13/06/2025
আইইএলটিএস ছাড়াই সম্পূর্ণ স্কলারশিপে বেলজিয়ামে উচ্চশিক্ষা গ্রহণ করতে জেনে নিন খুঁটিনাটি
বর্তমানে ইউরোপের উন্নত ও গ্রহণযোগ্য শিক্ষাগন্তব্য হিসেবে বেলজিয়াম বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। দৃঢ় সমাজব্যবস্থা, উন্নত অর্থনীতি ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাব্যবস্থার কারণে বেলজিয়াম এখন উচ্চশিক্ষার জন্য একটি চমৎকার বিকল্প।
অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় তুলনামূলক কম খরচে পড়াশোনার সুযোগ থাকার পাশাপাশি, বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কলারশিপ ও ফান্ডিং সুবিধা দিয়ে থাকে। অনেক ক্ষেত্রে IELTS ছাড়াই সম্পূর্ণ অর্থায়নে বেলজিয়ামে পড়াশোনার সুযোগ পাওয়া যায়। আজ আইইএলটিএস ছাড়াই বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য সেরা পাঁচ স্কলারশিপ সম্পর্কে জানব।
১. গভর্নমেন্ট অব বেলজিয়াম স্কলারশিপ :
বেলজিয়াম সরকার এক বছরের বিশেষ স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম বা চার থেকে ছয় মাসের উন্নত প্রশিক্ষণ কোর্সে বৃত্তি দেয়। উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য এআরইএস নামের এ বৃত্তিতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা আইইএলটিএস ছাড়াই আবেদন করতে পারেন। এ বৃত্তিতে বেলজিয়াম সরকার নির্ধারিত যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে অধ্যয়নের সুযোগ পেতে পারবেন যে কেউ।
আইইএলটিএস ছাড়া আবেদন করতে শিক্ষার্থীদের যেসব শর্ত পূরণ করতে হবে—
*পূর্ববর্তী শিক্ষা যে ইংরেজিতে ছিল, তার প্রমাণ হিসেবে আপনার পূর্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একটি ইংরেজি ভাষাদক্ষতার প্রশংসাপত্র, লেটারহেডযুক্ত কাগজে মুদ্রিত ও সঠিকভাবে স্ট্যাম্প করা একটি সরকারি প্রশংসাপত্র;
*বেলজিয়ামের কিছু বিশ্ববিদ্যালয় ইংরেজি ব্যবহারের ক্ষমতা বৃদ্ধি করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য একটি ক্র্যাশ প্রোগ্রাম অফার করে।
University of Dhaka Jahangirnagar University Rajshahi University Dhaka International University - DIU Shahjalal University of Science & Technology Jahangirnagar University United Chowdhury Families (UCF) University of Dhaka Helpline University Admission Test Helpline (2024-25)স্বপ্ন যখন পাবলিক বিশ্ববিদ্যালয় University Admission Preparation