12/08/2026
ট্রেনে পাথর নি/ক্ষেপের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সুরুজ মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রে/ফতার করেছে টঙ্গী রেলওয়ে পুলিশ।
বুধবার (১২ আগস্ট ২০২৬) আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে ট্রেনে পাথর নি/ক্ষেপের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রে/ফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রে/ফতারকৃত সুরুজ মিয়া কিছুদিন আগে উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নি/ক্ষেপের ঘটনায় জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন। পরবর্তীতে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় তাকে গ্রে/ফতার করা হয়।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, চলন্ত ট্রেনে পাথর নি/ক্ষেপ কোনো দুষ্টুমি নয়। এর ফলে ট্রেনের জানালা ভেঙে যাত্রী গুরুতর আ/হত হওয়া, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। মজা, কৌতূহল কিংবা ভিডিও করার উদ্দেশ্যেও এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রেলওয়ে পুলিশ যাত্রীদের নিরাপদ রেলযাত্রা নিশ্চিত করতে ট্রেনে পাথর নিক্ষেপসহ এ ধরনের অপরাধের বিরুদ্ধে নজরদারি ও আইনগত ব্যবস্থা অব্যাহত রাখার কথা জানিয়েছে।