24/08/2024
সৌদি আরব সরকার লাইসেন্সবিহীন এজেন্টদের মাধ্যমে উমরাহ করতে যাওয়ার ব্যাপারে বিদেশী মুসলমানদের সতর্ক করেছে।
হজযাত্রীদের উদ্দেশে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় বলেছে, "লাইসেন্সপ্রাপ্ত কোম্পানিগুলোর সাথে লেনদেন আপনার অধিকারের নিশ্চয়তা দেয়"
মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে লগ ইন করতে এবং https://eservices.haj.gov.sa লিঙ্কের মাধ্যমে তাদের নিজ দেশে লাইসেন্সপ্রাপ্ত এজেন্টদের তালিকা চেক করার পরামর্শ দিয়েছে।
সৌদি আরব আশা করছে চলতি মৌসুমে বিদেশ থেকে প্রায় এক কোটি মুসলমান উমরাহ করবে।
নতুন ইসলামি হিজরি বছর শুরু হওয়ার সাথে সাথে দুই সপ্তাহ আগে উমরাহ শুরু হয়েছে।
সাম্প্রতিক মাসগুলিতে, সৌদি আরব বিদেশী মুসলমানদের উমরাহ করতে দেশে আসার জন্য অনেক সুবিধা উন্মোচন করেছে।
ব্যক্তিগত, ভিজিট এবং ট্যুরিস্ট ভিসার মতো বিভিন্ন ধরনের প্রবেশ ভিসাধারী মুসলমানগন, একটি ই-বুকিং করার পরে উমরাহ করতে এবং আল রাওদা আল শরিফা পরিদর্শনের অনুমতি দেওয়া হয়, যেখানে মদিনায় মসজিদে নববী এর পাশে, নবী মোহাম্মদ (সাঃ) এর রৌজা (সমাধি) অবস্থিত।
সৌদি কর্তৃপক্ষ উমরাহ ভিসা 30 দিন থেকে বাড়িয়ে 90 দিন করেছে এবং হাজ্বিগন স্থল, আকাশ এবং সমুদ্র- যেকোন পথে সৌদি আরব প্রবেশ করতে এবং যে কোনও বিমানবন্দর দিয়ে বের হওয়ার অনুমতি দিয়েছে।
এই মাসের শুরুর দিকে, সৌদি আরব তার ভিজিট ই-ভিসা সিস্টেমে আরও আটটি দেশ যুক্ত করার ঘোষণা দিয়েছে, তাদের নাগরিকদের উমরাহ এবং পর্যটনের জন্য তাদের দেশে আসার অনুমতি দিয়েছে, যে দেশের নাগরিকদের এই সিস্টেমে অ্যাক্সেস রয়েছে তাদের মোট সংখ্যা 57-এ উন্নীত করেছে।