Shahin Hajj Group.

Shahin  Hajj Group. হজ্ব ও উমরাহ বুকিং করুন।

শাহীন হজ্ব এভিয়েশন।

অফিস; তেরাবাজার মাদ্রাসা মার্কেট শেরপুর।

আলহামদুলিল্লাহ,
আমরা ২০০৭ সাল থেকে এ পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে হজ্জ ও ওমরাহ প্যকেজ করে আসছি।
আমাদের দ্বারা আপনারা পাবেন হজ্বে যাওয়ার জন্য একটি গাইড লাইন।
আমরা দিচ্ছি আপনাকে সুন্দর ও নিরাপদে হজ্ব ও ওমরাহ পালনের এক নির্ভরযোগ্য আঙ্গিকার

পাসপোর্ট, মুয়াল্লেম ফি, ভিসা, বিমান টিকেট, মক্কায় (হেরাম শরিফের আতি নিকটতম বাড়িতে থাকা), মদীনায় যাওয়া,আসা, থাকা,খা ওয়া
দর্শনীয় স্থান ভ্রমন এবং দেশে ফিরে আসা পর্য

ন্ত আভিজ্ঞ গাইড দ্বারা পরিচালিত এক ঝামেলা মুক্ত প্যকেজ।
আমরা দিচ্ছি আপনাকে সুন্দর ও নিরাপদে হজ্ব ও ওমরাহ পালনের এক নির্ভরযোগ্য আঙ্গিকার।

এ বছর পবিত্র রমজান মাস ঘিরে যারা ওমরাহ পালনের পরিকল্পনা করছেন ক্রমবর্ধমান খরচ নিয়ে তারা দুশ্চিন্তায় পড়েছেন। ট্যুর অপারেট...
18/01/2026

এ বছর পবিত্র রমজান মাস ঘিরে যারা ওমরাহ পালনের পরিকল্পনা করছেন ক্রমবর্ধমান খরচ নিয়ে তারা দুশ্চিন্তায় পড়েছেন। ট্যুর অপারেটররা সতর্ক করে বলছেন, এখনই বুকিং না দিলে ওমরাহ প্যাকেজের দাম দুই থেকে তিন গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে পরিবহন ও হোটেল ভাড়ার ঊর্ধ্বগতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

দুবাইয়ের সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, রমজান মাসে মক্কা ও মদিনায় লাখ লাখ মুসল্লি আসতে চাওয়ার কারণে এমনটি হয়।

ওমরাহ অপারেটরদের তথ্য অনুযায়ী, বর্তমানে বাসে ওমরাহ প্যাকেজের খরচ প্রায় এক হাজার ২০০ দিরহাম। তবে আগামী কয়েক দিনের মধ্যেই তা বেড়ে ১ হাজার ৪০০ দিরহাম হতে পারে। রমজান যত ঘনিয়ে আসবে, এই ব্যয় দুই হাজার দিরহামেরও বেশি হয়ে যাবে।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, অনেকেই শেষ মুহূর্তে সস্তা প্যাকেজের আশায় বুকিং পিছিয়ে দেন, কিন্তু রমজানের মতো ব্যস্ত সময়ে আসন ও হোটেল সীমিত হয়ে পড়ায় উল্টো বেশি দাম গুনতে হয়।

এদিকে, বর্তমানে বিমানযাত্রাসহ ওমরাহ প্যাকেজ শুরু হচ্ছে প্রায় ৩ হাজার ৫০০ দিরহাম থেকে। তবে রমজান শুরু হলে এই প্যাকেজের দাম ৫ হাজার ২০০ দিরহাম ছাড়িয়ে ৮ হাজার দিরহাম পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষ করে রমজানের শেষ দশকে খরচ সবচেয়ে বেশি হবে বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ট্যুর অপারেটররা।

বিশ্লেষণে দেখা গেছে, উড়োজাহাজের টিকিটের দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও হোটেল ভাড়াই ব্যয় বৃদ্ধির প্রধান কারণ।

হারামের হাঁটা দূরত্বে থাকা হোটেলগুলোর ভাড়া রমজানে দ্বিগুণ এবং শেষ ১০ দিনে তিনগুণ পর্যন্ত বেড়ে যায়।
অন্যদিকে, হজের প্রস্তুতির কারণে ওমরাহ ভিসার সময়সীমাও গুরুত্বপূর্ণ। আগামী ১৭ মার্চের পর ওমরাহ ভিসা আবেদন বন্ধ হবে এবং ২ এপ্রিলের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে। ১৮ এপ্রিলের মধ্যে দেশ ছাড়ার বাধ্যবাধকতাও রয়েছে। তাই খরচ ও সময়-দুটো বিষয় মাথায় রেখে জলদি পরিকল্পনার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

ভোগান্তি ও অতিরিক্ত খরচ এড়াতে কিছু পরামর্শ

দ্রুত বুকিং সম্পন্ন করা: শেষ মুহূর্তের সস্তা প্যাকেজের আশায় না থেকে এখনই ফ্লাইট ও হোটেল নিশ্চিত করা বুদ্ধিমানের কাজ।

বিকল্প এয়ারলাইন্স ও ট্রানজিট: সরাসরি ফ্লাইটের বদলে কানেক্টিং বা ট্রানজিট ফ্লাইট ব্যবহার করলে বিমান ভাড়ায় বড় সাশ্রয় সম্ভব।

গ্রুপে ভ্রমণ: একক বা পরিবারের চেয়ে গ্রুপ প্যাকেজে গেলে থাকার খরচ অনেক কমে যায়। ৪. দূরবর্তী আবাসন: হারামের একেবারে কাছে হোটেল না নিয়ে কিছুটা হাঁটা দূরত্বের হোটেল নিলে বাজেটের মধ্যে ওমরাহ সম্পন্ন করা সহজ হবে।

কাগজপত্র যাচাই: ১৮ এপ্রিলের পর ওমরাহ ভিসার মেয়াদ বাড়ানো হবে না, তাই ফিরতি টিকিট এবং সময়সূচি নিয়ে আগে থেকেই সতর্ক থাকতে হবে।

29/12/2025

৩১ ডিসেম্বর এর মধ্যে হজ্ব এর বাকী টাকা পরিশোধ করুন।
ধন্যবাদ
শাহীন হজ্জ এভিয়েশন।

আলহামদুলিল্লাহ জানুয়ারি ২০২৬ইংউমরাহ হজের পাসপোর্ট ও টাকা জমা দেওয়া শুরু হয়েছে। আল্লাহ আমাদের উমরাহ কবুল করুক আমিন।     #...
06/12/2025

আলহামদুলিল্লাহ
জানুয়ারি ২০২৬ইং
উমরাহ হজের পাসপোর্ট ও টাকা জমা দেওয়া শুরু হয়েছে।
আল্লাহ আমাদের উমরাহ
কবুল করুক আমিন।


#উমরাহ

04/12/2025

উমরাহ হজ এর জন্য বুকিং চলছে

#উমরাহ

আলহামদুলিল্লাহ শাহীন হজ্জ এভিয়েশন  আগামী জানুয়ারি ২০২৬ইং  একটি উমরাহ কাফেলা যাবে,মক্কা ও মদিনা। উমরাহ হজ্ব করার আগ্রহীগণ...
24/11/2025

আলহামদুলিল্লাহ
শাহীন হজ্জ এভিয়েশন আগামী জানুয়ারি ২০২৬ইং একটি উমরাহ কাফেলা যাবে,মক্কা ও মদিনা।
উমরাহ হজ্ব করার আগ্রহীগণ
পাসপোর্ট সহ যোগাযোগ করুন।
মোবাইল : 01715-438191,01755-928503

শাহীন হজ্ব এভিয়েশন থেকে পবিত্র উমরাহ পালন করতে যাওয়া কিছু উমরাহ যাত্রীদের সাথে পরামর্শ ও আলোচনা করেন শাহীন হজ্ব এভিয়েশন ...
23/10/2025

শাহীন হজ্ব এভিয়েশন থেকে পবিত্র উমরাহ পালন করতে যাওয়া কিছু উমরাহ যাত্রীদের সাথে পরামর্শ ও আলোচনা করেন শাহীন হজ্ব এভিয়েশন এর স্বত্বাধিকারীরা আলহাজ্ব শাহীনুর রহমান।
ইনসাল্লাহ আগামি ৩১ অক্টোবর ২০২৫ এ ত্রিশ জনের কাফেলা নিয়ে উমরাহর উদ্দেশ্যে যাবেন শাহীন হজ্ব এভিয়েশনএর পরিচালক আলহাজ্ব ফয়সাল আহমেদ।

إنا لله وإنا إليه راجعونআজ মুসলিম উম্মাহ এক মহান আলেমকে হারালো।সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শাইখ আবদুল আজিজ আল আশ-শাইখ رحم...
23/09/2025

إنا لله وإنا إليه راجعون

আজ মুসলিম উম্মাহ এক মহান আলেমকে হারালো।
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শাইখ আবদুল আজিজ আল আশ-শাইখ رحمه الله ইন্তেকাল করেছেন।

তিনি ছিলেন ইলম ও দাওয়াহর বাতিঘর। তাঁর ইলম ও অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মর্যাদা দান করুন এবং আমাদের সবাইকে তাঁর মতো দ্বীনের জন্য কাজ করার তাওফিক দিন। 🤲

বরেন্য এই আলেমের মৃত্যুতে শাহীন হজ্ব এভিয়েশন পরিবার গভীর শোক প্রকাশ করছে এবং শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছে।

শাহীন হজ্ব এভিয়েশন
তেরাবাজার মাদ্রাসা মার্কেট শেরপুর

🌸 আজকের শিক্ষণীয় ঘটনা 🌸সব প্রস্তুতি শেষ—ভিসা ✅টিকিট ✅বিদায়-আদাব ✅সবকিছু শেষ করে শুধু বিমানে ওঠার অপেক্ষা...কিন্তু হঠাৎ শ...
15/09/2025

🌸 আজকের শিক্ষণীয় ঘটনা 🌸

সব প্রস্তুতি শেষ—
ভিসা ✅
টিকিট ✅
বিদায়-আদাব ✅
সবকিছু শেষ করে শুধু বিমানে ওঠার অপেক্ষা...

কিন্তু হঠাৎ শেষ মুহূর্তে জানানো হলো, বয়সের নতুন নিয়মের কারণে উমরাহ করা সম্ভব নয়!
আল্লাহর ঘরে যাওয়ার স্বপ্ন মুহূর্তেই ভেঙে গেলো।
চারপাশে কান্নার রোল, ভাঙা হৃদয়ের হাহাকার… 💔

🕋 ভাই-বোনেরা, আসুন শিক্ষা নেই।
আগামীর জন্য দেরি না করে, কাল-পরশুর অপেক্ষায় না থেকে আজই সিদ্ধান্ত নেই।
আল্লাহর ঘরের পথে রওনা হই, কারণ কে জানে—
আগামী দিনে হয়তো নতুন নিয়ম, পরিস্থিতি কিংবা অন্য কোনো কারণে আর সুযোগ নাও থাকতে পারে…

🤲 আল্লাহ আমাদের সবাইকে তাঁর ঘরের দাওয়াত কবুল করার তাওফিক দান করুন।
©

শাহীন হজ্ব এভিয়েশন ✈️
হজ্ব ও ওমরাহ সেবায় বিশ্বস্ত প্রতিষ্ঠান...

15/09/2025

✨🕋 শাহীন হজ্ব এভিয়েশন – সেপ্টেম্বর ২০২৫ ওমরা জিয়ারত আপডেট 🕋✨

আলহামদুলিল্লাহ, আমাদের সেপ্টেম্বর ২০২৫ এর সকল হুজ্জাজগণ নিরাপদে ও সফলভাবে মক্কার আশেপাশের ঐতিহাসিক ও পবিত্র স্থানসমূহ জিয়ারত সম্পন্ন করেছেন।

📍 তারা যেসব স্থানে জিয়ারত করেছেন:
✅ জাবালে সুর
✅ আরাফাত ময়দান ও জাবালে রহমত
✅ মসজিদে নামিরা
✅ মুজদালিফা
✅ মিনা ও জামারাত
✅ জাবালে নূর ও গারে হেরা (হেরা গুহা)
✅ জান্নাতুল মোয়াল্লা

আলহামদুলিল্লাহ, সফরের প্রতিটি ধাপ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের হুজ্জাজদের সব ইবাদাত কবুল করুন এবং তাঁদের জীবনে অফুরন্ত বরকত দান করুন। 🤲




Address

Sherpur
2100

Alerts

Be the first to know and let us send you an email when Shahin Hajj Group. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahin Hajj Group.:

Share

Category