Bosonto Bilas

Bosonto Bilas Videos of food processing and travelling vlog

বড় মেয়ের নাম  মারিয়াম ছোট মেয়ের নাম মেহেরা তারপর আর একটা মেয়ে হলে নাম কি রাখবো ♥️মুমু ♥️মম♥️মিমি♥️মেমিভিশন কনফিউজিং। ধ...
07/10/2025

বড় মেয়ের নাম মারিয়াম
ছোট মেয়ের নাম মেহেরা
তারপর আর একটা মেয়ে হলে নাম কি রাখবো
♥️মুমু
♥️মম
♥️মিমি
♥️মেমি
ভিশন কনফিউজিং।

ধ্যাত আর মেয়ের দরকার নাই।
আল্লাহ এই দুইজনকে মানুষ করার তৌফিক দান করুক আমিন।

গ্রন্থবিদ্যা আর পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। আবারো প্রমাণ পেলাম। কিছু মানুষকে টাকা ধার দিয়েছিলাম, এইতো কা...
25/09/2025

গ্রন্থবিদ্যা আর পরহস্তে ধন
নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।
আবারো প্রমাণ পেলাম।
কিছু মানুষকে টাকা ধার দিয়েছিলাম, এইতো কালকে সকালে দিব, কালকে বিকালে দিব এই কথা বলে নিয়ে গেল।
but তারা went তো went এমনভাবে went আর didnot come.
এখন আমি তাদের পিছনে run করি আরকি।
কালকে ৬০ টাকা রিক্সা ভাড়া দিয়ে একটা শপে গেলাম। ২০ টাকার জন্য প্রয়োজনীয় একটা জিনিস কিনতে পারলাম না।রেখে আসতে হলো।
এটা তো আমার লাগবেই। তারমানে এর পর আবার ৬০ টাকার রিক্সা ভাড়া দিয়ে তারপর আনতে হবে ।
যে বড়লোক্স আমি দশ টাকা বিশ টাকারে কিছু মনে করি না সময়ে বুঝিয়ে দেয় কার মুল্য কতটুকু।@ # ᩣシ ゚ #

I've just reached 100 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one...
10/09/2025

I've just reached 100 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

বুঝিনা আজকালকার পোলাপানরা এত ট্রেন্ডে গা ভাষায় কেন। যখন যা দেখবে তখন তাই করতে হবে। এটা কোন কথা।আমি ভাই এত ট্রেন্ডে গা ভ...
10/09/2025

বুঝিনা আজকালকার পোলাপানরা এত ট্রেন্ডে গা ভাষায় কেন। যখন যা দেখবে তখন তাই করতে হবে। এটা কোন কথা।

আমি ভাই এত ট্রেন্ডে গা ভাসাই না। স্রোতের বিপরীত থাকতেই আমার বেশি ভালো লাগে। ᩣシ ゚ #

28/08/2025
বান্ধবীরে ফোন দিলাম প্রতিদিন দুপুর বেলা কত আইটেমের ভর্তা খাই সেটা জানানোর জন্য।নতুন এলাকায় আসলাম কত ভর্তা খাওয়া শিখলাম...
26/08/2025

বান্ধবীরে ফোন দিলাম প্রতিদিন দুপুর বেলা কত আইটেমের ভর্তা খাই সেটা জানানোর জন্য।নতুন এলাকায় আসলাম কত ভর্তা খাওয়া শিখলাম ভাবলাম একটু জানাই।

আমি জানি এত সহজ এ যে ভর্তা খাওয়া যায় এটা বান্ধবী জানে না। আমরা জানি ভর্তা খাওয়া মানে পাটার বাটা ভর্তা।

কিন্তু টাঙ্গাইলে এসে দেখলাম বেশির ভাগ ভর্তা ই তারা হাতে ডলে খায়।

🍅🧅কুমড়া শাকের ভর্তা, লাউ শাকের ভর্তা, সিমের ভর্তা, বেগুন ভর্তা, ধনিয়া পাতা ধাপের ভর্তা, টমেটো ভর্তা, মিষ্টি আলু পাতার ভর্তা আরও বিভিন্ন উদ্ভট সবজির ভর্তা তাড়া করে খায়।
এ ভর্তাগুলির প্রসেসিং হয় একটু ভিন্ন রকমের। যেহেতু তারা বসা ভাত খায় তাই ভাত নামানোর ১৫ মিনিট আগে ভাতের উপরে বসিয়ে দেয় । এগুলো ভাপে সেদ্ধ হয়।

যেহেতু এগুলো পানি ছাড়া ভেপে সেদ্ধ হয় তাই এগুলোর টেস্ট ও একটু ভিন্নরকম এবং অনেক মজা হয়।

আমার শাশুড়িকে দেখতাম আলু বেগুন এগুলো গুনে দিত যেনো এগুলি তলে পড়ে হারিয়ে না যায়।
এক এক জেলার খাবার এর প্রসেসিং এক রকম । আমার সব জেলার টাই ভালো লাগে।
আমাদের কাছে ভর্তা মানে পাটায় বাটা এবং অনেক ঝামেলার একটা জিনিস। কিন্তু টাঙ্গাইলের কাছে ভর্তা হলো একটা ফাঁকিবাজি খাবার।

ভাতের মধ্যে সিদ্ধ করো পেঁয়াজ মরিচ ডলে খেয়ে ফেলো।
এত সহজে এত পুষ্টিকর এবং মজাদার একটা খাবার হয় যেটা আমার মত ফাঁকিবাজ মানুষদের জন্য খুবই উপকারী।
😃কিন্তু শেষমেষ বান্ধবীকে ফোন দিলেও এই ভর্তার তথ্য আর তাকে জানানো হয়নি। ফোন দেয়ার পর থেকে তার মনের দুঃখ শুনতে শুনতে আমারও সময় শেষ, নেট ও বন্ধ হয়ে যায়। 🫣🫣🫣🫣

সমস্যা নাই আর একদিন এ ব্যাপারে বিস্তারিত কথা বলে নিব।

এই দিন তো দিন নয় আরো দিন আছে এই দিন তো নিয়ে যাবে সেই দিনেরও কাছে.......

24/08/2025

টাঙ্গাইল শিল্পকলা একাডেমি আয়োজিত বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান

10/08/2025

কণ্ঠশিল্পী রুনা লায়লার জীবনের একটা ঘটনা শুনেছিলাম, গানের শিল্পী এসে রুনা লায়লার বড় বোনকে গান শিখিয়ে যেত রুনা লায়লা পাশে বসে শুনে শুনে তার বড় বোনের চেয়ে আরো বড় সঙ্গীতশিল্পী হয়ে উঠেছিলো, সেরকম শিখাতে চাইলাম বড় ছেলেকে ছোটটা পাশ থেকে শুনে শুনে মাশাল্লাহ ভালোই পারে।আল্লাহুম্মা বারিক লাহু।

ছেলে মানুষের রুচির তারিফ না করে পারা যাচ্ছেনা। 🙋‍♂️তারা যখন বিয়ে করতে যায়  তখন উচ্চ বংশীয়, উচ্চ শিক্ষিত,  সুন্দরী, সম্প...
08/08/2025

ছেলে মানুষের রুচির তারিফ না করে পারা যাচ্ছেনা।
🙋‍♂️তারা যখন বিয়ে করতে যায় তখন উচ্চ বংশীয়, উচ্চ শিক্ষিত, সুন্দরী, সম্পদশালী, ভালো চরিত্রের মেয়ে খুজে খুজে বিয়ে করে।
🙆‍♂️আর যখন পরকীয়া করে তখন তাদের পছন্দের লিস্টে থাকে কাজের বুয়া, হসপিটালের আয়া দারোয়ান, বাজারের প্রস্টিটিউট, অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী, ইত্যাদি।
কিন্তু এই পরকীয়ার রক্ষীতাগুলোই এত বেশি প্রায়রিটি পায় যে ঘরের উচ্চশিক্ষিত এত ভালো বউ গুলো তাদের চোখে সবচাইতে খারাপ হয়ে যায়।
তারা ডানে যেতে বললে ডানে যায় বায়ে যেতে বললে বায়ে যায়।
same as hypnotize I don't know how can it possible.
ঘরের ওয়াইফ তো দূরের কথা সন্তান সন্তানাদি তাদের কাছে হয়ে যায় মুল্যহীন।অথচ এই দুশ্চরিত্র বাবাদের জন্য সন্তানরা কখনো মাথা উঁচু করে সমাজে দাঁড়াতে পারে না।তাদেত ভিতর থেকে আত্মবিশ্বাসটাই নষ্ট হয়ে যায়।
আর তাদের স্ত্রীরা প্রতিদিন মরে যায়। দুনিয়াতে থেকে দোযখ যন্ত্রণা ভোগ করে। ᩣシ ゚

বাহ বাহ কলকাতার মানুষের মনতো দেখি অনেক বড়।প্রাক্তনের সাথে নতুন করে জামাই প্রেম সংঘটিত করায় দেয়। ও সরি ফ্রেন্ডশিপ। বাংল...
05/08/2025

বাহ বাহ কলকাতার মানুষের মনতো দেখি অনেক বড়।প্রাক্তনের সাথে নতুন করে জামাই প্রেম সংঘটিত করায় দেয়। ও সরি ফ্রেন্ডশিপ। বাংলাদেশি জামাইদের মন এত ছোট কেন।জামাই মন বড় কর।
দেখিও তো শিখতে পারো। ᩣシ ゚

ইদানিং খুব ট্রেন্ডি  একটা ভিডিও দেখছি। হাজব্যান্ড বলে বাসায় এগুলো কি কাপড় চোপড় পড়ে থাকো একটু ভালো কাপড়চোপড় পড়ে থা...
02/08/2025

ইদানিং খুব ট্রেন্ডি একটা ভিডিও দেখছি। হাজব্যান্ড বলে বাসায় এগুলো কি কাপড় চোপড় পড়ে থাকো একটু ভালো কাপড়চোপড় পড়ে থাকতে পারো না।

আর ভিডিওতে শুরু হয়ে যায় জর্জেট শাড়ি, মেকআপ, সানগ্লাস,ভ্যানিটি ব্যাগ নিয়ে ঘরের কাজ করা শুরু করে।

এটা ফান ভিডিও জন্য ঠিক আছে। কিন্তু হাসবেন্ড রা কি আসলে ই তাই বলে। পরিপাটি হয়ে থাকা মানে কি জর্জেট শাড়ি পড়ে মেকাপ পরে সানগ্লাস পড়ে থাকা। তাছাড়া পরিপাটি হয়ে ফ্রেশ হয়ে হাজবেন্ডের সামনে থাকা যায় না।

কিছু কিছু মানুষ বলে বাসায় সবচেয়ে পুরাতন ড্রেস পরে থাকি তার কারণ হচ্ছে পুরান ড্রেসে অনেক আরাম লাগে। আসলেই কি ড্রেস পুরাতন হলে আরাম লাগে তাছাড়া আরাম দায়ক কাপড়-চোপড় হয় না।

আমার তো মনে হয় পুরান কাপড় চোপড় আরাম লাগে এটা হচ্ছে সবচাইতে লেম এক্সকিউজ। আসলে আমরা হাজবেন্ডের সামনে সুন্দর হয়ে পরিপাটি হয়ে থাকাটাকে প্রায়রিটি দেই না। আমাদের প্রায়রিটি থাকে বাইরে যাওয়ার সময় খুব সেজেগুজে সিমসাম হয়ে যেতে হবে।
একটু খেয়াল করে দেখবেন আপনি যখন বাইরে বাজার করতে যাবেন তখন চুল আচরে, ফ্রেশ হয়ে, ভালো ড্রেস পড়ে,তার পরে যাবেন।

🤔কেন ভাই, সেখানে আপনাকে দেখে ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সবজিওয়ালা। অথচ সেটাকে কত ইম্পরট্যান্ট দেই অথচ হাজবেন্ডের সামনে পরিপাটি হয়ে থাকাকে কত সিলি ভাবে দেখছি। অথচ মুসলমান মেয়েদের সাজসজ্জা হওয়া উচিত একমাত্র তার হাজবেন্ডের জন্য।
🎀পরিপাটি হয়ে থাকার জন্য অনেক দামি দামি ড্রেস বা অনেকগুলি ড্রেসের প্রয়োজন হয় না।হাসব্যান্ড সারা দিনে বাসায় থাকে না রাত্রে আসে সকালে চলে যায়। কারো কারো হয়তো দুপুরেও আসে। এই অল্প সময় একটু কম্ফোর্ট ড্রেস পড়ে নিজেকে ফ্রেশ রাখাটা খুব বেশি কঠিন কাজ বলে মনে হয় না।
একটু চিন্তা ভাবনায় থাকলেই হয়। এটা সোয়াব ও হয় হাসবেন্ডের মন ও ভালো থাকে। কারণ পুরুষ মানুষ বাহিরে যতক্ষণ থাকে ততক্ষণ পরিপাটি মহিলাদেরকেই দেখে আসে বাসায় এসে কাজের বুয়া স্টাইল দেখলে সব সময় ভালো না ও লাগতে পারে। তবে সব সময় থাকা বা বাচ্চার মায়েদের পরিপাটি হয়ে থাকাটা খুব ডিফিকাল্ট।তবে যার ইচ্ছা আছে তার বিশেষ কারণে অগোছালো থাকাটা তার হাসবেন্ড নিশ্চয়ই বুঝতে পারে।

তবে যদি তার মাইন্ড ই এমন হয় বাসায় থাকলেই অগোছালো হয়ে থাকতে হবে আর বাহিরে বের হইলেই সব সাজগোজ করে থাকতে হবে তাহলে সেটা দুঃখজনক।

পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।সঙ্গীর ফ্রেসনেস সবার ই কাম্য। ゚

Address

Kalibari
Tangail
1900

Telephone

+8801917335062

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bosonto Bilas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share