04/08/2026
মালয়েশিয়ান প্রতিনিধি দলকে বাংলাদেশে উষ্ণ অভ্যর্থনা! 🇧🇩🤝🇲🇾
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং জনশক্তি খাতকে আরও সুদৃঢ় করতে মালয়েশিয়ান প্রতিনিধি দলের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গতরাত ২:০০ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানায় বোয়েসেল (BOESL)।
বোয়েসেল-এর মান্যবর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রাশেদুল হক নিজে উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে প্রতিনিধি দলকে বরণ করে নেন। ব্লুওয়েভ ইন্টারন্যাশনাল (Bluewave International) বোয়েসেল-এর এই যুগান্তকারী পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সফরের মাধ্যমে বাংলাদেশের দক্ষ জনশক্তির জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হবে। বোয়েসেল-এর এই চমৎকার উদ্যোগের সাথে যুক্ত সকল কর্মকর্তাকে আমাদের আন্তরিক অভিনন্দন। মালয়েশিয়ান প্রতিনিধি দলের এই সফর সফল ও ফলপ্রসূ হোক!