Kurigram Railway Station

Directions

Kurigram Railway Station Welcome to kurigram Railway station...

 #স্মৃতিচারণকুড়িগ্রাম এক্সপ্রেস: একটি আন্দোলনের স্মৃতিকুড়িগ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল ঢাকার সঙ্গে একটি সরাসর...
30/07/2026

#স্মৃতিচারণ
কুড়িগ্রাম এক্সপ্রেস: একটি আন্দোলনের স্মৃতি
কুড়িগ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল ঢাকার সঙ্গে একটি সরাসরি আন্তঃনগর ট্রেন যোগাযোগ। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগীসহ সাধারণ মানুষের এই ন্যায্য দাবিকে ঘিরেই আন্তঃনগর ট্রেন আন্দোলনের সূচনা হয়।
এই আন্দোলনকে সংগঠিত করতে আমরা "গণকমিটি" নামে কুড়িগ্রামের উন্নয়ন ও প্রধান রেল আন্দোলনের একটি প্ল্যাটফর্ম গড়ে তুলি। আমি এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। দল-মত নির্বিশেষে কুড়িগ্রামের উন্নয়নের দাবিতে আমরা জনমত গড়ে তুলি এবং বিভিন্ন কর্মসূচি পরিচালনা করি।
আন্দোলনের ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় নতুন আন্তঃনগর ট্রেনের নাম নির্ধারণ নিয়ে আলোচনা হয়। সেখানে একাধিক নাম প্রস্তাব করা হয়। আমি "কুড়িগ্রাম এক্সপ্রেস" নামটি প্রস্তাব করি। জেলা প্রশাসক কণ্ঠভোটের মাধ্যমে মতামত গ্রহণ করলে উপস্থিত অধিকাংশ আমার প্রস্তাবের পক্ষে মত দেন। পরে জেলা প্রশাসক "কুড়িগ্রাম এক্সপ্রেস" নামটি সভার সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করেন। সেই মুহূর্তটি আজও আমার জীবনের এক গর্বের স্মৃতি।
পরবর্তীতে ২০১৯ সালের অক্টোবরে কুড়িগ্রাম এক্সপ্রেস চালু হয়। এটি শুধু একটি ট্রেন নয়, কুড়িগ্রামবাসীর দীর্ঘ আন্দোলন, ঐক্য ও ন্যায্য দাবির একটি স্মারক।
এই আন্দোলনের একজন সংগঠক এবং গণকমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সেই ইতিহাসের অংশ হতে পেরে আমি গর্বিত। আমার বিশ্বাস, জনগণের ন্যায্য ও শান্তিপূর্ণ আন্দোলন একদিন না একদিন সফল হয়—কুড়িগ্রাম এক্সপ্রেস তারই একটি উজ্জ্বল উদাহরণ ।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোবাইল কোর্ট: প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট না থাকায় মাংস ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাকুড়িগ্রা...
17/07/2026

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোবাইল কোর্ট: প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট না থাকায় মাংস ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ি বাজারে প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট ছাড়া পশু জবাই করায় এক মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) পরিচালিত এ অভিযানে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী মাংস ব্যবসায়ী নজরুল ইসলামকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলার আক্তার।

অভিযানকালে উপজেলা পানি সম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

07/05/2026

অদ্য রংপুর এক্সপ্রেস ট্রেনে এক জৈনিক মহিলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি যাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
এ ধরনের অপরাধ রোধে ট্রেনে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি জরুরি।

06/05/2026

আজকে রংপুর এক্সপ্রেস এর সময় কি সঠিক আছে?

Address

Kurigram Town
Rangpur
5600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kurigram Railway Station posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share