Sherpur BIKERS

Sherpur BIKERS Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sherpur BIKERS, Sherpur.

Important notice from BRTA   লাইসেন্স ব্যাতীত বাইক এর রেজিষ্ট্রেশন করা যাবেনা।
05/07/2022

Important notice from BRTA


লাইসেন্স ব্যাতীত বাইক এর রেজিষ্ট্রেশন করা যাবেনা।

থার্ড পার্টি (Act Liability), বীমা পরিকল্প বাতিল প্রসঙ্গে। সার্কুলার নং--নন-লাইফ ৮২/২০২০
30/12/2020

থার্ড পার্টি (Act Liability),
বীমা পরিকল্প বাতিল প্রসঙ্গে।
সার্কুলার নং--নন-লাইফ ৮২/২০২০

ফটো কালেক্টেড ট্যাক্স টোকেনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে, #ট্যাক্স_টোকেন হারিয়ে গেলে কি করণীয়?
26/07/2020

ফটো কালেক্টেড
ট্যাক্স টোকেনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে,
#ট্যাক্স_টোকেন হারিয়ে গেলে কি করণীয়?

সড়ক পরিবহন অাইন -২০১৮ বিষয়ক পরামর্শ-৩বিষয়ঃ ইন্সুইরেন্স বা বীমা বা বীমাপত্র চলুন প্রথমেই দেখে আসি সড়ক পরিবহন অাইন-২০১...
30/06/2020

সড়ক পরিবহন অাইন -২০১৮ বিষয়ক পরামর্শ-৩

বিষয়ঃ ইন্সুইরেন্স বা বীমা বা বীমাপত্র

চলুন প্রথমেই দেখে আসি সড়ক পরিবহন অাইন-২০১৮ এ কি বলা অাছে!

সড়ক পরিবহন অাইন-২০১৮ এর নবম অধ্যায়ে ৬০ ধারায় বলা আছে:

(১) কোনো মোটরযানের মালিক বা প্রতিষ্ঠান ইচ্ছা করিলে তাহার মালিকানাধীন যে কোনো মোটরযানের জন্য যে সংখ্যক যাত্রী পরিবহনের জন্য নির্দিষ্টকৃত তাহাদের জীবন ও সম্পদের বীমা করিতে পারিবে।
(২) মোটরযানের মালিক বা প্রতিষ্ঠান উহার অধীন পরিচালিত মোটরযানের জন্য যথানিয়মে বীমা করিবেন এবং মোটরযানের ক্ষতি বা নষ্ট হওয়ার বিষয়টি বীমার আওতাভুক্ত থাকিবে এবং বীমাকারী কর্তৃক উপযুক্ত ক্ষতিপূরণ পাইবার অধিকারী হইবেন।
(৩) মোটরযান দুর্ঘটনায় পতিত হইলে বা নষ্ট হইলে উক্ত মোটরযানের জন্য ধারা ৫৩ এর অধীন গঠিত আর্থিক সহায়তা তহবিল হইতে কোনো ক্ষতিপূরণ দাবি করা যাইবে না।
(৪) বীমার শর্ত, বীমার দায়- দায়িত্বের সীমা, বীমার দেউলিয়াত্ব, বীমা-দাবী পরিশোধ, বিরোধ-নিষ্পত্তি, বীমা সনদের কার্যকারিতা ও উহা হস্তান্তর এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয় বিধি দ্বারা নির্ধারিত হইবে।

এই আইন এর একাদশ অধ্যায়ে ধারা ৬৬ থেকে ১০৬ পর্যন্ত বিভিন্ন ধরনের অপরাধ, বিচার ও দণ্ডের বিধান রয়েছে; মজার বিষয় হচ্ছে এর কোথাও ইন্সুইরেন্স বা বীমার জরিমানার কথা বলা নেই।

তাই এই সড়ক পরিবহন অাইন-২০১৮ অনুযায়ী ইন্সুইরেন্স বা বীমা না থাকার জন্য কোনো সার্জেন্ট বা ম্যাজিস্ট্রেট জরিমানা করতে পারবেন না, এটা স্পষ্ট।

যেহেতু সড়ক পরিবহন অাইন-২০১৮ অনুযায়ী পূর্ববর্তী মোটরযান আইন-১৯৮৩ বাতিল করা হয়েছে তাই ঐ আইন এর নবম অধ্যায়ের ১০৯ ধারা অনুযায়ী ১৫৫ ধারায় যে অনধিক ২০০০ টাকা জরিমানার বিধান ছিলো সে অনুযায়ী আমরা ডিএমপিতে ৭৫০ টাকা জরিমানা করতাম তা আর থাকছে না।

তবুও বিস্তারিত জানার জন্য সড়ক পরিবহন আইন -২০১৮ এর প্রয়োগবিধি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ইন্সুরেন্স না থাকার জন্য অপেক্ষা করতেই হবে।

ইন্সুরেন্স বা বীমা করা হয় ব্যক্তি বা যানবাহনের নিরাপত্তার জন্য, এখন জরিমানার বিধান নেই বলে ইন্সুরেন্স করবেন নাকি করবেন না এটা সম্পূর্ণ আপনার ইচ্ছার ওপর নির্ভর করবে।

ধন্যবাদ
সার্জেন্ট মুহিব
ইনচার্জ
ক্যাশ ও রেকার শাখা, ট্রাফিক রমনা বিভাগ,
ডিএমপি, ঢাকা।

30.06.2020 নিলক্ষেত, ঢাকা।

🤣
29/06/2020

🤣

 .এই বিষয়টি অনেকেই বুঝেন আবার অনেকেই বুঝেন না।যারা বোঝেন না তাদের জন্যই এই post.বাংলাদেশে আমরা বাইকে ৩ রকম cooling syste...
11/06/2020

.

এই বিষয়টি অনেকেই বুঝেন আবার অনেকেই বুঝেন না।
যারা বোঝেন না তাদের জন্যই এই post.
বাংলাদেশে আমরা বাইকে ৩ রকম cooling system দেখতে পাই। এগুলো হলো-
1/air cooled,
2/oil cooled,
3/liquid cooled.

Air cooled engine- এ ধরনের engine এর সাধারণত বাড়তি কোনো কিছু থাকেনা engine ঠান্ডা করার জন্য। আপনি বাইক চালানোর সময় ইঞ্জিনের গায়ে যেই বাতাস লাগে সেই বাতাসের মাধ্যমেই engine ঠান্ডা হয়। air cooled engine তুলনামূলক কিছুটা কম শক্তি উৎপাদন করে। air-cooled engine খুব তাড়াতাড়ি গরম ও হয়। এইজন্য বাইকার দের উপদেশ দেওয়া হয় যেন একটানা 50 কিলোমিটার এর পর বিরতি দেওয়া হয় যাতে ইঞ্জিন ঠান্ডা হওয়ার সময় পায়। সাধারণত comuter segment এর bike গুলোতে air cooled engine দেখা যায়। যেমন-Hunk, pulsar, Apache, gixxer, fz, hornet এসব bike এ air cooled engine ব্যবহার করা হয়।

Oil-cooled Engine- মূলত এটি air cooled engine এর একটি updated version. এই ক্ষেত্রে air cooled engine এর সাথে একটি রেডিয়েটর লাগানো থাকে। engine গরম হলে কিছুটা engine oil এই রেডিয়েটরে চলে যায়। bike চলার সময় রেডিয়েটরে যে বাতাস লাগে সেই বাতাসে engine oil কিছুটা ঠান্ডা হয় এবং আবার engine এ ফিরে আসে।
Oil cooled engine এ সাধারণত রেডিয়েটরে কোনো ফেন থাকেনা। oil cooling system টা air cooling system থেকে কিছুটা ভালো কিন্তু best না। বাংলাদেশে সাধারণত pulsar Ns 160, Apache RTR 160 4V, Loncin GP 165, Lex moto hawk R9 এসব bike এ oil cooled ইঞ্জিন দেখা যায়।
oil cooled engine এর production cost air cooled এর থেকে বেশি। এজন্য oil cooled engine এর bike গুলোর Price same segment এর air cooled bike এর থেকে বেশি হয়ে থাকে।

Liquid cooled engine - এটি air-cooled এবং oil cooled থেকে একদম আলাদা রকমের engine. পাশাপাশি একটি air cooled এবং একটি liquid
cooled engine দেখলেই তফাত টা বুঝতে পারবেন।
বর্তমান বিশ্বে এটাই এখন সবথেকে কার্যকরী cooling system.
Liquid cooled engine এ রেডিয়েটরে আলাদা একটি তরল দিতে হয়। একে কুলেন্ট বলে। ইঞ্জিন গরম হয়ে গেলে এই কুলেন্ট ইঞ্জিনকে ঠান্ডা করে। রেডিয়েটরে আবার ফেন ও থাকে। এই ফেন কুলেন্ট কে ঠান্ডা করে। নির্দিষ্ট সময় পর পর এই কুলেন্ট পরিবর্তন করতে হয়। Liquid cooled ইঞ্জিনের production cost সবথেকে বেশি হয় এইজন্য same segment এর air cooled engine থেকে Liquid cooled engine এর bike গুলোর price অনেক বেশি হয়। Liquid cooled engine এর maintanace cost ও বেশি হয়। power ও বেশি উৎপাদন করে।
Liquid cooled engine সাধারণত sports bike গুলোতে দেখা যায়। যেমন R15, CBR, GSXR, taro GP1/2, KPR, KPT, RKR, Benelli 165s সহ আরো অনেক বাইকে liquid cooled engine ব্যবহার করা হয়।

08/06/2020

Happy birthday

04/06/2020
27/05/2020

Address

Sherpur
2100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sherpur BIKERS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share