উল্লাপাড়া রেলওয়ে স্টেশন,সিরাজগঞ্জ

  • Home
  • Bangladesh
  • Sirajganj
  • উল্লাপাড়া রেলওয়ে স্টেশন,সিরাজগঞ্জ

উল্লাপাড়া রেলওয়ে স্টেশন,সিরাজগঞ্জ বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় অবস্থিত উল্লাপাড়া রেলওয়ে স্টেশন

একটি নোটিশ:১৫ তারিখ দিবাগত রাত ২টা থেকে ৩ টা(১৬ সেপ্টেম্বর ২-৩) পর্যন্ত কিছু ওয়েবসাইট ভিত্তিক কাজের জন্য অনলাইন টিকেটিং ...
14/09/2023

একটি নোটিশ:

১৫ তারিখ দিবাগত রাত ২টা থেকে ৩ টা(১৬ সেপ্টেম্বর ২-৩) পর্যন্ত কিছু ওয়েবসাইট ভিত্তিক কাজের জন্য অনলাইন টিকেটিং সেবা বন্ধ থাকবে।

বি:দ্র: আপনারা স্টেশন কাউন্টার হতে টিকিট সংগ্রহ করতে পারবেন।

29/08/2023

আলহামদুলিল্লাহ❤️❤️

বাংলাদেশ রেলওয়ে এর রানিং স্টাফরা তাদের অধিকার বুঝে পেয়েছেন।

তাই ট্রেন বন্ধ হবার আর কোনো সম্ভাবনা নেই।ট্রেন যথারীতি চলবে এবং আপনারা নির্বিঘ্নে ট্রেনে করে যাত্রা করতে পারবেন।

27/08/2023

চিন্তা করার কোনো কারণ নেই:
রানিং স্টাফরা ১০ দিন পিছিয়েছে তাদের কর্ম বিরতির তারিখ।তাই আগামীকাল আপনারা নিশ্চিতে আপনাদের গন্তব্যে যাত্রা করতে পারবেন ট্রেনে করে।

আগামী ৩০ই আগস্ট,২০২৩ হতে বন্ধ থাকা ৫৯/৬০ রামসাগর এক্সপ্রেস এর রুট বর্ধিত করে বোনারপাড়া-বী.মু.সি.ই-বোনারপাড়া রুটে পরিচালন...
24/08/2023

আগামী ৩০ই আগস্ট,২০২৩ হতে বন্ধ থাকা ৫৯/৬০ রামসাগর এক্সপ্রেস এর রুট বর্ধিত করে বোনারপাড়া-বী.মু.সি.ই-বোনারপাড়া রুটে পরিচালনা করা হবে।

বিস্তারিত:

👉৫৯ রামসাগর এক্সপ্রেস (বোনারপাড়া-বী.মু.সি.ই):

বোনারপাড়া হতে ছাড়বে ভোর ০৫:৩০ মিনিটে এবং বি.মু.সি.ই (পঞ্চগড়) পৌছাবে দুপুর ০২:৫০ মিনিটে।

যাত্রাকাল: ০৯ ঘণ্টা ২০ মিনিট
সাপ্তাহিক বন্ধ: শুক্রবার

👉৬০ রামসাগর এক্সপ্রেস (বী.মু.সি.ই.-বোনারপাড়া):

বী.মু.সি.ই (পঞ্চগড়) হতে ছাড়বে বিকাল ০৫:২০ মিনিটে এবং বোনারাপাড়া পৌছাবে রাত ০১:৩০ মিনিটে

যাত্রাকাল: ০৮ ঘণ্টা ১০ মিনিট
সাপ্তাহিক বন্ধ: বৃহস্পতিবার

👉ট্রেনটির লোড হবে ১০/২০
👉বেইজ স্টেশন: পার্বতীপুর
👉ওয়াটারিং,ক্লিনিং ও ওয়াশফিট: বী.মু.সি.ই (পঞ্চগড়)

[ বি:দ্র: রেক,লোকোমোটিভ এবং ক্রু সংকটের কারণে পার্বতীপুর-বী.মু.সি.ই (পঞ্চগড়) রুটের ৪১/৪২ কাঞ্চন কমিউটার চলাচল বন্ধ থাকবে ]

ছবি কৃতজ্ঞতায় সফল ভাই

বাংলাদেশের রেলওয়ে "ওয়েম্যান" পদের লিখিত (MCQ) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষার স্থান,তারিখ ও সময়সূচী নিম্ন...
22/08/2023

বাংলাদেশের রেলওয়ে "ওয়েম্যান" পদের লিখিত (MCQ) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষার স্থান,তারিখ ও সময়সূচী নিম্নে দেওয়া হলো।

প্রার্থীর রোল নাম্বার অনুযায়ী উক্ত তারিখে উক্ত দিনে স্বশরীরে বর্ণিত কাগজপত্র নিয়ে উপস্থিত হতে বলা হলো।

খুলনা অভিমুখী ৬৬০৬/৭৬৪ চিত্রা এক্সপ্রেস ঢাকা ছাড়লো....সময়: রাত ০৮:১৫ মিনিট বিলম্ব: ০১:১৫ মিনিট পরবর্তী যাত্রাবিরতি: ঢাকা...
18/08/2023

খুলনা অভিমুখী ৬৬০৬/৭৬৪ চিত্রা এক্সপ্রেস ঢাকা ছাড়লো....

সময়: রাত ০৮:১৫ মিনিট
বিলম্ব: ০১:১৫ মিনিট
পরবর্তী যাত্রাবিরতি: ঢাকা বিমানবন্দর

18/08/2023

ঢাকা অভিমুখী ৭৫৮ দ্রুতযান এক্সপ্রেস যমুনা সেতু পাড়ি দিচ্ছে...

সময়: বিকাল ০৪:৫৭ মিনিট
বিলম্ব: ৪১ মিনিট
পরবর্তী যাত্রাবিরতি: বিবিই

"ক" কোচ পিছনে

গতকালের বিজ্ঞপ্তি আজ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।আগামী ২৫শে আগস্ট,২০২৩ তারিখ রোজ শুক্রবার আমাদানিকৃত বিজি চাইনিজ রেক দ্...
14/08/2023

গতকালের বিজ্ঞপ্তি আজ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

আগামী ২৫শে আগস্ট,২০২৩ তারিখ রোজ শুক্রবার আমাদানিকৃত বিজি চাইনিজ রেক দ্বারা খুলনা হতে ঢাকা অভিমুখী ৭৬৩ চিত্রা এক্সপ্রেস এর মাধ্যমে খুলনা-ঢাকা-খুলনা রুটের ৭৬৩/৭৬৪ চিত্রা এক্সপ্রেস পরিচালনা করা শুরু হবে।

বিস্তারিত:

ট্রেনটিতে মোট ১৩ টি কোচ থাকবে অর্থাৎ লোড হবে ১৩/২৬।

যেখানে রেক কম্বিনেশন হবে: ২ টি গার্ডব্রেক, ২ টি কেবিন, ৪ টি স্নিগ্ধা, ১ টি পাওয়ার কার ও ৪ টি শোভন চেয়ার কার।

আসন সংখ্যাঃ
‌‌‌
👉শোভন চেয়ার + গার্ডব্রেক: ক, ড কোচে থাকবে ৫৪ টি করে আসন,

👉কেবিন কোচ: খ, গ কোচে থাকবে দিনে ৪৮ টি ও রাতে ২৪ টি আসন

👉স্নিগ্ধা: ঘ, চ, ছ, জ কোচে থাকবে ৮০ টি করে আসন

👉 শোভন চেয়ার: ঝ, ঞ, ট, ঠ কোচে থাকবে ৯২ টি করে আসন

👉 পাওয়ার কার + শোভন চেয়ার: ঙ কোচে থাকবে ১৬ টি আসন

এই নিয়ে মোট আসন সংখ্যা দিনে থাকবে ৯০৮ টি এবং রাতে থাকবে ৮৬০ টি।

সুখবর!সুখবর!!সুখবর!!!সদ্য পাওয়া অফিশিয়াল নিউজ:__আগামী আগস্ট ২৯, ২০২৩ থেকে দিনাজপুর-বোনারপারা রুটের বন্ধ হয়ে যাওয়া  রামসা...
13/08/2023

সুখবর!সুখবর!!সুখবর!!!

সদ্য পাওয়া অফিশিয়াল নিউজ:

__আগামী আগস্ট ২৯, ২০২৩ থেকে দিনাজপুর-বোনারপারা রুটের বন্ধ হয়ে যাওয়া রামসাগর এক্সপ্রেস আবার চলাচল শুরু করবে উক্ত রুটে।

__আগামী আগস্ট ৩০, ২০২৩ থেকে খুলনা-পঞ্চগড় রুটে নতুন ট্রেন চালু করা হবে।

এছাড়াও নতুন চাইনিজ রেক পেতে যাচ্ছে ৭৬৩/৭৬৪ চিত্রা এক্সপ্রেস যার ফলে চিত্রা এক্সপ্রেস এর LHB রেক ফাকা থাকবে।

এখন দেখার বিষয় হচ্ছে ফাকা LHB রেক কে পায়!!!

আপনাদের কি মনে হয় কে পাবে ফাকা রেকটি???

প্রতিচ্ছবি কৃতজ্ঞতা: সফল ভাই

একটি সর্তকতামূলক পোস্ট:যারা এই সিজনে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি:ইদানীং সমুদ্রের পাড়ে "Yel...
12/08/2023

একটি সর্তকতামূলক পোস্ট:

যারা এই সিজনে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি:

ইদানীং সমুদ্রের পাড়ে "Yellow Bellied Sea Snake-হলুদ পেট বিশিষ্ট সামুদ্রিক সাপ" দেখা যাচ্ছে যা বিশ্বের চতুর্থ বিষধর সাপ।

তাই যারা ঘুরতে যাবেন তারা একটু সাবধানে থাকবেন।নিজের পরিবারে কেউ ছোটো বাচ্চা থাকলে তাদের প্রতিও বাড়তি খেয়াল রাখবেন।মনে রাখবেন এই সাপের কোনো এন্টিভেনম এখনো আবিষ্কৃত হয়নি।তাই নিজে সচেতন থাকার চেষ্টা করবেন।

সাপটি সম্পর্কে বিস্তারিত কমেন্টে জানানো হয়েছে।

ছবি: সংগ্রহীত

অবশেষে গ্রেফতার গতকাল টঙ্গি ট্রেনে ছিনতাইয়ের আসামিরা।👇, কর্ণফুলী এক্সপ্রেস বাংলাদেশের একটি মেইল এক্সপ্রেস ট্রেন। এটি চট্...
11/08/2023

অবশেষে গ্রেফতার গতকাল টঙ্গি ট্রেনে ছিনতাইয়ের আসামিরা।

👇, কর্ণফুলী এক্সপ্রেস বাংলাদেশের একটি মেইল এক্সপ্রেস ট্রেন। এটি চট্টগ্রাম থেকে ঢাকা রুটের মধ্যে ভ্রমণ করে। প্রতিদিন প্রচুর লোক ট্রেন দিয়ে এই ট্র্যাকওয়েতে যাতায়াত করে। গত ১০-৮-২০২৩ তারিখ রাত আনুমানিক ১১ ঘটিকার দিকে ট্রেনটি টঙ্গী স্টেশনে পৌঁছার আগ মুহূর্তে
আউটার সিগন্যাল তিস্তার গেট এলাকায়
দাঁড়ানোর মুহূর্তে ১০ থেকে ১২ জন দুষ্কৃতকারী
ট্রেনটিতে উঠে যাত্রীদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়, যাত্রীরা বাধা দিতে চাইলে তাদেরকে ছুরি আঘাত সহ, ট্রেনের জানালা দিয়ে যাত্রীদের দিকে পাথর নিক্ষেপ করে এতে করে অনেক যাত্রী আহত হয়, এবং ট্রেনের ভিতর যাত্রীরা ভয়ে কান্নাকাটি করতে থাকে । টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ
ঘটনার বিষয়টি জানা মাত্রই, অফিসার ইনচার্জ টঙ্গী পূর্ব থানার এবং টঙ্গী পুলিশ ফাঁড়ির আইসি
সহ টঙ্গী পূর্ব থানার চারটি চৌকস টিম ঘটনার এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে,তাদের অক্লান্ত চেষ্টায় ট্রেনে ছিনতাই হওয়ার মাত্র ৩ ঘন্টার মধ্য ০৯ (নয়)জন আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়।সেই সাথে সুইচ গিয়ার, চাপাতি, লুন্ঠিত মোবাইল উদ্ধার করা হয়।

ছবি ও লিখা: সংগ্রহিত

09/08/2023

ঢাকা অভিমুখী ৯৯ ঢাকা কমিউটার জামতৈল হতে ৬ কিমি দূরে অবস্থান করছে....

সময়: সকাল ০৭:৩২ মিনিট
বিলম্ব: ২৭ মিনিট
পরবর্তী যাত্রাবিরতি: জামতৈল

Address

Ullapara, Rajshahi
Sirajganj
6760

Alerts

Be the first to know and let us send you an email when উল্লাপাড়া রেলওয়ে স্টেশন,সিরাজগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উল্লাপাড়া রেলওয়ে স্টেশন,সিরাজগঞ্জ:

Share