Travel Sights

Travel Sights আমি চেষ্টা করবো প্রতি জেলার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন।

28/05/2022

❤❤❤❤💚❤

28/05/2022
27/05/2022

💕💗💙Sylhet💕💗💜

26/05/2022

Sunamgonj Road.

সুনামগঞ্জের লাকমাছড়া 🌴🌳🌴এখানে নিজেকে ভাসিয়ে দিতে পারবেন শ্রোতের সাথে অনুকুলে। আপনাকে ভাসাবে তবে তুলে নিয়ে যাবেনা এটা বলা...
02/10/2021

সুনামগঞ্জের লাকমাছড়া 🌴🌳🌴

এখানে নিজেকে ভাসিয়ে দিতে পারবেন শ্রোতের সাথে অনুকুলে। আপনাকে ভাসাবে তবে তুলে নিয়ে যাবেনা এটা বলা যায়। শহরের কোলাহল থেকে এক ভিন্ন জগতে আনি নিজেকে আবিষ্কার করবেন। এখানে কোন যানবাহনের শব্দ নেই . নেই ইট কাঠ পাথরের বড় বড় অট্টালিকা। এখানে পাখির কুজন, হিজলের বিজন, ছলছল পাহাড়ী নদী আর মেঘালয়ের মায়াময় পাহাড়গুলো দেখবেন কাছ থেকেই। জলপথ ধরে প্রাকৃতিক শোভা প্রাণ জুড়িয়ে দেয়া এক অনুভূতি দেবে। হাওরের স্বচ্ছ নীল জলের সঙ্গে চারদিকে হিজল-করচের শোভা সে এক ভারি সুন্দর। সারাদিন হাওড় চষে বেড়াবেন আর রাতে চলে সীমান্তবর্তী এলাকা টেকেরঘাটে ঘুরে আসবেন। বাংলাদেশের হাওর আর অন্য পাশে ভারতের মেঘালয়ের পর্বতমালা। আছে একটি চুনাপাথর প্রকল্প, যা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পাহাড়ের ভেতর দিয়ে বয়ে যাওয়া জাদাকাঠা নদী। যেন এক মায়াবী আচ্ছাদন, বাদামী বালি আর খন্ড পাথরের তা ধুরে তির তির বয়ে চলেছে অনাবিল।

খুব কোছে গেলে যোগাযোগর মাধ্যম। মোটর বাইক। লাকমাছড়ার পানিপ্রবাহের ওপর দিয়ে বাইকে চড়ে মেঘালয় পর্বতমালার দিকে এগিয়ে চলুন। আপনাকে নিয়ে যাবে মোটর বাইক আরোহী। । নির্বিঘ্নে আমরা পানির ওপর দিয়ে এগিয়ে যাবেন, । হাতের কাছে টলটলে পানি আর সামনে মেঘালয়। লাকমাছড়া প্রবেশের পর বিস্ময়ের যে ঘোর শুরু হয়, তা যেন কাটতেই চায়না। চাইলে নেমে পড়তে পারেন লাকমাছড়ার জলে!❤️💗

‘চেংবিল’পাশেই হাতছানি দেয় ভারতের মেঘালয় পাহাড়, বুকজুড়ে বয়ে যাচ্ছে হাওর। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় সলুকাবাদ ইউনিয়ন...
02/10/2021

‘চেংবিল’

পাশেই হাতছানি দেয় ভারতের মেঘালয় পাহাড়, বুকজুড়ে বয়ে যাচ্ছে হাওর। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় সলুকাবাদ ইউনিয়নের ‘চেংবিল’ এলাকায় গেলেই দেখা মিলবে এমন সুন্দরের। হাওর, নদী, ও সবুজ পাহাড়ের সৌন্দর্যের মেলবন্ধন ঘটেছে এখানে।

ভৌগলিক দিক থেকে হাওর দেশের অন্য অঞ্চলের চেয়ে একটু আলাদা। এ জেলার মানুষের জীবনযাত্রা ও আর্থসামাজিক পরিস্থিতিও তাই কিছুটা ভিন্ন। বছরের বেশির ভাগ সময় হাওর থাকে জলমগ্ন। তবু হাওর, হাওরের প্রাকৃতিক সৌন্দর্য, মাছ, ধান আর বাউল সাধকদের গানেই যেন মিশে আছে সুনামগঞ্জের সুনাম। আর এখন নতুন করে চেংবিলের সৌন্দর্য মুগ্ধতায় নয়ন জুড়ায় পর্যটকদের।

থৈ থৈ জলের ওপর তখন ছোট ছোট গ্রামগুলো ভাসে দ্বীপের মতো। আবার শুকনা মৌসুমে মাইলের পর মাইল পায়ে হাঁটাপথ। মানুষের যোগাযোগ-যাতায়াত এখানে কিছুটা কঠিন। এই কঠিন যোগাযোগের বিষয়টি ধরা আছে এলাকার প্রাচীন প্রবাদে, ‘বর্ষায় নাও, আর হেম‌ন্তে পাও’।

তবে এখন যোগাযোগসহ সার্বিক ভাবে পরিস্থিতি অনেক বদলেছে। মানুষের জন্য যোগাযোগ সহজ করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি নানা উদ্যোগ নেওয়া হচ্ছে হাওরকেন্দ্রিক পর্যটন সম্ভাবনা বিকাশের।

চেংবিল এলাকায়, সম্প্রতি এই জায়গায় প্রতিনিয়ত বাইরের মানুষদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যা দিন দিন বেড়েই চলেছে।

চেংবিল এখনও বছরের বেশির ভাগ সময় জলমগ্ন থাকে। থৈ থৈ জলের ওপর তখন ছোট ছোট গ্রামগুলো ভাসে দ্বীপের মতো। এখন চেংবিল এখন পর্যটন কেন্দ্র, কিন্তু যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ তাই এখানকার রাস্তা-ঘাট মেরামত করে দিলে আর পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত হতো।’

যে জায়গা ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে সেটি ব্যক্তি মালিকানাধীন ছিলো। তিনি এখন জায়গাটি উনি সরাকারকে পর্যটন বিকাশের জন্য দান করেছেন। উপজেলা প্রশাসন বিষয়টি নিয়ে কাজ করছে।’ এখানে এসে যেন পর্যটকরা সুন্দর সময় কাটাতে পারেন সে বিষয়টি নিয়েও উপজেলা প্রশাসন ভাবছে বলেও জানান তিনি। (সংগৃহীত)

Address

Sunamganj
3112

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801756592608

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel Sights posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel Sights:

Share

Category