Rangpur Express - রংপুর এক্সপ্রেস

Rangpur Express - রংপুর এক্সপ্রেস Rangpur Express is an inter-city train of BR which runs between the cities Dhaka & Rangpur.
(526)

-রংপুর এক্সপ্রেস-
২০১১ সালের ২১ আগস্ট আনুষ্ঠানিক ভাবে এই ট্রেনের যাত্রা শুরু হয়। এই ট্রেনটি উদ্বোধনের মাধ্যমে ঢাকার সাথে সদ্য পরিচিতি প্রাপ্ত রংপুর বিভাগের সরাসরি রেল যোগাযোগের দুয়ার খুলে যায়। তৎকালীন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ট্রেনটির উদ্বোধন ঘোষণা করেন ২১ আগস্টের সন্ধ্যা ৭.৪০ মিনিটে।

ঢাকা হতে রংপুরে (আপ রংপুর এক্স-৭৭১) যেতে ট্রেনটির স্টপেজঃ
ঢাকা-বিমানবন্দর-বঙ্গবন্ধু সেতু পূর্ব-চাটমোহর-না

টোর-সান্তাহার-তালোড়া-বগুড়া-বোনারপাড়া-গাইবান্ধা-বামনডাঙ্গা-পীরগাছা-কাউনিয়া-রংপুর
**ঢাকা হতে ট্রেনটি ছাড়ে সকাল ৯ঃ১০ ঘটিকায় এবং রংপুরে পৌঁছে সন্ধ্য ৭ঃ০৫ ঘটিকায়।

রংপুর হতে ঢাকা যেতে (ডাউন রংপুর এক্স-৭৭২) ট্রেনটির স্টপেজঃ
রংপুর-কাউনিয়া-পীরগাছা-বামনডাঙ্গা-গাইবান্ধা-বোনারপাড়া-বগুড়া-তালোড়া-সান্তাহার-নাটোর-বঙ্গবন্ধু সেতু পশ্চিম-বঙ্গবন্ধু সেতু পূর্ব-বিমানবন্দর-ঢাকা
**রংপুর থেকে ট্রেন টি ছাড়ে রাত ৮ঃ১০ ঘটিকায় এবং ঢাকা পৌঁছে সকাল ৬.১০ মিনিটে

রংপুর থেকে সাঘাটা যাওয়ার একমাত্র বাস ''নান্নু'' কে কে চড়েছিলেন??
25/08/2026

রংপুর থেকে সাঘাটা যাওয়ার একমাত্র বাস ''নান্নু''
কে কে চড়েছিলেন??

১৮৫৭ সালে সিপাহী বিদ্রেোহের যোদ্ধা ওযালীদাদ মুহাম্মদের কবরটি স্টেশন রোডের সালেক পাম্পের পাশ  থেকে মুন্সিপাড়া কবরস্থানে ...
24/08/2026

১৮৫৭ সালে সিপাহী বিদ্রেোহের যোদ্ধা ওযালীদাদ মুহাম্মদের কবরটি স্টেশন রোডের সালেক পাম্পের পাশ থেকে মুন্সিপাড়া কবরস্থানে স্থানান্তর করা হয়েছে ২০১৪ সালে। তারই বংশের অপর একযোদ্ধা গৌস উদ্দিন মোহাম্মদকে একই সময়ে নগরীর বালাপাড়ায় সমাহিত করা হয়। এখন ইতিহাস।
ছড়াকার এসএম খলিল বাবু ভাইেয়র সংগ্রহীত ছবি।

রংপুরের ভাগেরটা আগেরবার নোংরা পলিটিক্স করে ঠাকুরগাঁও নিয়ে গেছে । এবার পাবার সম্ভাবনা দেখিনা ।
23/08/2026

রংপুরের ভাগেরটা আগেরবার নোংরা পলিটিক্স করে ঠাকুরগাঁও নিয়ে গেছে । এবার পাবার সম্ভাবনা দেখিনা ।

মাছুয়াপাড়ায় চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় দুইজন গ্রেফতার, পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের সার্বিক দিক-নির্দ...
23/08/2026

মাছুয়াপাড়ায় চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় দুইজন গ্রেফতার, পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন; হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত ও লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার
==============================

রংপুর মহানগরীর কোতোয়ালি থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের মাছুয়াপাড়া এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় রংপুর মেট্রোপলিটন পুলিশের সমন্বিত ও দ্রুততর তদন্তে দুইজন সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—
১। শ্রী মুগ্ধ দাস (২৩), পিতা—শ্রী কানু দাস, মাতা—সোনারাণী দাস।
২। সিদ্ধার্থ দাস (১৯), পিতা—বিনয় চন্দ্র দাস, মাতা—পাপড়ি দাস।
উভয়ের সাং—মাছুয়াপাড়া, কোতয়ালী থানা, রংপুর মহানগর, রংপুর।

গত ২১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাতে মাছুয়াপাড়া এলাকায় রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ওরফে ভোলা, তাঁদের মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং তাঁদের ১২ বছর বয়সী শিশু প্রিয়ম চক্রবর্তী নির্মম হত্যাকাণ্ডের শিকার হন।

ঘটনার পরপরই রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় গোয়েন্দা বিভাগ (ডিবি), সংশ্লিষ্ট থানা পুলিশ, সিআইডিসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তদন্ত কার্যক্রম শুরু করা হয়। ঘটনাস্থল থেকে প্রাপ্ত বিভিন্ন আলামত, পারিপার্শ্বিক তথ্য, সাক্ষ্য এবং প্রযুক্তিগত ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে তদন্তে অগ্রগতি অর্জিত হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তারা পরস্পর আত্মীয় এবং ঘটনার আগে ও পরে মাদক সেবনের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে জানা যায়। তারা পার্শ্ববর্তী একটি ভবনের ছাদ ব্যবহার করে ভুক্তভোগী পরিবারের বাড়ির ছাদে প্রবেশ করে এবং সেখানে মাদক সেবন করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ সময় বাড়ির মালিক সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী বিষয়টি লক্ষ্য করে তাদের সেখানে অবস্থানের কারণ জানতে চাইলে কথাকাটাকাটির একপর্যায়ে তাঁকে গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়।
গণপতি চক্রবর্তীর গোঙানির শব্দ শুনে তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এগিয়ে এলে তাকেও হত্যা করা হয়। পরবর্তীতে তাঁদের মেয়ে প্রার্থী চক্রবর্তী এগিয়ে এলে তাকেও হত্যা করা হয়। সবশেষে ঘরে থাকা ১২ বছর বয়সী শিশু প্রিয়ম চক্রবর্তীকে হত্যা করে।

তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শিশু প্রিয়ম গ্রেফতারকৃতদের পরিচিত ছিল এবং তাদের পরিবারের শিশুদের সঙ্গে খেলাধুলা করত। এ পরিচিতির কারণে শিশুটিও তাদের শনাক্ত করতে পারে—এমন আশঙ্কা থেকে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, হত্যাকাণ্ডের পর গ্রেফতারকৃতরা ভুক্তভোগীদের বাসায় অবস্থান করে গোসল করে এবং খাবার গ্রহণ করে। ঘটনাস্থলে মাদক সেবনের আলামতও পাওয়া গেছে।
পরবর্তীতে তারা ঘটনাটিকে ডাকাতি বা লুটপাটের ঘটনা হিসেবে উপস্থাপনের উদ্দেশ্যে বাসার বিভিন্ন মালামাল এলোমেলো করে এবং কিছু স্বর্ণালংকার নিয়ে যায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
তদন্তে আরও জানা যায়, গ্রেফতারকৃত সিদ্ধার্থ দাস দীর্ঘদিন ধরে একটি স্বর্ণের দোকানে কারিগর হিসেবে কাজ করায় স্বর্ণালংকার শনাক্ত করার বিষয়ে তার অভিজ্ঞতা রয়েছে। ঘটনাস্থলে একটি স্বর্ণালংকার আগুনের মাধ্যমে পরীক্ষা করার আলামত পাওয়ায় তদন্তকারীদের কাছে বিষয়টি গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে বিবেচিত হয়।
এছাড়া ভুক্তভোগীদের ব্যবহৃত মোবাইল ফোনের আলামত নষ্ট করার উদ্দেশ্যে সেগুলো পানিতে/ডিটারজেন্টে ভিজিয়ে রাখার তথ্যও প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে।

গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী তদন্তকারী দল একটি পরিত্যক্ত স্থানের পেছন থেকে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করে।
এছাড়া ঘটনাস্থল থেকে মাদক সেবনের আলামত, খেজুরের বিচি, আংশিক খাওয়া শসাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। এসব আলামত প্রয়োজনীয় বৈজ্ঞানিক পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে/প্রক্রিয়াধীন রয়েছে। আলামত বিশ্লেষণের ফলাফল তদন্তের পরবর্তী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তদন্তে আরও জানা যায়, ঘটনার আগে গ্রেফতারকৃতরা সীমান্ত নামের এক ব্যক্তির বাসায় মাদক সেবন করেছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী সীমান্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। বিষয়টি তদন্তের অংশ হিসেবে যাচাই করা হচ্ছে। প্রাথমিক তদন্তে আরও উঠে এসেছে যে, গ্রেফতারকৃত মুগ্ধ দাস একটি মাছের দোকানে এবং সিদ্ধার্থ দাস একটি স্বর্ণের দোকানে কাজ করত। মাদক সংগ্রহ ও সেবনের বিষয়ে প্রাপ্ত তথ্যও তদন্তকারী দল যাচাই করছে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা নং-৪৩, ধারা ৩০২/৩৪, দণ্ডবিধি রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য, আলামত, সাক্ষ্য ও বৈজ্ঞানিক পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িত প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ এ ধরনের চাঞ্চল্যকর অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সতর্কতার সঙ্গে তদন্ত পরিচালনা করছে। একই সঙ্গে মাদকদ্রব্যের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হচ্ছে।
এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেফতারে রংপুর মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট সকল ইউনিট, গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় জনগণ, সমাজকর্মী এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতার জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সর্বদা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

মিডিয়া সেল
রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর।

রংপুরের কামাল কাছনা মাছুয়াপাড়ার একটি বাড়িতে ঘটে গেল ভয়াবহ এক ঘটনা।জিলা স্কুলের সদ্য অবসর নেওয়া শিক্ষক গণপতি চক্রবর্...
23/08/2026

রংপুরের কামাল কাছনা মাছুয়াপাড়ার একটি বাড়িতে ঘটে গেল ভয়াবহ এক ঘটনা।

জিলা স্কুলের সদ্য অবসর নেওয়া শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও পঞ্চম শ্রেণির ছেলে আয়ুষ চক্রবর্তীকে কয়েকদিন ধরে কেউই দেখতে পাচ্ছিলেন না। বাড়িটাও বাইরে থেকে তালাবদ্ধ ছিল।

শনিবার রাতে বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বের হলে প্রতিবেশীদের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ এসে তালা ভেঙে ভেতরে ঢোকে।

বাড়ির ভেতরের আসবাবপত্র তছনছ, জিনিসপত্র এলোমেলো, বিদ্যুৎ সংযোগ কাটা এবং টাকা-পয়সা রাখার জায়গাগুলো ভাঙা। আর বাড়ির চারটি আলাদা জায়গা থেকে উদ্ধার করা হয় পরিবারের চার সদস্যের মরদেহ।

গণপতি চক্রবর্তীর মরদেহ ছিল দোতলার ছাদে। স্ত্রী ও মেয়ের মরদেহ পাওয়া যায় ছাদে ওঠার সিঁড়িতে। আর ছোট ছেলে আয়ুষের মরদেহ মিলেছে ঘরের খাটের নিচে।

পুলিশ ও সিআইডির প্রাথমিক ধারণা, ডাকাতির উদ্দেশ্যে ঢুকে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের তিন-চার দিন পর মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

একটা পরিবারের চারজন মানুষ। একই বাড়িতে, একই রাতে এমন নির্মমভাবে মারা গেলেন। ঘটনাটার পুরো সত্য সামনে আসা এখন জরুরি।

তথ্যসূত্র: প্রথম আলো, ঢাকা ট্রিবিউন, আজকের পত্রিকা

প্রসস্থ কেন? ৪ লেন করে রংপুর ৩ আসনের এমপি কে লজ্জা দিতেন।  যেন রংপুর ৩ আসনের এমপি লজ্জায় পড়ে হলেও রংপুর বুড়িরহাট মহাগুরু...
20/08/2026

প্রসস্থ কেন?

৪ লেন করে রংপুর ৩ আসনের এমপি কে লজ্জা দিতেন। যেন রংপুর ৩ আসনের এমপি লজ্জায় পড়ে হলেও রংপুর বুড়িরহাট মহাগুরুত্বপূর্ণ সড়কটি ৪ লেন করতে বাধ্য হন।
উন্নয়নের প্রতিযোগিতা এভাবেই করতে হবে।

গঙ্গাচড়ার মানুষ রংপুর যাতায়াতের পরিমাণ বেশি, ৪ লেনের সক্ষমতা আগেই হয়েছে। লালমনিরহাটের ৩ উপজেলার মানুষের কথা বাদই রাখলাম।

বৃষ্টিস্নাত রংপুর ঢাকা এশিয়ান হাইওয়ে
19/08/2026

বৃষ্টিস্নাত রংপুর ঢাকা এশিয়ান হাইওয়ে

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মাননীয় মন্ত্রী আসাদুল...
18/08/2026

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরের অপরিচ্ছন্নতার চিত্র অত্যন্ত উদ্বেগজনক ও অস্বাস্থ্যকর। বিশেষ করে টয়লেটগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। অনেক টয়লেটে দরজার ছিটকিনি নেই আবার টয়লেটের নোংরা পানি ওয়ার্ডে ঢুকে পড়ছে। পাশাপাশি হাসপাতালের আশপাশের পরিবেশও দীর্ঘদিন ধরে নোংরা অবস্থায় রয়েছে। রোগীদের চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ এই হাসপাতালের এমন অস্বাস্থ্যকর পরিবেশ রোগীদের পাশাপাশি সুস্থ মানুষের জন্যও অস্বস্তিকর ও স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
তবে সব বিষয় আমলে নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আমূল পরিবর্তনের মাধ্যমে স্বাস্থ্যবান্ধব পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

জিলা স্কুল মোড় হতে চেক পোস্ট পর্যন্ত মহানগরীর গুরুত্বপূর্ণ চারলেন সড়কে ডিভাইডার বসানোর কাজ চলমান।
18/08/2026

জিলা স্কুল মোড় হতে চেক পোস্ট পর্যন্ত মহানগরীর গুরুত্বপূর্ণ চারলেন সড়কে ডিভাইডার বসানোর কাজ চলমান।

বুড়িমারী বর্ধিত  প্রসঙ্গে আপাতত সম্ভাবনা নেই। নতুন ইঞ্জিন আসা সাপেক্ষে বুড়িমারী ও লালমনি উভয়ে বুড়িমারী থেকে চলার সম্ভাবন...
18/08/2026

বুড়িমারী বর্ধিত প্রসঙ্গে আপাতত সম্ভাবনা নেই।

নতুন ইঞ্জিন আসা সাপেক্ষে বুড়িমারী ও লালমনি উভয়ে বুড়িমারী থেকে চলার সম্ভাবনা বেশি।
বুড়িমারী ওয়াসপিট কাজ শুরু করা অতীব প্রয়োজন।

Address

Rangpur Railway
Rangpur
5402

Opening Hours

Monday 20:10 - 06:10
Tuesday 09:10 - 19:05
20:10 - 06:10
Wednesday 09:10 - 19:05
20:10 - 06:10
Thursday 09:10 - 19:05
20:10 - 06:10
Friday 09:10 - 19:05
20:10 - 06:10
Saturday 09:10 - 19:05
20:10 - 06:10
Sunday 09:10 - 19:05

Telephone

88052163006

Alerts

Be the first to know and let us send you an email when Rangpur Express - রংপুর এক্সপ্রেস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rangpur Express - রংপুর এক্সপ্রেস:

Shortcuts

Share