•∫• বানী চিরন্তনী •∫•

•∫• বানী চিরন্তনী •∫• ভিবিন্ন মনীষিদের বানী, কুরআন মাজীদের ?

এবার ব্যাতিক্রমি রুপে সাজলো সিলেটের চা শিল্প। বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের নারী দলের টি ২০ সিরিজের ট্রফি উন্মোচন হলো সিলে...
04/12/2024

এবার ব্যাতিক্রমি রুপে সাজলো সিলেটের চা শিল্প।

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের নারী দলের টি ২০ সিরিজের ট্রফি উন্মোচন হলো সিলেটের চা বাগানে!

চা বাগানের ঐতিহ্যের ছাপ রাখা ও ব্যতিক্রমী কিছু করার চেষ্টা করেছে বিসিবি মিডিয়া ডিপার্টমেন্ট!

আমাদের প্রিয় সিলেট নগরী





20/06/2024

সর্বনাশা পানি। যা সিলেটবাসীর কান্নার কারন।

20/06/2024
অতিরিক্ত জেদ ক্ষতিকর।
20/06/2024

অতিরিক্ত জেদ ক্ষতিকর।

-স্বামীর সঙ্গে ঝ"গ"ড়া করে বাপের বাড়িতে এসেছিস্বামীর সঙ্গে ঝ"গ"ড়া করে বাপের বাড়িতে এসে বলেছিলাম, "তোমার সংসার ক'র'বো না।"...
20/06/2024

-স্বামীর সঙ্গে ঝ"গ"ড়া করে বাপের বাড়িতে এসেছি

স্বামীর সঙ্গে ঝ"গ"ড়া করে বাপের বাড়িতে এসে বলেছিলাম, "তোমার সংসার ক'র'বো না।" স্বামী তখন নির্বাক হয়ে শুধু চেয়ে ছিল।

বাড়িতে পৌঁছাতেই ভাইয়া প্রশ্ন করল, "কী ব্যাপার আয়েশা, তুই হঠাৎ বাড়িতে?"

"কেন, আমি কি আসতে পারি না? নাকি আসা নিষেধ?"

"না, তা বলিনি। তুই তো সাধারণত আসার আগে জানিয়ে আসিস। আজ বলিসনি তাই জিজ্ঞেস করলাম।"

"ওহ, আচ্ছা, আমি একটু বিশ্রাম নিচ্ছি।"

ভাইয়া তখন বলল, "ঠিক আছে, তুই বিশ্রাম কর, আমি বাজার থেকে কিছু নিয়ে আসি।"

এমন মুহূর্তে ভাবি বলে উঠল, "বাহ, দরদ দেখি উতলে পড়ছে বোনের জন্য! আমার বাবা-মা এলে বাজারে যাওয়ার নাম গন্ধ থাকে না। আর বোন বাড়িতে আসতেই বাজারে চলে যাচ্ছে। বলছি, পকেটে টাকা আছে তো? নাকি বাচ্চার স্কুলের টাকা নিয়ে যাচ্ছ?"

ভাবির এমন কথায় ভাইয়া বলল, "আরে, এমন করে বলছ কেন বুঝলাম না।"

"তোমাকে বাজারে যেতে হবে না। বাসায় যা আছে আয়েশাও সেটাই খাবে। ওই টাকাটা নষ্ট করো না।"

ভাবির মুখে এসব কথা শুনে আমি কিছু বলব কি ভেবে পাচ্ছিলাম না। পৃথিবীতে এই ভাইটি ছাড়া আর কেউ নেই আমার। বাবা-মা অনেক আগেই মারা গেছেন।

"ভাইয়া, থাক, বাজারে যেও না। আমি থাকার জন্য আসিনি। এই দিকে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের দেখে যাই। এখন তো দেখা হলো, আমি চলে যাচ্ছি।"

"মানে এখনই যাবি?"

"হ্যাঁ ভাইয়া, এখনই যেতে হবে। আচ্ছা ভাবি, ভালো থাকবেন। সময় পেলে আমার বাড়িতে আসবেন ঘুরতে।"

"আচ্ছা।"

এরপর আর একটি কথাও না বলে সোজা স্বামীর বাড়িতে চলে এলাম। স্বামী আমাকে দেখে মিটমিট করে হাসছে।

"হাসার কিছু নেই। ভালোবাসি বলেই ফিরে এসেছি।"

"হ্যাঁ জানি, শোন, তুমি রান্না বসাও, আমি বাজার থেকে কেনাকাটা করে আসছি।"

আসলেই, বিয়ের পরে যদি সুখের কোনো স্থান থাকে, সেটা স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে একবার নিজের বাবার বাড়িতে যান, বাস্তবতা বুঝবেন। কে আপন আর কে পর, তা স্পষ্ট হয়ে যায়। ♥️

-সংগৃহীত।

"Father Of the Year" যার ছেলে ৩৮ লাখ টাকা দামের ৪টি গরু এবং ১২ লাখ টাকা দামের "সাদেক এ্যাগ্রো" র সেই ভাইরাল খাসি কোরবানি...
20/06/2024

"Father Of the Year"
যার ছেলে ৩৮ লাখ টাকা দামের ৪টি গরু এবং ১২ লাখ টাকা দামের "সাদেক এ্যাগ্রো" র সেই ভাইরাল খাসি কোরবানি দিয়েছেন।
ছেলের আবদার পূরণে সচেষ্ট একজন স্নেহশীল পিতা।
মূল বেতন: ৭৮০০০ টাকা হওয়া সত্ত্বেও কি প্রচন্ড কষ্ট করে সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন ছেলের হাতে শুধু একদিনের কোরবানির শখ পূরণের জন্য। 🤪
এদিকে ছেলের দেড় কোটি টাকা দামের ল্যান্ড ক্রুজার, ১ টি এলিয়েন, ১টি টয়োটার আরও দামী গাড়ি কিনে দিয়েছেন এই পরিশ্রমী বাবা!

রাসেল ভাইপারঃএই সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষাধর। কাউকে ছোবল দিলে এন্টি ভেনম দিলেও বাঁচার সম্ভাবনা ২০%.।।এন্টি ভেনম...
19/06/2024

রাসেল ভাইপারঃ
এই সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষাধর। কাউকে ছোবল দিলে এন্টি ভেনম দিলেও বাঁচার সম্ভাবনা ২০%.।।এন্টি ভেনম এটার টা নাই এ দেশে।
আর এই দেশের জলবায়ুতে প্রকিতৃতে এদের কোন অবদান নাই।
আরও ভয়ংকর ব্যাপার হল অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারও সামনে পড়লে ছোবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে।
অন্য সাপ ১ রকম বিষ ধারন করলেও,,রাসেল ভাইপারের বিষ একই সাথে ৫/৬ ধরনের হয়।
এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে
এরা সরাসরি বাচ্চা দেয়---৫০ থেকে ৮০ টি পর্যন্ত বাচ্চা দিতে পারে।
সম্প্রতি,, রাজশাহী,, নাটোর,, পাবনা,,মানিকগঞ্জ,,,মাওয়া,,,পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে।
তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের উদ্যোগ না নেয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

09/07/2017

যে কোনো পরিস্থিতিতে নিজের উপর বিশ্বাস রাখুন কারন, নিজের প্রতি বিশ্বাসই হলো সাফল্যের প্রথম গোপন রহস্য।

05/07/2017

অসৎ মানুষের সাথে বিরাট অট্টালিকায় থাকার চেয়ে সৎ মানুষের সাথে কুঁড়ে ঘরে থাকেন অনেক ভাল থাকবেন।

27/06/2017

"খারাপ ও মন্দ লোকের সাথে
যাদের উঠা- বসা, তারা কখনো
কল্যাণের মুখ দেখবে না।"
___হযরত আলী(রাঃ)

16/06/2017

"মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করো
না,
হয়তো তার মধ্যে এমন একটা গুন আছে,
যা হিরার চেয়েও দামী।"
-------হযরত আবূ বকর(রাঃ)

Address

Sylhet
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when •∫• বানী চিরন্তনী •∫• posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category