18/06/2024
" সাফল্যের দিক থেকে আমরা তেমন বড় কোনো ফুটবলীয় জাতি না হলেও, ভালোবাসার দিক থেকে আমরা সেরা ফুটবলীয় জাতির একটি "
আশা করি সবাই দীর্ঘ একটা বছর অপেক্ষার পর বরাবরের মতো সুষ্ঠ ও সুন্দরভাবে ঈদ পালন করেছেন৷ তবে টাঙ্গাইলবাসীর কাছে এই অপেক্ষাটা কয়েকগুণ বেশি থাকে প্রতিবছরই।
কুরবানী ঈদের পর থেকেই টাঙ্গাইল জেলার বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের মধ্যকার প্রীতি ফুটবল টুর্নামেন্টকে নিয়ে গেছে এক অন্য উচ্চতায়। আর এর শুরুটা বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের " Bindubashini Football Championship (BBFC) " এর হাত ধরেই যাদের বর্তমান ক্রেজ, প্রফেশনালিজম এবং একটি স্কুল টূর্নামেন্টকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া আপনাকে মুগ্ধ করতে বাধ্য।
২০১৬ সালে শুরু হওয়া এই টূর্নামেন্টের মূল পরিচালক হিসেবে ছিলেন "৮ ডিগ্রি ( এসএসসি ব্যাচ ২০০৮) " এবং এরই ধারাবাহিকতায় এবারের পরিচালক "নবারুণ ১৫ ( এসএসসি ব্যাচ ২০১৫)"
বিবিএফসি ২৪ এর আকর্ষণীয় দিকগুলো :-
★ প্রতিটি ব্যাচের নিজস্ব নাম ( যদিও এটা শুরু থেকেই চলে আসছে)
★ সবচেয়ে সিনিয়র ব্যাচ হিসেবে এবার অংশগ্রহণ করবে " আলোকিত ৭৬ ( এসএসসি ব্যাচ ১৯৭৬) " এবং সবচেয়ে জুনিয়র ব্যাচ " প্রজন্ম ২৫ (এসএসসি ব্যাচ ২০২৫) "
★ প্রতিবারের মতো ইউনিক লোগো ( এবার পুরো টাঙ্গাইলের ঐতিহ্য তুলে ধরা হয়েছে লোগোতে)
★ টুর্নামেন্ট মাস্কাট " আয়াদ " ( যমুনা নদীর বিলুপ্ত প্রায় শুশুক বা মিঠা পানির ডলফিন এবং ফিলিস্তিন শিশুদের রিপ্রেজেন্ট করে)
★ অফিসিয়াল থিম সং " Football Mina Vida " ( দায়িত্বে ইউরো ১২ এর থিম সং এর শ্যাগী এবং লিও)
★ জার্সি লঞ্চিং অনুষ্ঠান
★ অফিশিয়াল প্রোমো ভিডিও ( এছাড়া প্রতি ব্যাচেরও নিজস্ব প্রোমো ভিডিও আছে)
★ চারদিনে ব্যাপি এই টূর্নামেন্ট অনুষ্ঠিত হবে প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত টাঙ্গাইল স্টেডিয়ামে
এছাড়া প্রতিটি ব্যাচের আলাদা আলাদা উইনিক সব কার্যক্রম, দেশের বাইরে থাকা প্রায় সবারই এই টুর্নামেন্ট-কে কেন্দ্র করেই দেশে ফিরে আসা, ছোট বড় সকলের মাঝে আলাদা এক ভ্রাতৃত্ব এই লোকাল টুর্নামেন্টকে অসাধারণ এক জায়গায় পৌঁছে দিয়েছে।
এতকিছু বলার সবচেয়ে বড় কারণ হচ্ছে এদেশে চাইলেও সুন্দর একটি পরিকল্পনার মধ্যমে ফুটবলকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব। একটি লোকাল স্কুল টুর্নামেন্ট যদি এত অল্প ফান্ডিং এই এতকিছু করতে পারে তাহলে আমাদের বোর্ড চাইলে কতটাই না উন্নতি করতে পারতো কিন্তু... এই " কিন্তু " টাই এখন সবচেয়ে বড় আফসোস..
ধন্যবাদ এইসব লোকাল টুর্নামেন্টগুলোকে যারা বার বার আমাদের ফুটবল ক্রেজিনেসকে জীবিত করে তুলে ❤️