10/01/2026
✈️ ঢাকা–করাচি রুটে টিকিট বিক্রিতে রেকর্ড সাড়া!
দীর্ঘ বিরতির পর পুনরায় চালু হতে যাওয়া ঢাকা–করাচি–ঢাকা সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু হতেই যাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই প্রথম দফার প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানা গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এই রুটটি চালু হওয়াকে কেন্দ্র করে প্রবাসী যাত্রী, ব্যবসায়ী ও আত্মীয়স্বজনের সঙ্গে যাতায়াতকারীদের মধ্যে বড় ধরনের চাহিদা তৈরি হয়েছে। বিশেষ করে ভারতীয় আকাশসীমা ব্যবহার না করে বিকল্প রুটে পরিচালিত এই ফ্লাইটটি নিয়ে আগ্রহ ছিল চোখে পড়ার মতো।