নেপালের ফ্রি ভিসা পেতে পারেন।👉 প্রথমবার...
06/02/2025

বাংলাদেশি নাগরিকদের জন্য নেপালের ভিসা ফ্রি! 🇳🇵

বাংলাদেশি নাগরিকরা প্রতি বছর একবার নেপালের ফ্রি ভিসা পেতে পারেন।
👉 প্রথমবার ফ্রি, দ্বিতীয়বার ভিসা ফি দিতে হবে।
👉 ভিসার মেয়াদ: ৬ মাস (৩০ দিনের ভ্রমণ অনুমতি)।

ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস 📋:

1️⃣ পাসপোর্ট (মেয়াদ কমপক্ষে ৬ মাস)।
2️⃣ ২ কপি ছবি (সাইজ: ৩.৫x৪.৫ সেমি)।
3️⃣ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (NID)।
4️⃣ ব্যাংক স্টেটমেন্ট: শেষ ৩ মাসের।
5️⃣ এনওসি বা ট্রেড লাইসেন্স: চাকরিজীবী বা ব্যবসায়ীদের জন্য।
6️⃣ হোটেল বুকিং ডকুমেন্টস।
7️⃣ বিমানের রাউন্ড ট্রিপ টিকিট।
8️⃣ আবেদন ফর্ম।

প্রসেসিং টাইম এবং ঠিকানা 📍:
• ঠিকানা: নতুন বাজার, আমেরিকান এম্বাসির পেছনে, নেপাল এম্বাসি।
• আবেদন জমা: সকাল ৯:০০ – দুপুর ১২:৩০।
• ডেলিভারি টাইম: দুপুর ২:০০ – বিকাল ৪:০০।
• প্রসেসিং টাইম: মাত্র ৩ দিন।

অতিরিক্ত তথ্য ✈️:
• শিশুদের জন্য বাবা-মায়ের পাসপোর্ট ও স্কুলের NOC জমা দিতে হবে।
• ভিসার তারিখ নির্ধারণের সময় পরিকল্পনা অনুযায়ী সঠিক দিন উল্লেখ করুন।
• ফ্রি ভিসার সুবিধা বছরে মাত্র একবার প্রযোজ্য।
• ট্যুরিজমের জন্য অক্টোবর-ডিসেম্বর সেরা সময়।

বিশেষ পরামর্শ ⚠️:
• নেপালে হিমালয় অঞ্চলে ঘোরার জন্য গাইড রাখুন।
• পর্যাপ্ত নেপালি রুপি নিয়ে নিন, কারণ সব জায়গায় কার্ড চলে না।
• পরিবার নিয়ে ভ্রমণে সবাইকে আলাদা ডকুমেন্টস নিতে হবে।

💡 পোস্টটি শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে।



ছবি-Nessa Hossain
কপি

অনেকের কাছেই আমরা শুনে থাকি, আমেরিকায় যাওয়া খুবই কঠিন, এমনকি সহজে ভিসা পাওয়া যায় না! 🤔👉 আসলে বাস্তবতা হলো আমেরিকার ৫ (পা...
06/02/2025

অনেকের কাছেই আমরা শুনে থাকি, আমেরিকায় যাওয়া খুবই কঠিন, এমনকি সহজে ভিসা পাওয়া যায় না! 🤔
👉 আসলে বাস্তবতা হলো আমেরিকার ৫ (পাঁচ) বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা (B1-B2) বাংলাদেশ থেকে পাওয়া খুবই সহজ, যদি আপনি সঠিক পন্থায় এবং সঠিক প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসা প্রসেসিং করেন! 🇺🇸🇺🇸🇺🇸
✨ আমরা অনেকেই আমেরিকার ভিসার জন্য আবেদন করতে ভয় পাই, কারণ আমরা মনে করে থাকি অন্য সব উন্নত দেশগুলোর মতো ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এর সময় অনেক ডকুমেন্টস সাবমিট করতে হয়, পূর্বেই বায়োমেট্রিক্স নেয়া হয় এবং পরে ইন্টারভিউ এর মাধ্যমে ভিসা ইস্যু অথবা রিফিউস করা হয়।
কিন্তু আমেরিকান ট্যুরিস্ট ভিসার (B1-B2) ক্ষেত্রে পদ্ধতিটি সম্পূর্ণই ভিন্ন এবং সহজ! 💖
এই ভিসা পাওয়ার জন্য অনেক বেশী কাগজপত্র দরকার নেই! এমনকি আপনার ব্যাংক স্টেটমেন্ট বা এসেট ভ্যালুয়েশনও চাইবে না! এছাড়াও আপনার যদি একাধিক দেশ ভিজিট করা থাকে তাহলে সেটা নিঃস্বন্দেহে ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা পালন করবে, কিন্তু এর অর্থ এই নয় যে বিভিন্ন দেশ ভিজিট করা থাকলেই আপনি আমেরিকার ভিসা পেয়ে যাবেন। 🇺🇸 🗽
✅ আপনার যদি সঠিক কৌশল জানা থাকে তাহলে সাদা পাসপোর্টেও সহজেই আপনি আমেরিকার ভিসা পেতে পারেন!🇺🇸💖
🗽 আমেরিকান ট্যুরিস্ট ভিসার প্রথম দুইটি ধাপ হলোঃ
১। সিজিআই প্রোফাইল তৈরি করা।
২। ভিসা ফি এর রিসিপ্ট প্রিন্ট আউট করে ইস্টার্ন ব্যাংকের (EBL) যে কোনো ব্রাঞ্চে অফলাইনে জমা দেওয়া |আর আপনার যদি (EBL) ব্যাংকে একাউন্ট থাকে তাহলে (EBL) ব্যাংকের APP-এর মাধ্যমে অনলাইন-এ ভিসা ফি জমা দিতে পারবেন।
✨ বর্তমানে জনপ্রতি ভিসা ফি হচ্ছে $১৮৫ ডলার যা বর্তমান বাজারের ডলার মূল্য অনুযায়ী হচ্ছে ২১,০৯০ টাকা। 💵
✅ আমেরিকান মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা বাংলাদেশ থেকে সাধারণত ৫ বছরের জন্য দেওয়া হয় এবং এই ভিসাটি মূলতো ২টি গুরুত্বপূর্ণ বিষয় এর উপর ভিত্তি করে হয়ে থাকে।
✨ প্রথমত : DS-160: Online Nonimmigrant এপ্লিকেশন ফর্ম এর উপর।
✨ দ্বিতীয়ত : ভিসা অফিসারের সাথে একটি শর্ট ইন্টারভিউ এর উপর।
✅ DS -160 ফর্ম কেন গুরুত্বপূর্ণ ?
- যেহেতু আমেরিকান ট্যুরিস্ট ভিসা ব্যক্তিগত তথ্য ও ইন্টারভিউ ভিত্তিক, তাই DS-160 ফর্মে সকল ব্যক্তিগত ও পারিবারিক তথ্য নির্ভুল ও সঠিকভাবে প্রদান করতে হয়। একটা বিষয় মনে রাখবেন, সঠিকভাবে DS-160 এপ্লিকেশন ফর্মটি পূরণ করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা ৭০% নিশ্চিত হয়ে যাবে।
✅ ভিসা অফিসারের সাথে ইন্টারভিউ কেমন হবে?
- ভিসা অফিসারদের বেশিরভাগ প্রশ্ন আপনাদের দেওয়া DS-160 ফর্ম এর উপর ভিত্তি করেই হয়ে থাকে। ইন্টারভিউয়ের উপর মূলত বাকী ৩০% সম্ভবনা নির্ভর করে। এছাড়া সাক্ষাৎকারের সময়কাল মূলত ২-৩ মিনিটের হয়ে থাকে (কারো কারো ক্ষেত্রে ৫-১০ মিনিট পর্যন্ত দীর্ঘ হয়)। এই অল্প সময়ে ভিসা অফিসারগণ মূলত আপনাদের সাইকোলজিকালি পরীক্ষা করে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, বাচনভঙ্গি, ড্রেস আপ থেকে শুরু করে আপনি কিভাবে কনসুলার অফিসারদের প্রতিটি প্রশ্নের সু-ব্যাখ্যা সংক্ষেপে দিতে পারছেন সবকিছুর উপর বিবেচনা করে তারা তাৎক্ষণিকভাবে একটি সিদ্ধান্ত নেয়। এছাড়াও আপনি কেন আমেরিকা যাবেন তার সুনির্দিষ্ট কারণ দেখাতে হবে। ইন্টারভিউ এর সময় ভিসা অফিসারদের বুঝাতে হবে যে, আপনার আমেরিকা যাওয়ার সুনির্দিষ্ট কারণ আছে এবং আপনি আমেরিকায় যাবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ফিরে আসবেন, তাহলেই আপনার ভিসা হবে।
✅ তাই, আপনি যখন আমেরিকার ট্যুরিস্ট ভিসার (B1+B2) জন্য আবেদন করবেন, তখন অবশ্যই আপনার DS-160 ফর্মটি কোন দক্ষ এবং অভিজ্ঞ হাতে পূরণ করতে হবে। কেননা, DS-160 ফর্ম সঠিকভাবে পূরণ করতে না পারলে এটি শুধুমাত্র আপনার রিফিউজ এর কারণই হবেনা, বরং পরবর্তীতে আবেদন করার সময়েও জটিলতা সৃষ্টি করবে।

পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চাইলে ভিসা আবেদন, ফ্লাইট ভাড়া এবং আনুসাঙ্গিক সকল খরচ মিলে প্রায় ৪ লক্ষ টাকার মতো লাগব...
23/01/2025

পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চাইলে ভিসা আবেদন, ফ্লাইট ভাড়া এবং আনুসাঙ্গিক সকল খরচ মিলে প্রায় ৪ লক্ষ টাকার মতো লাগবে। তবে, আপনি যদি পোল্যান্ড স্টুডেন্ট ভিসায় যেতে চান, সেক্ষেত্রে ৭০-৮০ হাজার টাকাতেই হয়ে যাবে।

এছাড়াও, পোল্যান্ড ভ্রমণ ভিসায় যেতে চাইলে ১-১.৫ লক্ষ টাকা লাগে। তবে, আপনার পরিবার বা বন্ধু যদি পোল্যান্ড থেকে আপনার জন্য ভিসা পাঠিয়ে দেয়, সেক্ষেত্রে ১ লক্ষ টাকা বা এর কমেও পোল্যান্ড ভ্রমণ করতে যেতে পারবেন।

বছরে ২০টি দেশ ভ্রমণ! খরচ মাত্র ২০ হাজার টাকা!শুরুটা জানুয়ারিতে পর্তুগাল-স্পেন-ফ্রান্স দিয়ে। বিশ্বাস করুন, এত সস্তায় বিশ্...
20/01/2025

বছরে ২০টি দেশ ভ্রমণ!
খরচ মাত্র ২০ হাজার টাকা!

শুরুটা জানুয়ারিতে পর্তুগাল-স্পেন-ফ্রান্স দিয়ে।
বিশ্বাস করুন, এত সস্তায় বিশ্বভ্রমণ সম্ভব!

সবসময়ের মতো প্রথমেই বলে রাখি, আমার সাথে বড় কোনো লাগেজ থাকে না। মাত্র ৬০ লিটারের একটি ব্যাগ নিয়ে আমি টই টই করে ঘুরে বেড়াই। আমি কোনো ট্যুরিস্ট নাহ, আমি একজন ট্রাভেলার।

ফ্লাইট ও ভিসা খরচ:
• বুদাপেস্ট → পর্তুগাল: ৩৬ ইউরো (৪৫০০ টাকা)
• ফ্লাইটের সময়: ৪ ঘণ্টা ১৫ মিনিট
• পর্তুগাল → স্পেন: ২১ ইউরো (২৬৫০ টাকা)
• স্পেন → ফ্রান্স: ২৫ ইউরো (৩১৭৫ টাকা)
• ফ্রান্স → বুদাপেস্ট: ২২ ইউরো (২৬০০ টাকা)
• ফ্লাইটের সময়: ২ ঘণ্টা ১০ মিনিট

মোট ফ্লাইট খরচ: ১০৪ ইউরো বা ১৩,২২০ টাকা।
ভিসার জন্য একদম শূন্য খরচ! কারণ আমি সেঞ্জেনভুক্ত দেশ হাঙ্গেরিতে থাকি আর সেঞ্জেন ভিসা মানেই ঘুরাঘুরির আলাদ্দিনের চেরাগ!

থাকা-খাওয়া:
এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে আমার খরচ ছিল অবিশ্বাস্যভাবে কম! একটু বুদ্ধি খাটালেই সেরা হোটেল আর খাবার নিয়ে বাজেটের মধ্যে থাকা সম্ভব।

বাস্তব উদাহরণ:
২০২৪ সালে আমি ১৬টি দেশ ঘুরেছি। আলহামদুলিল্লাহ।
এবছর, ২০২৫-এর লক্ষ্য— ২০টি দেশ! জানুয়ারিতে তিনটি (পর্তুগাল-স্পেন-ফ্রান্স) কভার হয়ে গেছে। বাকি আছে ১১ মাস। পারব না? ইনশাআল্লাহ হয়ে যাবে।

সবসময়ই বলি, ঘুরতে হলে ইচ্ছের পাশাপাশি একটু কিছু ট্রিপস এন্ড ট্রিকস কাজে লাগাইলে দেখবেন ঘুরাঘুরি খুব একটা বিলাসিতার নাহ, আপনার ইচ্ছেটাই আসল! শুরুটাতো করুন।
যাই হউক, আল্লাহ সবার মনের বাসনা পূরণ করুক।

ভিজিট ভিসায় আমেরিকা গিয়ে যেভাবে সেটেল হবেন !! অনেকেই আমাকে এই প্রশ্ন করেছেন কিভাবে ভিজিট ভিসায়  আমেরিকা গিয়ে সেটেল হ...
20/01/2025

ভিজিট ভিসায় আমেরিকা গিয়ে যেভাবে সেটেল হবেন !!
অনেকেই আমাকে এই প্রশ্ন করেছেন কিভাবে ভিজিট ভিসায় আমেরিকা গিয়ে সেটেল হওয়া যাবে ।

যেহেতু বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিসা হয় আমেরিকার ভিজিট ভিসা । আমেরিকা প্রতিবছর আমাদের দেশ থেকে কমপক্ষে ২০০০০ থেকে ৩৫ হাজার ভিজিট ভিসা দিয়ে থাকে।

এই মাল্টিপল ভিজিট ভিসা পাঁচ বছরের জন্য প্রদান করে, অর্থাৎ আপনি পাঁচ বছর আমেরিকাতে যাওয়া আসা করতে পারবেন, কিন্তু একটানা ছয় মাসের বেশি থাকতে পারবেন না।

কিন্তু বেশ কিছু উপায় আছে যেগুলো অবলম্বন করলে, পার্মানেন্টলি আমেরিকাতে থাকতে পারবেন এবং গ্রীন কার্ড পাবেন ।

বেশ কয়েকটি উপায়ে আমেরিকাতে গিয়ে সেটেল হওয়ার সুযোগ রয়েছে । আজকের এই পোস্টে বেশ কয়েকটি উপায় আলোচনা করব ।

১। আমেরিকাতে ভিজিট ভিসায় গিয়ে আপনি যদি একটি জব ম্যানেজ করতে পারেন তাহলে EB3 গ্রীন কার্ড ক্যাটাগরিতে আপনার স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন । অনেক এজেন্সি আছে যারা জব ম্যানেজ করে দেয় ।

EB3 এর আনিস্কিলড ক্যাটাগরিতে যে কেউ আবেদন করতে পারে উদাহরণস্বরূপ ওয়েটার, ফ্রুটপিকার, ডেলিভারি ম্যান, সেলসম্যান, রেস্টুরেন্টের কিচেন সহকারি, কেয়ার গিভার, বাগানের মালি এক কথায় যেকোনো আন স্কিল জব ।

তবে, আপনি যেহেতু টানা ছয় মাসে বেশি থাকতে পারবেন না, সুতরাং ছয় মাসের মধ্যে আপনি একটা জব ম্যানেজ করে আপনার লয়ারের সাথে কথাবার্তা বলে বাংলাদেশে চলে আসবেন ।

আপনার lawyer আপনার জন্য Perm lebour certificate, I - 140 অ্যাপ্রুভ করে রাখবে এবং আপনার স্ট্যাটাস চেঞ্জ করবে । যাইহোক, পরবর্তী পদক্ষেপ বাংলাদেশ থেকে নিতে পারবেন এবং EB3 হয়ে গেলে পরিবারসহ গ্রীন কার্ড নিয়ে চলে যেতে পারবেন । ( EB3 নিয়ে বিস্তারিত ভিডিও আকারে আসবে )

২। ভিজিট ভিসায় গিয়ে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স এ অথবা অন্য যেকোনো বিষয়ে আপনার যোগ্যতা অনুযায়ী ভর্তি হতে পারেন এতে করে আপনি ভিজিট ভিসার ক্যাটাগরি F1 ক্যাটাগরিতে পরিবর্তিত হবে এবং আপনি আমেরিকাতে থাকতে পারবেন ।
৩। আপনার যদি বাংলাদেশে থাকা নিরাপত্তা জনিত কারণে কঠিন হয় তাহলে, আমেরিকাতে ভিজিট ভিসায় গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে পারেন, আপনি রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করলেই বৈধভাবে আমেরিকাতে থাকতে পারবেন এবং কাজ করতে পারবেন ।
যে কেউ এই আবেদন করতে পারে এবং সহজ প্রসেস ।

আপনার পিটিশন সঠিক কিনা সেটা রায় আসতে ৭ থেকে ১০ বছর সময় লাগবে । ১০ বছর পরে আপনি যদি প্রমাণ করতে পারেন আপনি সঠিক ছিলেন তখন আপনাকে তারা পার্মানেন্টলি থাকার পারমিশন দেবে , আপনার পিটিশন ক্যানসেল হলে বাংলাদেশে ব্যাক করতে হবে ।

৪। আমেরিকার নাগরিক এমন করো নারী / পুরুষকে বিয়ে করতে পারেন । 😊😚

আরো অসংখ্য উপায় রয়েছে যেখানে বৈধভাবে থাকা যাবে, আমেরিকাতে গিয়ে নরমালি কেউ ফেরত আসে না ।

মাত্র ১৮৫ ডলার/ ২২ হাজার টাকা এম্বাসি ফি দিয়ে কিভাবে আমেরিকার ভিজিট ভিসা করবেন এই বিষয়ে ষ্টেপ বাই স্টেপ বিস্তারিত ভিডিও কোর্স তৈরি করা হচ্ছে । যেখানে আমি সরাসরি কয়েকটি অ্যাপ্লিকেশন করে দেখাবো ।

যারা এই পোস্ট সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবে, তাদের মধ্য থেকে কয়েকজনকে নিজ দায়িত্বে সম্পূর্ণ ফ্রিতে ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন করে দেওয়া হবে ইনশাল্লাহ।
কমেন্টে দেওয়া ফেইসবুক এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবেন

তাহলে পরবর্তী ভিডিও কোর্স রেডি হওয়ার সাথে সাথেই পেয়ে যাবেন ।

আমেরিকার সবচেয়ে সহজ ভিসা হলো ভিজিট ভিসা !! এই ভিসা করতে জনপ্রতি খরচ হয় মাত্র ১৮৫ ডলার  যা বাংলা টাকায় 22-23 হাজার টাক...
20/01/2025

আমেরিকার সবচেয়ে সহজ ভিসা হলো ভিজিট ভিসা !!
এই ভিসা করতে জনপ্রতি খরচ হয় মাত্র ১৮৫ ডলার যা বাংলা টাকায় 22-23 হাজার টাকার মত ।

প্রতিবছর আমাদের দেশ থেকে আমেরিকার এই ক্যাটাগরির ভিসা হয় প্রায় 20000 থেকে 35 হাজার জনের । প্রতি দিন গড়ে 100 জনের বেশি মানুষ ভিসা পায় । কমেন্টে লিঙ্ক দিচ্ছি দেখে নিতে পারেন ।

পাঁচ বছরের মাল্টিপল এই ক্যাটাগরিতে আবেদের জন্য কোন অ্যাকাডেমির যোগ্যতা লাগেনা, কোন IELTS এর প্রয়োজন নেই । পুরো পরিবারসহ আবেদন করা যায় ‌।

সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি বাংলায় ইন্টারভিউ দিতে পারবেন ।

আপনি যে পেশায় থাকেন না কেন সাথে আবেদন করতে কোন বাধা নেই । প্রচুর মানুষ এই ক্যাটাগরিতে প্রতিনিয়ত ভিসা পাচ্ছে ।

অবৈধভাবে আমেরিকা যাওয়ার কোন প্রয়োজন নেই, মাত্র ২২ থেকে ২৩ হাজার টাকা খরচ করে ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন ।

বর্তমানে বাংলাদেশ থেকে ভিসা রেশিও অনেক বেশি । সঠিকভাবে আবেদন করলে এবং ভালোভাবে ইন্টারভিউ দিলে অন্যান্য ক্যাটাগরির চেয়ে ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি ।

আমি আপনাদের জন্য একটি কোর্স রেডি করছি, সেখানে ভিজিট ভিসা, EB3 ভিসা, F1, E2 সহ আমেরিকার অন্যান্য ক্যাটাগরি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ।

আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ কিভাবে আবেদন করবেন ।

আশা করছি আমার এই কোর্সটি করলে আপনারা একা একা আবেদন করতে পারবেন ।

যারা আগ্রহী তারা এই পোস্টটি অবশ্যই শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ারকারীদের আমার টিম B1/B2 ক্যাটাগরিতে সম্পূর্ণ ফ্রিতে আবেদন করে দেবে ইনশাল্লাহ ।

আপনি যদি আমার কোর্স টি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।

পোস্টটি আপনার ফেসবুকে শেয়ার করে,

যারা আমেরিকাতে যেতে চাচ্ছেন, কিন্তু প্রোফাইল একবারে লো, তাদের ১ বছরের একটা প্ল্যান থাকা উচিত ।ধরুন আপনি নতুন পাসপোর্ট কর...
20/01/2025

যারা আমেরিকাতে যেতে চাচ্ছেন, কিন্তু প্রোফাইল একবারে লো, তাদের ১ বছরের একটা প্ল্যান থাকা উচিত ।

ধরুন আপনি নতুন পাসপোর্ট করলেন, একটা ব্যবসা করেন, অথবা একটা চাকুরী করেন । আপনার Bank Statement এ অনেক Transection করে Bank Statement ভারী করে তার পরে আবেদন করবেন।

আপনার উচিত B1/ B2 ( ভিজিট) ক্যাটাগরিতে আবেদন করা/ অন্তত এম্বাসীর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়া । ( মাস্টার ক্লাসে সবাইকে আমি আমি রুটিন প্লান দিয়ে দেবো )

আপনি হয়তো ছয় মাস পর এপয়েন্টমেন্ট পাবেন । এই ৬ মাসে আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো রেডি করে ফেলুন । ( কোথায় কি করতে হবে বিস্তারিত মাস্টার ক্লাসে জানিয়ে দেবো )

যেমন, আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট ( ব্যাংক স্টেটমেন্ট না থাকলেও চলবে, অনেক ব্যাংক লোন দেয় ) ইত্যাদি।

আপনি যদি চাকরিজীবী হন তাহলে, যেখানে চাকরি করেন সেখান থেকে No objection certificate নিয়ে নিবেন ।

এছাড়া আপনার, আপনার পরিবারের, সকল তথ্যগুলো ম্যানেজ করবেন । কারণ আবেদন করার সময় প্রত্যেকটা তথ্য সঠিকভাবে পূরণ করতে হয় ।
কি কি তথ্য লাগবে তা আমি মাস্টার ক্লাসে দিয়ে দিব আপনাদের । সেটা দেখে সকল তথ্যগুলো রেডি রাখবেন ।

আপনি অন্তত ১ /২ টি দেশ ভিজিট করতে পারেন । ( যদিও এটা বাধ্যতামূলক না ) হতে পারে মালয়েশিয়া, থাইল্যান্ড কিংবা ভিয়েতনাম ।
হয়তো আপনার ৭০ হাজার টাকার মতো খরচ হবে ।

এতে করে আপনার প্রোফাইলটা সুন্দর হবে, ভিসা পাওয়ার হার অনেক বেড়ে যাবে ।

বর্তমানে বাংলাদেশ থেকে প্রতিমাসে গড়ে ২৫০০ থেকে ৪০০০ আমেরিকার ভিসা হচ্ছে । অর্থাৎ প্রতিদিন ১০০ জনের বেশি ভিসা পাচ্ছে ।

ভিজিট ভিসা আবেদন করতে শুধুমাত্র ১৮৫ ডলার খরচ হয় । বাংলা টাকায় ২২-২৫,০০০ টাকা । এছাড়া আপনি যদি কোন এক্সপার্ট এর দ্বারা ফাইল প্রসেস করেন তার কনসালটেন্সি চার্জ ।
এর বাইরে আর কোন খরচ নেই ।

একবার আমেরিকার ভিসা পেয়ে গেলে পৃথিবীর অন্য যেকোনো দেশের ভিসা পাওয়া একেবারেই সহজ হয়ে যাবে ।
ভিজিট ভিসা নিয়ে আমেরিকাতে EB3 সহ পরিবারসহ অন্যান্য ক্যাটাগরিতে সহজে আবেদন করতে পারবেন এবং পার্মানেন্ট হওয়ার অনেক উপায় রয়েছে ।

আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলেন, আসলে আমি একটু সময় নিচ্ছি । আপনাদের জন্য মাস্টার ক্লাসের প্রস্তুতি নিচ্ছি । এই মাস্টার ক্লাস যারা করবেন, আমি সবাইকে ছয় মাসের একটা প্ল্যান দিয়ে দেব। আপনারা বিনা পয়সায় নিখুঁতভাবে আবেদন করতে পারবেন ।

আমি মাস্টার প্লাস শেষে, আপনাদের কয়েকটা ব্যাচে ভাগ করব, প্রত্যেকটা ব্যাচে একজন করে এক্সপার্ট রাখবো ।

আবেদন করতে গিয়ে যদি কোন সমস্যায় পড়েন, আমাদের সাপোর্ট টিম আপনাদের সাহায্য করবে । এছাড়াও সরাসরি আমাদের সাপোর্ট নেওয়ার ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ । ( খুব সীমিত পরিসরে) ।

শুধুমাত্র ১৮৫ ডলার এম্বাসি ফি দিয়ে ঘরে বসে আপনি আপনার অ্যাপ্লিকেশন নিজেই করতে পারবেন । আমার কথামতো যদি পাঁচ / ছয় মাস সময় নিয়ে নিজের প্রোফাইলটা গুছিয়ে নেন আপনার ভিসা অবশ্যই হবে ইনশাল্লাহ । ( অবশ্যই মাস্টার ক্লাস করলে আপনার সবকিছু সম্পর্কে ধারণা হয়ে যাবে ইনশাল্লাহ)

আমার দেখা মতে, অনেক লো প্রোফাইল এর মানুষ এই মুহূর্তে ভিসা পাচ্ছে । কেউ যদি নিজেকে একটু গুছিয়ে আবেদন করে তাহলে তার ভিসা পাওয়ার চান্স অনেক বেশি ।

আমি মাস্টার ক্লাসে EB3/ B1/B2/F1 সবকিছু দেখিয়ে দেবো ইনশাল্লাহ ।

আপনারা জানেন আমি কিছু মানুষকে একদম ফ্রিতে এ টু জেড আবেদন করে দেব । তাদের জন্য একটা লটারি ব্যবস্থা করব । আপনারা আপনার বন্ধুদের এই পেজে ইনভাইট করবেন ।

আপনারা এই পোস্টে অবশ্যই শেয়ার করবেন । এবং কমেন্টে দেওয়া ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন ।
Follow : Road To USA

Address

Wari

Telephone

+8801921954049

Website

Alerts

Be the first to know and let us send you an email when GoFly Travel International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GoFly Travel International:

Shortcuts

Share

Category