14/01/2025
রাশিয়াতে কনস্ট্রাকশন কাজের জন্য *৫০ জন* কর্মী নিয়োগ দেয়া হবে। যাদের কনস্ট্রাকশন কাজের অভিজ্ঞতা আছে কিংবা যারা আগামী ৩ মাস কোন ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে কনস্ট্রাকশন কাজের অভিজ্ঞতা নেয়ার আগ্রহ আছে, অনুগ্রহ করে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন।
যারা রাশিয়াতে এসে কাজ না করে গেম দেয়ার প্ল্যান আছে, অনুগ্রহ করে আপনারা কল বা মেসেজ দিবেন না, যোগাযোগ করবেন না।
আপনারা এইখানেই থেমে যান, কষ্ট করে বাকি অংশ টুকু পড়ার প্রয়োজন নেই!
যারা মধ্যপ্রাচ্য কিংবা মালয়শিয়ায় যেতে চান, তারা রাশিয়ার সুযোগ টা বিবেচনা করতে পারেন। খরচ কম পড়বে, পাশাপাশি আপনারা বেতন অনেক অনেক বেশি পাবেন, সাথে সুযোগ - সুবিধা ও অনেক বেশি পাবেন। তাছাড়া, রাশিয়াতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ আছে, সিটিজেনশিপ / রাশিয়ান পাসপোর্ট পাওয়া যায়।
এই কোম্পানির কাজ হবে নিন্মোক্ত ৬ টি শহরে:
• Moscow
• Krasnodar
• Kaluga
• Voronezh
• Ryazan
• Kazan
**কাজে যোগদানের সময়:* এপ্রিল, ২০২৫।( আনুমানিক)
*আবেদনের শেষ সময়:* ১৫ জানুয়ারী
কোম্পানি বেসিক ইন্টারভিউ নিবে। যেমন - আপনার কনস্ট্রাকশন কাজের কোন অভিজ্ঞতা আছে কিনা, থাকলে কোন ক্যাটাগরিতে আছে, রাশিয়াতে এসে কনস্ট্রাকশন কাজ করার আগ্রহ আছে কিনা, ইত্যাদি। ইন্টারভিউ এর সময়, সাথে একজন বাঙালি থাকবেন, কাজেই আপনি বাংলায় উত্তর দিবেন।
যারা ইন্টারভিউতে সিলেক্ট হবেন (প্রথম ৫০ জন), তাদের ভিসার জন্য কোম্পানির লোক ঢাকায় এসে সবার ভিসার আবেদন এক সাথে করবেন। সবার ভিসা করিয়ে কোম্পানির লোক চলে যাবেন।
*মাসিক বেতন :* ৬০-৯০ হাজার রুবেল ( টাকায় - ৬০ হাজার থেকে ১ লক্ষ। যাদের কাজের অভিজ্ঞতা বেশি তাদের ৩ মাস (যেটা কে প্রভিশনাল পিরিয়ড বলে) দেখার পর বেতন বাড়ানো হবে।)
*ডিউটি / কর্মঘণ্টা :* ১০ ঘণ্টা করে সপ্তাহে ৫ দিন। ( ওভারটাইম এর সুযোগ আছে)
*থাকা / বাসস্থান :* কোম্পানি দিবে
*খাবার :* কোম্পানি দিবে শুধু ডিউটি টাইম এর সময়।
*যাতায়াত ও ইন্স্যুরেন্স :*
কোম্পানি বহন করবে।
কাজের চুক্তিপত্র ২ বছরের হবে। (১+১)
আপনি, আপনার মেডিকেল করবেন, ভিসা সাবমিটের/আবেদন জমা দেয়ার সময় এম্ব্যাসি ফি এবং ইন্স্যুরেন্স পরিশোধ করবেন।
আপনার যেই সমস্ত ডকুমেন্টস লাগবে:
১. অরিজিনাল পাসপোর্ট
২. ছবি (৩৫*৪৫ সাদা ব্যাকগ্রাউন্ড)
৩. শিক্ষা সনদ যদি থাকে
৪. কাজের অভিজ্ঞতা সনদ (যদি থাকে, খুবই গুরুত্বপূর্ণ এইটি)