UFUQ - উফুক

UFUQ - উফুক "Your Trusted Companion To The House of Allah." "আল্লাহর ঘরের পথে, আপনার বিশ্বস্ত সঙ্গী"

10/02/2026

পাহাড় সম্পর্কে তারা আপনাকে প্রশ্ন করে।
বলুন, আমার রব সেগুলো সম্পূর্ণভাবে চূর্ণ করে উড়িয়ে দেবেন।
অতঃপর পৃথিবীকে তিনি করে দেবেন সমতল ময়দান।
যেখানে থাকবে না কোনো বক্রতা, থাকবে না কোনো উঁচু-নিচু।
সেদিন মানুষ আহবানকারীর অনুসরণ করবে, যার ডাকে কোনো বিচ্যুতি থাকবে না।
দয়াময়ের সামনে সব আওয়াজ স্তব্ধ হয়ে যাবে—
তুমি শুনবে না কিছুই, শুধু মৃদু ফিসফিসানি ছাড়া।
সেদিন কোনো সুপারিশ কাজে আসবে না,
শুধু তারই, যাকে দয়াময় অনুমতি দেবেন
এবং যার কথায় তিনি সন্তুষ্ট হবেন।
তিনি জানেন মানুষের সামনে ও পেছনে যা কিছু আছে।
আর মানুষ জ্ঞান দিয়ে তাঁকে পরিবেষ্টন করতে পারে না।
সকল মুখমণ্ডল নত হয়ে যাবে
চিরঞ্জীব, চিরস্থায়ী আল্লাহর সামনে।
আর সেই ব্যক্তি ব্যর্থ হবে
যে যুলমের ভার বহন করে এসেছে।
— আল কুরআন (সূরা ত্বা-হা)
🤍
এই দিন আসবেই।
প্রশ্ন হলো, আমরা কোন অবস্থায় দাঁড়াবো?

06/02/2026

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“জুম্মার দিনে তোমরা আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো।”
(আবু দাউদ)
এই পবিত্র দিনে আল্লাহ আমাদের দরুদ, দোয়া ও আমল কবুল করুন।
সকল মুসলিম ভাইদের জুম্মা মুবারক। 🤲

Give your child a strong foundation in Qur’an learning.Our specially designed Qaida helps children learn step by stepin ...
11/01/2026

Give your child a strong foundation in Qur’an learning.
Our specially designed Qaida helps children learn step by step
in a simple, child-friendly way under experienced guidance.
📘 Easy Qaida
🕌 Proper Qur’an learning
👨‍🏫 Experienced teachers
💻 Online classes from home

👉 Text or call us to know more
📞 WhatsApp 01836-555947

“বিজয় মানে জুলুমের অবসান, ন্যায়ের প্রতিষ্ঠা ও মানুষের প্রতি দায়িত্বশীল হওয়া।১৬ ডিসেম্বর — বিজয় দিবস 🇧🇩”
16/12/2025

“বিজয় মানে জুলুমের অবসান, ন্যায়ের প্রতিষ্ঠা ও মানুষের প্রতি দায়িত্বশীল হওয়া।
১৬ ডিসেম্বর — বিজয় দিবস 🇧🇩”

অনেকেই জানতে চান—একটি পূর্ণাঙ্গ উমরাহ প্যাকেজে আসলে কোন কোন সার্ভিস থাকা জরুরি?মূলত একটি স্ট্যান্ডার্ড উমরাহ প্যাকেজ ৬টি...
14/12/2025

অনেকেই জানতে চান—একটি পূর্ণাঙ্গ উমরাহ প্যাকেজে আসলে কোন কোন সার্ভিস থাকা জরুরি?

মূলত একটি স্ট্যান্ডার্ড উমরাহ প্যাকেজ ৬টি গুরুত্বপূর্ণ সার্ভিসের সমন্বয়ে তৈরি হয়। এর মধ্যে কিছু সার্ভিস আপনি চাইলে নিজে ম্যানেজ করতে পারেন, আবার কিছু ক্ষেত্রে অভিজ্ঞ ও বিশ্বস্ত এজেন্সির সহায়তা নেওয়াই সবচেয়ে নিরাপদ ও সুবিধাজনক।

১) এয়ার টিকিট

আপনি চাইলে নিজে এয়ার টিকিট কাটতে পারেন অথবা কোনো বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির মাধ্যমে নিতে পারেন।
নিজে টিকিট কাটলে কখনো কখনো বিভিন্ন অফার ও প্রমোশনের কারণে তুলনামূলক কম দামে টিকিট পাওয়া সম্ভব।

তবে এজেন্সির মাধ্যমে টিকিট নেওয়ার বড় সুবিধা হলো টিকিট সিকিউরিটি ও সাপোর্ট। কোনো কারণে মাদার এজেন্সি বা সিস্টেমে সমস্যা হলে, যেই এজেন্সি থেকে টিকিট ইস্যু করা হয়েছে তারা টিকিট রি-ইস্যু বা প্রয়োজনীয় সাপোর্ট দিতে বাধ্য।
উমরাহ টিকিটে PNR–সংক্রান্ত কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, যা সঠিকভাবে ফলো না করলে ইমিগ্রেশনে জটিলতার সৃষ্টি হতে পারে। এছাড়া ডেট চেঞ্জ, রিফান্ড বা রি-ইস্যুর ক্ষেত্রেও এজেন্সির মাধ্যমে নিলে আপনি বাড়তি সুবিধা ও নিশ্চয়তা পাবেন।

২) উমরাহ ভিসা

উমরাহ ভিসা অবশ্যই অনুমোদিত এজেন্সির মাধ্যমেই করতে হয়।
এই ভিসায় সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সৌদি আরবে অবস্থান করার সুযোগ থাকে।

৩) হোটেল বুকিং

উমরাহ ভিসার জন্য হোটেল বুকিং ইনফরমেশন সাবমিট করা বাধ্যতামূলক।
তাই যেই এজেন্সির মাধ্যমে ভিসা করা হয়, তাদের মাধ্যমেই হোটেল বুকিং করাটা সবচেয়ে নিরাপদ।

তবে চাইলে Booking.com, Agoda কিংবা অন্যান্য অনলাইন পোর্টাল থেকেও হোটেল বুকিং করা যায়। সে ক্ষেত্রে পেইড বুকিং কনফার্মেশন ভিসা এজেন্সিকে জমা দিতে হয় এবং অনেক সময় ভিসা ফি কিছুটা বেশি হতে পারে।

৪) ট্রান্সপোর্ট

লোকাল ট্রান্সপোর্ট চাইলে নিজেও ম্যানেজ করা সম্ভব।
তবে বর্তমানে সৌদি এয়ারপোর্টগুলোতে—বিশেষ করে জেদ্দা এয়ারপোর্টে—আগে থেকে ট্রান্সপোর্ট বুক না থাকলে বিভিন্ন ধরনের হয়রানির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে।

আপনি যদি প্রথমবার উমরাহ করেন বা পরিবারের সাথে ভ্রমণ করেন, তাহলে ভিসা এজেন্সির মাধ্যমে আগেই রিজার্ভ ট্রান্সপোর্ট নেওয়াই সবচেয়ে নিরাপদ।
এছাড়া বাংলাদেশ থেকেই বুলেট ট্রেনের টিকিট কেটে রাখা যায়। এয়ারপোর্ট থেকে মক্কা বা মদিনায় ট্রেনে ভ্রমণের সময় টিকিট সাথে থাকলে সাধারণত কোনো সমস্যা হয় না—ইন শা আল্লাহ।

৫) খাবার ব্যবস্থা

মক্কা ও মদিনায় প্রচুর বাংলাদেশি ও উপমহাদেশীয় খাবারের দোকান রয়েছে।
বিশেষ করে মক্কার ইব্রাহিম খলিল রোড, হিজরা/মুনশিয়া রোড ও সফওয়া টাওয়ার এলাকায় সহজেই বাঙালি খাবার পাওয়া যায়।

এছাড়া চাইলে মক্কা ও মদিনার বিভিন্ন ক্যাটারিং সার্ভিসের মাধ্যমে তুলনামূলক কম খরচে খাবার অর্ডার করা যায়, যা সরাসরি আপনার হোটেলে পৌঁছে দেওয়া হয়।

৬) সাইট সিয়িং / যিয়ারাহ

মক্কা ও মদিনার সিটি ট্যুর এবং শহরের বাইরের ঐতিহাসিক ও ধর্মীয় স্থানগুলো (যিয়ারাহ) ভ্রমণের জন্য বাংলাদেশ থেকেই এজেন্সির মাধ্যমে গাড়ি বুক করা যায়।
চাইলে সৌদি আরবে পৌঁছেও গাড়ি ভাড়া করা সম্ভব, তবে ভাষাগত সীমাবদ্ধতা ও অভিজ্ঞতার অভাবে অনেক সময় বিভ্রান্তি বা প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি থাকে।
তাই অভিজ্ঞ কেউ সাথে না থাকলে, আগে থেকেই এজেন্সির মাধ্যমে যিয়ারাহ সার্ভিস বুক করাটাই সবচেয়ে নিরাপদ।

---

সংক্ষেপে বলতে গেলে—এই ৬টি সার্ভিস মিলিয়েই একটি পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য উমরাহ প্যাকেজ তৈরি হয়।

Ufuq Travel Agency–তে ইন শা আল্লাহ আপনি এই ছয়টি সার্ভিসই একসাথে পাবেন।
আমরা প্রতিদিন আমাদের সম্মানিত ক্লায়েন্টদের প্রয়োজন ও বাজেট অনুযায়ী সম্পূর্ণ কাস্টমাইজড উমরাহ প্যাকেজ প্রস্তুত করে থাকি—যাতে আপনার ইবাদত ও সফর হয় নিশ্চিন্ত, নিরাপদ ও শান্তিময়।

Address

Bolla Road Moheshpur Elenga Kalihati
Tangail

Telephone

+8801836555947

Website

Alerts

Be the first to know and let us send you an email when UFUQ - উফুক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share