Kurigram Railway Station-কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • Kurigram Railway Station-কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন

Kurigram Railway Station-কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন টিকেট বিক্রি ও ক্রয়ের ব্যাপারে কোন পোস্ট বা মেসেজ করবেন না।।

31/03/2026

কুড়িগ্রামে রেল যোগাযোগ সম্প্রসারণের দাবি, আন্তর্জাতিক রুট চালুর প্রস্তাব

উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে রেল যোগাযোগ সম্প্রসারণ ও আধুনিকায়নের দাবি জোরালো হয়ে উঠেছে। জেলার সার্বিক উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে একটি লিখিত আবেদন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এর মাধ্যমে মঙ্গলবার (৩১মার্চ)জমা দেওয়া হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, কুড়িগ্রামে রেল যোগাযোগের ইতিহাস দীর্ঘ হলেও বর্তমানে প্রয়োজনীয় অবকাঠামো ও আধুনিকায়নের অভাবে জেলার অর্থনৈতিক সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।
আবেদনে চারটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে কুড়িগ্রাম-নাগেশ্বরী-ভূরুঙ্গামারী-সোনাহাট রেললাইন পুনঃস্থাপন, ধরলা সেতুর পাশে রেলসেতু নির্মাণ, কুড়িগ্রাম-চিলমারী-গাইবান্ধা হয়ে ঢাকার সঙ্গে বিকল্প রেল করিডোর চালু এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে রেল সংযোগ জোরদার করা।
বিশেষ করে সোনাহাট স্থলবন্দর পর্যন্ত রেল সংযোগ চালু হলে ভারতের আসাম রাজ্যের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের সুযোগ সৃষ্টি হবে বলে আবেদনে উল্লেখ করা হয়। একই সঙ্গে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, রেল যোগাযোগ উন্নত হলে কুড়িগ্রামের মানুষের জীবনযাত্রার মান বদলে যাবে।
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী এলাকার জিল্লুর রহমান বলেন, “আমাদের এখানে যাতায়াতের জন্য ভালো রেল ব্যবস্থা নেই। রেললাইন হলে ব্যবসা-বাণিজ্য বাড়বে, কর্মসংস্থানও সৃষ্টি হবে।”
নাগেশ্বরীর পৌর এলাকার বাসিন্দা ওমর ফারুক বলেন, “চিকিৎসা বা জরুরি প্রয়োজনে ঢাকায় যেতে অনেক সময় লাগে। রেল যোগাযোগ ভালো হলে আমাদের ভোগান্তি অনেক কমবে।”
ভূরুঙ্গামারীর উপজেলার সোনাহাট ইউনিয়নের ব্যবসায়ী আব্দুল লতিফ জানান, “সোনাহাট বন্দর পর্যন্ত রেললাইন চালু হলে সীমান্ত বাণিজ্য বহুগুণে বাড়বে। এতে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।”
কুড়িগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আহ্বায়ক আব্দুল আজিজ বলেন, ব্যবসা বাণিজ্য প্রসারে রেল যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা চাই কুড়িগ্রামের সাথে সোনাহাট হয়ে ভারতের আসাম রাজ্য এবং কুড়িগ্রামের সাথে গাইবান্ধা হয়ে ঢাকা পর্যন্ত রেল সম্প্রসারিত হোক।
আবেদনটি রেলপথ মন্ত্রণালয়ে জমা দিয়েছেন কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও সাধারণ সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তারা জানান, কুড়িগ্রাম জেলার উন্নয়নের স্বার্থে রেল যোগাযোগের বিকল্প নেই এবং দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

দলমত নির্বিশেষে আমরা এবারের সংসদ সদস্য জনাব আসাদুল হাবীব দুলু মহোদয়কে রেলমন্ত্রী হিসেবে দেখতে চাই।। (লালমনিরহাট-৩ আসন)উত...
13/02/2026

দলমত নির্বিশেষে আমরা এবারের সংসদ সদস্য জনাব আসাদুল হাবীব দুলু মহোদয়কে রেলমন্ত্রী হিসেবে দেখতে চাই।। (লালমনিরহাট-৩ আসন)
উত্তরবঙ্গ তথা রংপুর অঞ্চলের রেলের উন্নয়নের জন্য এনার বিকল্প নেই।
উনি রেল সম্পর্কে মোটামুটি অভিজ্ঞ একজন ব্যাক্তি

13/09/2025
আজকের কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি অনেক বিলম্বের কারণে আগামীকাল ১৫/০৮/২০২৫ তারিখ, শুক্রবার ঢাকাগামী কুড়িগ্র...
14/08/2025

আজকের কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি অনেক বিলম্বের কারণে আগামীকাল ১৫/০৮/২০২৫ তারিখ, শুক্রবার
ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রীদের জন্য কুড়িগ্রাম থেকে শাটল(সংযোগ) ট্রেন চালানো হবে কুড়িগ্রাম-রংপুর-কুড়িগ্রাম।।

যেটি সঠিক সময় সকাল ৭:১০ মিনিটে ছেড়ে যাবে ইনশাআল্লাহ।

সকল যাত্রীসাধারণ যথা সময়ে স্টেশনে উপস্থিত থাকুন।।

বি:দ্রঃ রেলওয়ে যেকোনো সময় সিদ্ধান্ত পরিবর্তন করার ক্ষমতা রাখে।

কুড়িগ্রাম স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি।
14/05/2025

কুড়িগ্রাম স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি।

কুড়িগ্রাম এক্সপ্রেস উত্তরের অন্যতম পছন্দের ট্রেন! কিন্তু ট্রেনটি চালুর পর থেকে এর শিডিউল বিপর্যয় এমন পর্যায়ে চলে গিয়েছিল...
11/04/2025

কুড়িগ্রাম এক্সপ্রেস উত্তরের অন্যতম পছন্দের ট্রেন!

কিন্তু ট্রেনটি চালুর পর থেকে এর শিডিউল বিপর্যয় এমন পর্যায়ে চলে গিয়েছিল যে, এখনো কাউকে সহজে বিশ্বাস করানো যাচ্ছেনা যে এটা এখন নিয়মিত সঠিক সময়েই চলাচল করতেছে। 😅

১০ই মার্চ,২০২৫ থেকে রেলের ৫৪নং সময়সূচিতে কর্তৃপক্ষ ট্রেনটির সময়ে পরিবর্তন নিয়ে আসার ফলে এখন একান্ত দূর্ঘটনা ছাড়া সপ্তাহের ৬ দিনেই ঢাকা(রাত ০৮:০০) এবং কুড়িগ্রাম(সকাল ০৭:১০) উভয় দিক থেকেই সঠিক সময়েই ছেড়ে যাচ্ছে যেটা অকল্পনীয় এই রুটের যাত্রীদের জন্য! 🥰

এখন কুড়িগ্রামমূখী ট্রেনটি সঠিক সময়ে টাঙ্গাইলের দিকে এগিয়ে যাচ্ছে,
আপডেট সময় - রাত ০৯:৩৫ মিনিট।

Address

KhalilGonj, Kurigram
Rangpur
N/A

Alerts

Be the first to know and let us send you an email when Kurigram Railway Station-কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category