Adventure Avenue

Adventure Avenue Hi,You are wellcome the Adventure Avenue .This is the biggest Tourist Travelling Agent. ✈️
Affordable passport and visa service.

Open daily 9:00 AM to 6:00 PM
☎️ 01785451323
Sylhet

ইন্দোনেশিয়া ভিসা তথ্য 🇮🇩➡️১ম ধাপঃঢাকার গুলশান অবস্থিত ইন্দোনেশিয়া'ন এ্যাম্বেসি'তে টুরিস্ট ভিসা জমা করতে এ্যাপয়েন্টমেন্ট ...
15/08/2025

ইন্দোনেশিয়া ভিসা তথ্য 🇮🇩

➡️১ম ধাপঃ

ঢাকার গুলশান অবস্থিত ইন্দোনেশিয়া'ন এ্যাম্বেসি'তে টুরিস্ট ভিসা জমা করতে এ্যাপয়েন্টমেন্ট এর ডেট চেয়ে মেইল করুন।

★ ঢাকায় অবস্থিত ইন্দোনেশিয়া এ্যাম্বেসি'র মেইল এ্যাড্রেস

[email protected]

আমি মেইল দেওয়ার ১ মাস পর ডেইট পাই ডকুমেন্টস জমা দেওয়ার জন্য।

📌 আবেদন জমা: ২০ জুলাই ২০২৫

📌 ভিসা রিসিভ: ০৩ আগস্ট ২০২৫

📌ভিসা ফি: ৮,০০০/= এবং ২৩০/= (ব্যাংক চার্জ)

📍আনুমানিক এক মাস সময় হাতে নিয়ে মেইল করবেন,

কারণ এ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে লম্বা সময় লাগতে পারে।

এবং পাসপোর্ট সহ ডকুমেন্টস জমা দেয়ার পর ভিসা পেতে

১৫ দিন সময় লাগে।

➡️২য় ধাপঃ

★ এ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর নিচে দেয়া লিংক থেকে ইন্দোনেশিয়া ভিসা আবেদন ফর্ম-টি ডাউনলোড করে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে সঠিকভাবে ফর্ম পূরণ করুন।

https://kemlu.go.id/files/childmenu/additional_file/1736077913677a72598c5de_Form_Visa.pdf

অথবা ইন্দোনেশিয়ান এম্বাসি থেকে আপনি যে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন মেইল পাবেন সেখানে এম্বাসি আপনাকে ডকুমেন্ট চেক লিস্ট সহ ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দিবে।

⏭️ফর্ম-টি হাতে না লিখে, কম্পিউটার এর মাধ্যমে পূরণ করুন।

📬 প্রয়োজনীয় ডকুমেন্টস 📝

🙏 এপয়েন্টমেন্ট মেইল কপি অবশ্যই প্রিন্ট করে সাথে নিয়ে যাবেন।

➡️বিগত দশ (১০) বছরের মধ্যে ব্যবহার করা পুরনো সকল পাসপোর্ট সহ বর্তমানে মিনিমাম ছয় (৬) মাসের মেয়াদ সম্বলিত পাসপোর্ট।

➡️পাসপোর্ট এর ফটোকপি

➡️ ব্যাংক স্টেটমেন্ট লেটেস্ট ০৬ মাস সাথে সলভেন্সি সার্টিফিকেট (মিনিমাম ব্যালেন্স ২০০০ ডলার সমতূল্য, তিন লাখ টাকা ক্লোজিং ব্যালেন্স হলে ভালো)

➡️ যে এ্যাকাউন্ট এর স্ট্যাটমেন্ট জমা দিবেন সেই একাউন্ট এর একটি স্বাক্ষর বিহীন চেক এর অরিজিনাল পেজ এবং চেকবুক এর ফটোকপি।

➡️হোটেল বুকিং কপি

➡️বিমান টিকেট বুকিং কপি

➡️দুই কপি পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ড এর রঙিন লেটেস্ট ছবি

➡️ অফিস এনওসি, স্যালারি সার্টিফিকেট, অফিস আইডি

➡️ট্রাভেল আইটিনারি (আমার জমা রাখে নাই)

➡️কাভার লেটার (আপনার ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কিত লেটার)

✈️ ট্রাভেল ইন্সুরেন্স (আমি Bimafy অনলাইনে করেছিলাম)

📌মনে রাখবেন হোটেল বুকিং, বিমান টিকেট এবং ট্রাভেল আইটিনারি'র মধ্যে যেন মিল থাকে।

➡️ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স এর ফটোকপি, লাইসেন্স বাংলায় থাকলে অবশ্যই নোটারাইজড অনুবাদ লাগবে। টিআইএন সার্টিফিকেট এর ফটোকপি।

📌📌ইন্দোনেশিয়া এ্যাম্বেসিতে প্রবেশ করতে আপনাকে উনাদের পোশাক কোড মানতে হবে। সহজ কথায় টি-শার্ট এবং স্যান্ডেল/চপ্পল অনুমোদিত নয়।

📌📌সাধারণ কিছু প্রশ্ন করতে পারে। নির্ভয়ে জবাব দিন।

✈️ হ্যাপি ট্রাভেলিং 🧳 ভিসা প্রসেস এর সময় Md Maruf Bhuiyan ভাইয়া আমাকে অনেক হেল্প করেছেন, অশেষ ধন্যবাদ তাকে।

Collect Tariqul bhai

ডিগ্রি নাকি স্কিল? Dr. Md Ashiqur Rahmanপ্রিয় উচ্চশিক্ষা প্রত্যাশী,আপনার চোখে হয়তো আজ একটা বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্...
20/07/2025

ডিগ্রি নাকি স্কিল?
Dr. Md Ashiqur Rahman

প্রিয় উচ্চশিক্ষা প্রত্যাশী,
আপনার চোখে হয়তো আজ একটা বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভাসছে। সেখানে আপনি ক্লাস করছেন, গবেষণা করছেন, নতুন বন্ধু বানাচ্ছেন, আর নিজের ভবিষ্যতের পথ গড়ছেন — এমন স্বপ্ন দেখছেন। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি শুধু একটি সার্টিফিকেট অর্জন করতে চান? নাকি এমন কিছু শিখতে চান যা দিয়ে আপনি পৃথিবীর যেকোনো প্রান্তে নিজের জায়গা তৈরি করে নিতে পারবেন?

আজকের বিশ্বে, ডিগ্রি হচ্ছে একধরনের প্রবেশপত্র যা অবশ্যই লাগবে, কিন্তু স্কিল হচ্ছে টিকে থাকার এবং এগিয়ে যাওয়ার মূল হাতিয়ার। যেমনটি বলা হয় - Invest in skills, not just degrees.

সার্টিফিকেট ও স্কিল: এই দুটোর মধ্যে পার্থক্য কী?
একটি সার্টিফিকেট হয়তো আপনাকে একটি ইন্টারভিউ পর্যন্ত নিয়ে যেতে পারে। কিন্তু ইন্টারভিউতে আপনি কীভাবে কথা বলবেন, নিজের কাজের দক্ষতা বোঝাবেন, সমস্যা সমাধান করবেন— এগুলো নির্ভর করে আপনার স্কিলসেট এর উপর।

আজকের দিনে হাজারো শিক্ষার্থী মাস্টার্স ডিগ্রি নিয়ে দেশে-বিদেশে ঘুরছেন, কিন্তু চাকরি নেই। কারণ?
তাদের হয়তো ডিগ্রি আছে, কিন্তু নেই—
- প্র‍্যাকটিকাল এক্সপেরিয়েন্স
- যোগাযোগ দক্ষতা
- সমস্যা সমাধানের বাস্তব ক্ষমতা
- সময় ব্যবস্থাপনার জ্ঞান

স্কিল শিখলে কী হয়?
একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া যদি চার বছরে এমন অবস্থায় চলে যায় যে, তাকে দিয়ে কোনো প্রজেক্টই করা সম্ভব না — তখন তার ডিগ্রি কেবল একটা কাগজ হয়ে যায়।

অন্যদিকে, একজন কলেজ শেষ না করা তরুণ যদি ইউটিউব বা কোর্সের মাধ্যমে কোডিং শেখে, ক্লায়েন্টদের সাথে সুন্দরভাবে কথা বলতে পারে, রেজাল্ট দিতে পারে — তার বাজারমূল্য হবে অনেক বেশি। এই কারণেই বলা হয়- A degree might get you the job, but your skills will keep you there.

কী কী স্কিল আপনাকে আলাদা করে তুলবে?
আপনার পছন্দের সাবজেক্ট যেটাই হোক না কেন, এই স্কিলগুলো আপনাকে সামনে এগিয়ে দেবে:
1. কমিউনিকেশন স্কিল – ইংরেজি হোক বা নিজের মাতৃভাষা, নিজেকে বোঝাতে পারাটাই সার্থকতা।
2. টাইম ম্যানেজমেন্ট – সময়ের কাজ সময়ে করা একান্ত জরুরি।
3. প্রেজেন্টেশন ও পাবলিক স্পিকিং – আপনার জ্ঞানকে অন্যের কাছে পৌঁছানোর কৌশল।
4. ডিজিটাল লিটারেসি – আজকের যুগে MS Office, Google Tools, Zoom, Canva, AI Tools ইত্যাদি জানা মানেই ৫০% এগিয়ে থাকা।
5. প্রবল সমস্যা সমাধান দক্ষতা (Problem Solving) – কাজ করতে গেলে সমস্যা আসবেই। দক্ষতা হলো সেই সমস্যার সমাধান খুঁজে বের করার ক্ষমতা।

বিদেশে উচ্চশিক্ষায় গেলে স্কিল কতটা কাজে লাগে?
একজন আন্তর্জাতিক ছাত্র হিসেবে, আপনি শুধুমাত্র পড়াশোনাই করবেন না। আপনি গবেষণা করবেন, ক্লাস প্রেজেন্টেশন দিবেন, বিভিন্ন কালচারের মানুষের সাথে কথা বলবেন, পার্টটাইম কাজ করবেন — এই প্রতিটি কাজের পেছনেই দরকার হয় স্কিল।

আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি — Erasmus Mundus, Marie Curie কিংবা ইউরোপের বড় বড় স্কলারশিপ প্রোগ্রামে ভর্তি হওয়ার পরে, কেবল GPA দিয়েই টিকে থাকা যায় না। টিমওয়ার্ক, যোগাযোগ, নেতৃত্ব, এবং সময় ব্যবস্থাপনার ক্ষমতা না থাকলে, আপনি নিজেকে টিকিয়ে রাখতে পারবেন না।

কীভাবে স্কিল বাড়াবেন?
- ছোট ছোট কোর্স করুন (Coursera, Udemy, YouTube)।
- একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন প্রতিদিন নিজের স্কিল আপগ্রেডে।
- ফ্রিল্যান্সিং বা ইন্টার্নশিপ দিয়ে প্র‍্যাকটিস শুরু করুন।
- নিয়মিত ভাষা অনুশীলন করুন (বিশেষ করে ইংরেজি)।
- স্কিক রিলেভ্যান্ট কমিউনিটি বা ক্লাবের সদস্য হোন, নেতৃত্ব নিন।
- প্রতিদিন একটি নতুন Soft Skill নিয়ে পড়ুন ও অনুশীলন করুন।

বিনামূল্যে স্কিল শেখার জন্য ১২টি বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম:

1. Coursera : https://www.coursera.org/
– বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের কোর্স। যোগাযোগ দক্ষতা, ডেটা সায়েন্স, প্রজেক্ট ম্যানেজমেন্ট, সফট স্কিল শেখা যায় (অডিট মোডে ফ্রি)।

2. edX : https://www.edx.org/
– MIT, Harvard সহ শীর্ষ বিশ্ববিদ্যালয়ের কোর্স। ডিগ্রি ছাড়াও টেকনিক্যাল ও একাডেমিক স্কিল শেখার সুযোগ।

3. FutureLearn : https://www.futurelearn.com/
– যুক্তরাজ্য-ভিত্তিক এই প্ল্যাটফর্মে ডিজিটাল স্কিল, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, কমিউনিকেশন ইত্যাদি শেখা যায়।

4. Harvard Online (Free Courses) : https://pll.harvard.edu/catalog/free
– লিডারশিপ, উদ্যোক্তা দক্ষতা, প্রোগ্রামিংসহ নানা বিষয়ের উপর হার্ভার্ডের ফ্রি কোর্স।

5. Udemy (Free Courses) : https://www.udemy.com/courses/free/
– হাজার হাজার ফ্রি কোর্স রয়েছে ফ্রিল্যান্সিং, ডিজাইন, সফটওয়্যার টুলস, মার্কেটিং বিষয়ে।

6. LinkedIn Learning (ফ্রি লাইব্রেরি এক্সেসে) : https://www.linkedin.com/learning/
– অনেক পাবলিক লাইব্রেরি ও বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ফ্রি এক্সেস পাওয়া যায়। শেখা যায় লিডারশিপ, সফট স্কিল, প্রোডাক্টিভিটি ইত্যাদি।

7. MIT OpenCourseWare : https://ocw.mit.edu/index.htm
– ইঞ্জিনিয়ারিং, বিজনেস, পাবলিক স্পিকিং ও প্র্যাকটিকাল স্কিল শেখার ফ্রি রিসোর্স।

8. Google Digital Garage : https://learndigital.withgoogle.com/digitalgarage
– গুগলের নিজস্ব প্ল্যাটফর্ম যেখানে ডিজিটাল মার্কেটিং, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, অনলাইন টুল শেখা যায়।

9. TED-Ed : https://ed.ted.com/
– ছোট ছোট অ্যানিমেটেড লার্নিং ভিডিও দিয়ে critical thinking, creativity, কমিউনিকেশন স্কিল শেখা যায়।

10. OpenLearn (The Open University) : https://www.open.edu/openlearn/
– ফ্রি কোর্সে লিডারশিপ, ফিনান্স, স্টাডি স্কিল, ক্যারিয়ার প্ল্যানিং শেখা যায়।

11. Microsoft Learn : https://learn.microsoft.com/en-us/training/
– Microsoft Office, Azure, IT Tools শিখতে চাইলে এটি সেরা প্ল্যাটফর্ম।

12. YouTube Learning : https://www.youtube.com/learning
– ইউটিউবের নির্ভরযোগ্য শিক্ষামূলক কনটেন্ট হাব। যে কোনো স্কিল শেখার জন্য ভিডিও পাওয়া যায়।

অতএব, আজ আপনি যদি নিজেকে স্কিল দিয়ে গড়ে তুলেন, কাল আপনি কেবল একজন ছাত্র হবেন না — আপনি হবেন একটি সম্ভাবনার নাম। দেশ হোক বা বিদেশ, স্কিল থাকলে আপনি কেবল সুযোগ খুঁজবেন না — বরং আপনার জন্য সুযোগ তৈরি হবে।

তাই মনে রাখুন - ডিগ্রি আপাত দৃষ্টিতে সম্মান এনে দেয়, কিন্তু স্কিল আনে সম্ভাবনা।
——————

Find the online learning path for you, delivered by world-class institutions like Harvard, Google, Amazon, and more.

19/07/2025

কানাডা, আমেরিকা নাকি ইংল্যান্ড? এই তিনটি দেশের মধ্যে স্থায়ীভাবে বসবাসের জন্য কোন দেশকে প্রাধান্য দেব? এ বিষয়ে আপনার মতামত কি?
আমার মতামতঃ বিভিন্ন ভিসায় কানাডা অথবা আমেরিকায় আসার চেয়ে ইউরোপে আসুন। যদি আপনার কাছে মাল্টিপল অপশন থাকে তাহলে ইংল্যান্ডে আসাই ভাল। সেখানে কিছু না হলে সেখান থেকে ইউরোপের অন্য দেশে প্রবেশ করুন। ভবিষ্যতের জন্য ভাল হবে।
কানাডা অথবা আমেরিকা হলো লকড কান্ট্রি। এই দেশ দুটির যে কোন একটিতে ঢুকে আপনি বিভিন্ন ভাবে সেটল্ড হওয়ার চেষ্টা করবেন। কিন্তু কোন কারনে এই দেশ দুটির একটিতে সেটল্ড হতে না পারলে আপনি অন্য কোন দেশে অতি সহজে মুভ করতে পারবেন না।

এই দেশ দুটি লকড কান্ট্রি। কানাডা থেকে আমেরিকা অথবা আমেরিকা থেকে কানাডায় চাইলেও আপনি অতি সহজে সবসময় মুভ করতে পারবেন না।
এছাড়া এই দেশ দুটির ইমিগ্রেশন ব্যবস্থা পৃথক হলেও এরা ইমিগ্রেন্টদের বিভিন্ন তথ্য শেয়ার করে। কানাডা অথবা আমেরিকা এই দেশ দুটির যে কোন একটিতে আপনার কোন কেইস রিফিউজ হলে উভয় দেশই সেটি জেনে যায়। এরপর এই দেশ দুটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমোদন পাওয়া খুব কঠিন হয়ে পড়ে।

অন্যদিকে বিভিন্ন ভিসায় ইংল্যান্ড এসে যদি ইংল্যান্ডে কিছু করতে না পারেন তাহলে খুব সহজে ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইতালি, জার্মানী, পোল্যান্ড এবং বেলজিয়ামের মত বড় বড় ইন্ডাস্ট্রিয়েলিস্ট কয়েকটি দেশে মুভ করা যায়। এছাড়া ইউরোপে কাজ এবং হিউম্যান রাইটসও বেশী। ওয়ার্কপারমিট অথবা হিউম্যান রাইটসে ইউরোপের বিভিন্ন দেশে অনেক সময় স্থায়ী বসবাসের অনুমোদন মিলে।

ইউরোপের বিভিন্ন দেশে কয়েক বছর চেষ্টা করলে আশা করা যায় একদিন এই দেশে না হয় অন‍্য দেশে সফল হওয়ার সুযোগ পাবেন। কমপক্ষে এটি আশা করা যায় একদিন আপনাকে খালি হাতে দেশে ফিরতে হবে না।
এদিকে কানাডা অথবা আমেরিকার যে কোন এক দেশে আপনার স্থায়ী বসবাসের এপ্লিকেশন কোন কারণবশত রিফিউজড হয়ে গেলে আর এই দেশ দুটির কোনটিতে আপনি অতি সহজে কিছু করতে পারবেন না। কানাডা এবং আমেরিকা একদেশের এপ্লিকেশন অন্য দেশের এপ্লিকেশনকে খুব প্রভাবিত করে।

এছাড়া কানাডা হলো প্রচন্ড ঠান্ডার দেশ। বছরে ছ’মাস বাসার বাইরে বেরুনো যায় না। ঠান্ডায় চলাফেরা কঠিন। এদিকে আমেরিকায় ঠান্ডা কম হলেও রাস্তাঘাটে অনেক সময় নিরাপত্তাহীনতায় ভোগতে হয়। আমেরিকার যে কোন শহরে সন্ধ্যারাতে বাইরে বেরুলে ভয় হয় কখন জানি কি ঘটে?

এদিক দিয়ে ইউরোপের অবস্থান খুব ভালো। এরা নিরাপদ চলাফেরায় খুব ভাল অবস্থানে আছে। ইউরোপের আবহাওয়াও ভালো।
সর্বোপরি আপনি ইউরোপ বলেন অথবা নর্থ আমেরিকা বলেন এই দেশগুলোয় লিগ‍্যালাইজেশন একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এই দেশগুলোয় আসার আগে আপনাকে লম্বা একটি সময় স্ট্রাগলিং এর প্রস্তুতি নিয়ে আসতে হবে।

এই দেশগুলোয় বিভিন্ন ভাবে এসে চাইলেই আপনি চোখের পলকে স্থায়ীভাবে বসবাসের অনুমোদন পাবেন না। যত দিন যাচ্ছে তত পশ্চিমা দেশগুলোয় সেটল্ড প্রক্রিয়া কঠিন হচ্ছে।
এরপরও আমি আমার অভিজ্ঞতা থেকে বলব, আপনি ইউরোপের কোন দেশে পা রাখতে পারলে মনে করবেন আপনি সেইফ কান্ট্রিতে পা রেখেছেন। আজ না হোক কাল, পরিশ্রম করলে আপনি স্থায়ী হওয়ার সুযোগ পাবেন।

এছাড়া একটি কথা বলি, সারা পৃথিবীর মধ‍্যে নর্থ আমেরিকায় অবৈধ মানুষের সংখ‍্যা বেশী। ইউরোপের বিভিন্ন দেশের তুলনায়ও নর্থ আমেরিকায় অর্থাৎ আমেরিকা এবং কানাডায় দীর্ঘমেয়াদি স্ট‍্যাটসহীন মানুষের সংখ‍্যা বেশী। এর কারণ, বিভিন্ন আইনি জটিলতায় এই দেশ দুটিতে অতি সহজে কারোই স্থায়ীভাবে বসবাসের অনুমোদন মিলে না।
আমেরিকা এবং কানাডা লিগ‍্যালাইজেশনের আগে প্রত‍্যেকের এ টু জেড তথ‍্য সংগ্রহ করে। কারো কোথাও একটু সন্দেহজনক কিছু দেখলে এখানেই তাকে আটকে রাখে। এরপর আপনি যতদিন জীবিত আছেন এই দেশগুলোয় থাকতে পারবেন কিন্তু অতি সহজে লিগ‍্যালিটির কিছু করতে পারবেন না। এমনটিই সচরাচর ঘটে।

এজন্য আমার স্ট্রং সাজেশন, কানাডা-আমেরিকার পরিবর্তে সুযোগ থাকলে ইংল্যান্ডে আসুন। এরপর না হয় ইউরোপের অন‍্য কোন দেশে ঢুকেন। এতে আপনি বেশ কয়েকটি দেশের এক্সেস পাবেন। এছাড়া ইউরোপের টাকার মানও বেশী। কাজও বেশী। রুজিও বেশী। সেটল্ড হওয়ার সম্ভাবনাও বেশী।

সুতরাং যাচাই-বাছাই করে সামনে এগোন। সুন্দর ভবিষ্যতের জন্য বড় শ্রম বাজারে প্রবেশ করুন। ইউরোপ যে আরও কয়েক শত বছর বিশ্বকে অর্থনৈতিক নেতৃত্ব দিবে এতে কোন সন্দেহ নেই। সুতরাং পশ্চিমা বিশ্বে প্রবেশের আগে ইউরোপ সম্পর্কে জানুন এবং ইউরোপে মনোনিবেশ করুন। জাযাকাল্লাহ খাইরান।

Address

Sylhet

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adventure Avenue posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category